Elo Digi Tech
08/02/2025
স্মার্টফোনে ১০০ শতাংশ চার্জ করা কি ঠিক?
দিনের বেশিরভাগ সময়ই কাটছে স্মার্টফোন নিয়ে। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না। এজন্য ফোন সর্বদা সম্পূর্ণ চার্জ থাকাও প্রয়োজন। কিন্তু অনেকেই জানেন না যে, ফোনের ব্যাটারি কতটা চার্জ দেওয়া ভালো এবং কতটা চার্জ দিলে ফোনের ব্যাটারির ক্ষতি হতে পারে।
সাধারণত ২৪ ঘণ্টা ফোন ব্যবহার করতে ফোনের ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ করা হয়। যখন ফোনের ব্যাটারি ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করা হয় তখন ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। মোবাইলের ব্যাটারি লিথিয়াম আয়ন দিয়ে তৈরি। এই ব্যাটারি ৩০ থেকে ৫০ শতাংশ চার্জিং হলে ভালো কাজ করে। কেউ যদি সব সময় এটি ১০০ শতাংশ চার্জ করে, তাহলে এটি সেই ফোনের ব্যাটারির ক্ষতি করতে পারে।
বৈজ্ঞানিক দৃষ্টিকোণ সম্পর্কে কথা বলতে গেলে, একটি লিথিয়াম আয়ন ব্যাটারির জীবনকাল দুই থেকে তিন বছর বলে মনে করা হয়। একটি স্মার্টফোনের ব্যাটারিতে ৩০০ থেকে ৫০০ চার্জ সার্কল থাকে। এর মানে হলো ফোনের ব্যাটারি শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত ৩০০ থেকে ৫০০ বার চার্জ করা যাবে। ব্যাটারি চার্জ করার সর্বোত্তম উপায় হলো ব্যাটারির চার্জ যতটা সম্ভব মধ্যম পরিসরে রাখা। ব্যাটারির মাত্রা ০ শতাংশ বা ১০০ শতাংশের মতো হলে ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়। সবচেয়ে ভাল ৮০ থেকে ৮৫ শতাংশ চার্জ দিয়ে বন্ধ করা।
Purchased Your Digital Products From www.elozaa.com
04/02/2025
জিমেইলে যুক্ত হচ্ছে ‘শিল্ডেড ই-মেইল’ ফিচার:
ব্যবহারকারীদের সুবিধার্থে নিত্যনতুন ফিচার নিয়ে আসছে গুগল। এবার তারই ধারাবাহিকতায় জিমেইলে “শিল্ডেড ই-মেইল” সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। নতুন এ ফিচারে ব্যবহারকারীরা ব্যক্তিগত ই-মেইল ঠিকানা গোপন রাখার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত বার্তা থেকে রক্ষা পাবেন।
বর্তমানে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে প্রায় সবাই ই-মেইল ব্যবহার করে। তবে ই-মেইলে অনাকাঙ্ক্ষিত বার্তা জমা হওয়ায় প্রয়োজনীয় বার্তা খুঁজে পেতে কষ্ট হয়। আবার সাইবার অপরাধীরা এই স্প্যাম কলের মাধ্যমে বিভিন্ন প্রতারণাও করে থাকে। এ সব সমস্যা থেকে বাঁচতেই নতুন ফিচার নিয়ে আসছে গুগল।
অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষের এক নতুন প্রতিবেদন অনুসারে, গুগল প্লে সার্ভিসের সর্বশেষ সংস্করণ ২৪.৪৫.৩৩ বিশ্লেষণ করে জিমেইলের অটোফিল সেটিংসে শিল্ডেড ই-মেইল সুবিধা উপস্থিত হয়েছে। শিল্ডেড ই-মেইল সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে কোনো ওয়েবসাইটে নিবন্ধন বা অনলাইন সেবা নেওয়ার সময় তাদের ব্যক্তিগত ই-মেইল ঠিকানা গোপন রেখে বিকল্প ই-মেইল ঠিকানা ব্যবহার করতে পারবেন। এর ফলে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো স্প্যাম বার্তাগুলো বিকল্প ই-মেইল ঠিকানায় জমা হবে। বিকল্প ঠিকানায় আসা ই-মেইলগুলো পড়ার পাশাপাশি উত্তরও দিতে পারবেন ব্যবহারকারীরা।
এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, অ্যাপলের ‘‘হাইড মাই ই–মেইল’’ সুবিধার আদলে তৈরি শিল্ডেড ই–মেইল সুবিধাটি জিমেইল ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তবে এ সুবিধা বিনা মূল্যে না-কি অর্থের বিনিময়ে ব্যবহার করা যাবে, তা এখনো স্পষ্টভাবে জানানো হয় নি। ধারণা করা যাচ্ছে, গুগল শিগগিরই নতুন এই ফিচারটি নিয়ে বিস্তারিত তথ্য জানাবে।
Purchased Your Digital Products From www.elozaa.com
Click here to claim your Sponsored Listing.
Contact the school
Telephone
Address
Ka-32, Gulshan
Dhaka
1212