ApplyManager

ApplyManager

Share

12/05/2026

Bangladesh Bank এর নতুন QR-based verification system আন্তর্জাতিক শিক্ষা ও স্টুডেন্ট ভিসা সেক্টরের জন্য একটি অত্যন্ত সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ।
এখন থেকে ব্যাংক স্টেটমেন্ট ও ফাইন্যান্সিয়াল ডকুমেন্টে QR verification থাকার কারণে বিদেশি Embassy ও Visa Officer রা খুব সহজেই ডকুমেন্টের সত্যতা যাচাই করতে পারবেন। এর ফলে fake financial document ব্যবহারের প্রবণতা কমবে এবং genuine Bangladeshi student দের credibility আরও বৃদ্ধি পাবে।

এই উদ্যোগের ফলে:
• Document verification হবে আরও দ্রুত ও নির্ভরযোগ্য
• Genuine student দের জন্য visa process হবে আরও transparent
• Embassy গুলোর confidence বৃদ্ধি পাবে
• আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের reputation আরও শক্তিশালী হবে

12/03/2026

⚠️ গুরুত্বপূর্ণ আপডেট: University of Derby Applications

যুক্তরাজ্যের University of Derby বাংলাদেশ ও পাকিস্তান থেকে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন অস্থায়ীভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক সময়ে ভিসা রিফিউজাল রেট বৃদ্ধি এবং UK Home Office-এর কঠোর কমপ্লায়েন্স নীতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

📌 মূল বিষয়গুলো সংক্ষেপে:

• April 2026 এবং September 2026 intake-এর জন্য বাংলাদেশ ও পাকিস্তান থেকে করা নতুন আবেদনগুলো withdraw করা হবে।
• যেসব শিক্ষার্থী এখনো CAS পাননি, তাদের জন্য নতুন করে CAS ইস্যু করা হবে না।
• এই স্থগিতাদেশ কমপক্ষে Autumn 2026 পর্যন্ত কার্যকর থাকতে পারে।

✅ তবে যেসব শিক্ষার্থী ইতিমধ্যে CAS পেয়েছেন, তারা স্বাভাবিকভাবেই তাদের visa process চালিয়ে যেতে পারবেন।

💰 যেসব শিক্ষার্থী ইতিমধ্যে tuition fee বা accommodation deposit পরিশোধ করেছেন কিন্তু আর এগোতে পারবেন না, তারা automatic refund পাবেন।

📍 একই সিদ্ধান্ত Afghanistan, Cameroon, Myanmar এবং Sudan-এর শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরিস্থিতি উন্নত হলে পুনরায় আবেদন গ্রহণ শুরু করা হবে এবং পরবর্তী আপডেট পার্টনারদের জানানো হবে।

🎓 যুক্তরাজ্যে পড়াশোনার বিষয়ে সঠিক গাইডলাইন ও আপডেট পেতে ApplyManager-এর সাথে যুক্ত থাকুন।

Want your business to be the top-listed Business in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


House: 10, Flat: 4A, Road: 2/A, Block: F, Banani
Dhaka
1213