SAE Job Preparation - ME

SAE Job Preparation - ME

Share

21/07/2023

সাফল্যের জন্য কি খুব বেশি মেধাবী হতে হয়?

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা পড়াশোনার বিভিন্ন পর্যায়ে আমরা অনেক মেধাবী শিক্ষার্থীকে ঝরে যেতে দেখি।

তারা ঝরে যায় বিভিন্ন কারণে। আবার অনেকে টিকে আছে কিন্তু আশানুরূপ সাফল্য পৌঁছাতে পারেনি!
আবার, অনেককে দেখা যায় এমন সাফল্য পেতে যাকে নিয়ে কেউ কখনো এমন আশাও রাখেনি।
আসলে, সফলাতার জন্য মেধার চেয়ে গুরুত্বপূর্ণ হল লেগে থাকার প্রবণতা। কেউ মেধাবী হয়ে লেগে থাকতে পারলে তার উত্তম সাফল্য আসবে সেটা মোটামুটি নিশ্চিত বলা যায়।
তাই সফল হতে হলে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং সাথে সাথে সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করতে হবে।

Photos from SAE Job Preparation - ME's post 14/05/2023

#তেজস্ক্রিয়_বর্জ্য_ব্যবস্থাপনা পর্ব-১


☢️তেজস্ক্রিয় বর্জ্য কি? What is Radioactive Waste?

যে সকল পদার্থ তেজস্ক্রিয় বা তেজস্ক্রিয় পদার্থ দ্বারা দূষিত (Contaminated by radioactive materials) যেগুলো পরবর্তীতে ব্যবহার উপযোগী না সেগুলোকে সাধারণত তেজস্ক্রিয় বর্জ্য বা Radioactive waste বলা হয়।

☢️হাফ লাইফ (Half-life) কি?
প্রতিটি তেজস্ক্রিয় পদার্থের একটা হাফ লাইফ থাকে। এই হাফ লাইফ শেষে অই পদার্থের তেজস্ক্রিয়তা অর্ধেক হয়ে যায়। যে সকল তেজস্ক্রিয় পদার্থের হাফ লাইফ যত কম তার তেজস্ক্রিয়তা তত বেশি। যার হাফ লাইফ বেশি তার তেজস্ক্রিয়তা কম।

☢️তেজস্ক্রিয় পদার্থ কোন ধরনের রশ্মি নির্গত করে?
সাধারণত যেকোন Radioactive বা তেজস্ক্রিয় পদার্থ আলফা, বিটা, ও গামা, এক্স রশ্মি নির্গত করে থাকে। যেই সকল তেজস্ক্রিয় বর্জ্যের হাফ লাইফ বেশি তারা সাধারণত আলফা রশ্মি (alfa ray) এবং বিটা রশ্মি (Beta ray) নির্গত করে থাকে। এই দুই ধরনের রশ্মি যুক্ত তেজস্ক্রিয় বর্জ্য নিয়ে কাজ করা গামা রশ্মি (gamma ray) যুক্ত বর্জ্য নিয়ে কাজ করার চেয়ে সহজ।

➡️পরবর্তী পর্বে তেজস্ক্রিয় বর্জ্য কত প্রকার ও কি কি তা জনব।

22/02/2023

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়...
, পর্ব:৩

বিদ্যুৎ উৎপাদনের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দরকার হয় যান্ত্রিক শক্তি বা ঘূর্ণন গতি। অর্থাৎ যে কোন উপায়ে কোন কোন কিছুকে ঘুরাতে পারলে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়।

এখন সেই ঘূর্ণন গতি পাওয়া যেতে পারে উইন্ড টারবাইন, অটোমোবাইল ইঞ্জিন, গ্যাস টারবাইন ইত্যাদি থেকে। সব গুলোই আসলে ঘূর্ণন গতি তৈরি করে যা একটা ডাইনামোর ভিতরে নির্দিষ্ট মেকানিজমে ঘূরতে থাকলে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়।

