AMR Group

AMR Group

Share

16/09/2025

Introduction to rooftop gardens.

06/09/2025

রিক্সা বা অটোরিকশা আমাদের কি কি ক্ষতি করছে দেশের জন্য, এটা আমার ব্যক্তিগত মতামত।

১/ অবৈধ বিদ্যুৎ অপচয় হচ্ছে দেশের অর্থ সরকারের খাতে না গিয়ে কিছু দুর্নীতিবাজ লোকের পকেট ভারি হচ্ছে।

২/ রিক্সা বন্ধ হলে আমাদের শারীরিক কাহিক পরিশ্রম বাড়বে এবং আমরা হেঁটে বা সাইকেল যোগে ছোট ছোট ডিসটেন্সে পৌঁছাব, এতে আমাদের শরীর ভালো থাকবে ও রোগ বালাই কম হবে।

৩/ দেশে অন্যান্য সেক্টরে কাজ করার লোক সল্পতা দেখা দিয়েছে, যেমন প্লাম্বার , ইলেকট্রিশিয়ান, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, কার্পেন্টার, বিভিন্ন ওয়াকসপ এবং বিভিন্ন পেশায় নিয়োজিত লোকের সংখ্যা দিন দিন কমছে। তার কারণ রিকশা চালালেই কাঁচা টাকা পাওয়া যায় ২০০০ থেকে ২৫০০ টাকা প্রতিদিন।

৪/ এতে করে আমাদের জনশক্তি ক্ষয় হচ্ছে বলে আমি মনে করি।

৫/ প্রতিদিন যে হারে রিকশা তৈরি হচ্ছে বিশেষ করে অটো রিক্সা এতে করে নগরবাসী বলেন আর মফসর শহর, গ্রামাঞ্চল কোথাও স্বস্তি নেই, এ যেন ভাইরাসের মত বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে।

৬/ গ্রামের কৃষিকাজ করার জন্য কোন লোক পাওয়া যাচ্ছে না সবাই শহর এলাকায় অথবা তার নিজ এলাকায় অটো রিক্সা চালায় এতে করে আমাদের কৃষি সম্পদ নষ্ট হচ্ছে।

পৃথিবীর কোন দেশে এ রিক্সা নাই। একমাত্র এই বাংলাদেশের অলস জাতি এবং আরাম প্রিয় জাতির জন্য এই প্রিয় যানবাহন রিকশা । আধা কিলোমিটার থেকে কম দূরত্ব হলেও তারা রিকশায় উঠে বসে।

দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে খাদ্যশস্য এমনকি বিদ্যুৎ অপচয় রোধ , শহর গ্রাম স্বস্তি ও শান্তি ফিরে পাওয়ার লক্ষ্যে রিক্সা বা অটো রিক্সা আমাদের বর্জন করা উচিত।

Want your business to be the top-listed Food & Beverage Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka
1216