Byrip
15/12/2019
তিন দিনের ভ্রমনসূচী – কক্সবাজার - তৃতীয় দিন
১৫. প্রাতঃ কর্ম সম্পাদন শেষে যথাসম্ভব ব্যাগ ও লাগেজ গুছানো।
১৬. হোটেল নির্ধারিত সময়ের মধ্যে যথেচ্ছা প্রাতঃকালীন খাবার গ্রহন (এজ মাচ এজ ইউ ক্যান)
১৭. প্রস্তুত হয়ে পুনরায় সমুদ্র দর্শন ও দাপাদাপি (১১ টা পর্যন্ত)
১৮. হোটেল প্রত্যাবর্তন করে স্নান শেষে ব্যাগ লাগেজ চুড়ান্তভাবে গুছিয়ে চেক আউট (১২টা) চেক আউট এমাউন্ট ০০০/= প্রতি যুগল (বাধ্যতামুলক ☺)।
১৯. হোটেল কতৃপক্ষের কাছে ব্যাগ ও লাগেজ রেখে বহিরাগমন
২০. বৌদ্ধ মন্দির, হিলটপ সার্কটি হাউজ ভ্রমন।
২১. পৌষি বা ঝাউবন রেস্তোরায় অপরাহ্নের খাবার গ্রহণ।
২২. শুঁটকি, আচার বিচার, কাপড় চোপড় ও অন্যান্য সামগ্রী ক্রয় করার জন্য বার্মিজ মার্কেট ভ্রমন। (৪;৩০ পর্যন্ত)
২৩. হোটেলে ক্রয়কৃত দ্রব্যাদি রেখে সৈকতে প্রত্যাবর্তন ও বিদায়ী সূর্যাস্ত ও সমুদ্র-দর্শন
২৪. যথাসময়ে ফিরতি পথের যাত্রা শুরু ও ঢাকায় প্রত্যাবর্তন। ফিরতি বাসে অধিকাংশ ভ্রমনেচ্ছুর রিপোর্টিং টাইম ৯;৪৫, বাস ছাড়বে রাত ১০ টায়।
( ভ্রমনের সমাপ্তি )
06/12/2019
05/12/2019
তিন দিনের ভ্রমনসূচী – কক্সবাজার - প্রথম দিন
নিম্নোক্ত পরিকল্পনা সুচী একান্তই ব্যাক্তিগত উদ্যোগে তৈরি করা। ভ্রমনেচ্ছু সবাইকেই এটা মেনে চলতে হবে, তেমন বাধ্যবাধকতা নেই। অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন করা হবে।
১. সকালে পৌছে হোটেল প্রাইম পার্ক এ চেক ইন করে ফ্রেশ হয়ে সকালের নাস্তা বাইরের হোটেলে।
২. নাস্তা শেষ করে সমুদ্র দর্শন ও দাপাদাপি (- ১২;৩০ পর্যন্ত)
৩. হোটেলে প্রত্যাবর্তন পূর্বক প্রস্তুত হয়ে দ্বিপ্রহরের খাবার গ্রহণ করে (১;৩০-২;০০টা) ইনানি ও হিমছড়ি ভ্রমনের উদ্দেশ্যে গমন (২ টা ১৫ – ফেরত আসা পর্যন্ত)
৪. সন্ধ্যায় পুনরায় হোটেলে প্রত্যাবর্তন পূর্বক সুসজ্জিত হয়ে যুগল ও দলীয় চিত্রগ্রহন ও মোমবাতি প্রজ্বলিত রাত্রিকালীন খাবার গ্রহন।
৫. রাতে স্ব স্ব কক্ষে মধুচন্দ্রিমা কেক কর্তন অনুষ্ঠান ও সমুদ্র বিলাস
(প্রথমদিনের সমাপ্তি)
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Askona
Dhaka