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রেও পুরো বিষয়টি একই রকমের। আলাদা হল ঘূর্ণন তৈরি করার পদ্ধতিটি। এখানে ঘূর্ণন তৈরি করার জন্য যেই টারবাইন ব্যবহার করা হয় তার উপর স্টিম বা বাষ্প প্রবাহিত হওয়ার ফলে টারবাইন ঘুরে। আর এই বাষ্প তৈরি করতে নিউক্লিয়ার ফিশন রিয়েকশন এর ফলে উৎপাদিত তাপকে কাজে লাগানো হয়।

পুরো ব্যাপারটি হলো- রিয়েক্টরে নিউক্লিয়ার ফিশন রিয়েকশনের ফলে উৎপাদিত তাপ পানিকে বাষ্পীভূত করে যা টারবাইনের উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে টারবাইন ঘুরে। টারবাইনের সাথে জেনারেটর সংযুক্ত থাকে ফলে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। এভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে।

22/12/2022

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিভাবে কাজ করে?
পর্বঃ ১


Nuclear power plant হল একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র যেখানে তাপের উৎস হল পারমাণবিক বিক্রিয়া। নিউক্লিয়ার ফিশন রিয়েকশনের ফলে একটা পরমাণু বিভাজিত হয় এবং প্রচুর তাপ উৎপাদিত হয় (Reactor এ এই বিক্রিয়া ঘটে থাকে) ।
এই তাপকে কাজে লাগিয়ে পানিকে উত্তপ্ত করা হয় (Steam generator-এ)। ফলে পানি বাষ্পে পরিণত হয়ে টারবাইনের উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে টারবাইন ঘুরে। টারবাইনের সাথে জেনারেটর লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

এই মূল কাজটা নিরাপত্তার সাথে সম্পাদন করতে অনেক সিস্টেম/যন্ত্রাংশের সহায়তা নিতে হয়। পরবর্তী পর্ব গুলোতে আমরা প্রতিটি অংশের বিস্তারিত আলোচনা করব।

16/12/2022

ফ্লুইড বা প্রবাহী কত প্রকার? উদাহরণ সহ।
#লিখিত_ও_ভাইভার কমন একটা প্রশ্ন!

Viscosity বা সান্দ্রতার উপর ভিত্তি করে ফ্লুইড কয়েক ধরনের হয়ে থাকে। তার মধ্যে কয়েকটি উল্লেখ যোগ্য হল- বাস্তব বা Real fluid, আদর্শ বা Ideal fluid, newtonian fluid, non-newtonian fluid.

: যে সকল ফ্লুইডের সান্দ্রতা বা ভিসকোসিটি আছে তাদের Real fluid বা বাস্তব প্রবাহী বলা হয়। বস্তুত প্রকৃতিতে প্রাপ্ত সকল ফ্লুইডেরই সান্দ্রতা বা ভিসকোসিটি বিদ্যমান। যেমন- পানি, রক্ত, তেল ইত্যাদি Real fluid এর উদাহরণ।

: যেই সকল ফ্লুইড ঘনত্ব অপরিবর্তনীয় এবং কোন সান্দ্রতা বা ভিসকোসিটি নাই তাদের আদর্শ ফ্লুইড বা Ideal fluid বলা হয়। এটি একটি কাল্পনিক ফ্লুইড যার বাস্তব কোন অস্তিত্ব নাই।

: যেই সকল ফ্লুইডের শিয়ার স্ট্রেস শিয়ার স্ট্রেইনের সমানুপাতিক তাদের নিউটনিয়ান ফ্লুইড বলা হয়। Example: Water, air, alcohol etc.

: যেই সকল ফ্লুইডের শিয়ার স্ট্রেস শিয়ার স্ট্রেইনের সমানুপাতিক নয় তাদের নন-নিউটনিয়ান ফ্লুইড বলা হয়। Example: Blood, Paint, Custard, toothpaste etc.

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address


Dhaka