Masud Rana 45

Masud Rana 45

Share

21/09/2024

তিনটি ছোট্ট ঘটনা বলি -

১. মাওলানা রুহুল আমিন। বায়তুল মোকাররমের খতিব ছিলেন। তিনি ছিলেন শেখ হাসিনার খুবই প্রিয়ভাজন লোক। শোনা যায়, শেখ হাসিনাকে কাওমী জননী উপাধি দিয়েছিলেন। তৈলমর্দনের ক্ষমতা বেশ ভালো আর কি। তার বাড়ি কোথায় জানেন?
গোপালগঞ্জ।
২০১৮ - র নির্বাচনে নৌকা মার্কায় নমিনেশনও চেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি।
তো এই ভদ্রলোক ২৪ জুলাইয়ের পর থেকে নিখোঁজ ছিলেন। ইসলামিক ফাউণ্ডেশন থেকে অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
তো আজকে এই ভদ্রলোক, তার নিজের মাদ্রাসার প্রায় এক হাজার ছাত্র নিয়ে জুম্মার নামাজ চলাকালীন সময় বাইতুল মোকাররম মসজিদে উপস্থিত হয়। খুতবারত ও ইমামের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে খুতবা দেয়ার চেষ্টা করেন। মসজিদে শুরু হয় তুমুল হট্টগোল। তার দলবল হামলা করে সাধারণ মুসল্লিদের। জাতীয় মসজিদ কলঙ্কিত হয় আরো একবার। শেষবার জাতীয় মসজিদে মুসল্লিদের গায়ে হাত তুলেছিল পুলিশ, যেবার মোদি বাংলাদেশে আসলো।

২. ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলের ঘটনা আমরা সবাই কমবেশি জানি। ফেসবুক পাড়ার সদ্য সাবেক আওয়ামী লীগের বন্ধুরা এটা নিয়ে দেখলাম খুবই দুঃখ পাচ্ছেন। মজার বিষয় হচ্ছে তোফাজ্জলকে পেটানোর অভিযোগে আটক ছয় জনের মধ্যে পাঁচজনেরই পরিচয় তারা সাবেক ছাত্রলীগ কর্মী। আন্দোলনের একপর্যায়ে এসে ৫ তারিখের কয়েকদিন আগে এরা ভোল পাল্টে হয়ে ওঠে সমন্বয়ক না হয় বিপ্লবী ছাত্র। তোফাজ্জল কে মারার ঘটনায় ছাত্রলীগ নেতা জালালের নাম বারবার উঠে আসছে। মিম আরাফাত মানব নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র এই জালালকে নিয়ে ফেসবুকের একটি স্ট্যাটাসে লিখেছেন -
"আমি তোফাজ্জলকে খু★ন করা জালাল ছেলেটাকেও চিনি। সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে ক্রিকেট খেলতে মানা করায় সে আমাকে চড় দেয়, ঘটনা দেখতে আসা আমার এক বন্ধুপ্রতীম ছোটো ভাইকে মাটিতে ফেলে পাড়াপাড়ি করে, সম্ভবত মানুষকে মাটিতে ফেলে জুতা দিয়ে পাড়ানো এই সদ্যপ্রাক্তন ছাত্রলীগ সদস্যের প্রিয় মুভ। এটা বেশিদিন আগের কথা নয়, দুই হাজার তেইশ সালের জুন মাসের দিকের, অর্থাৎ এক বছরের সামান্য বেশিদিন আগে, ততদিনে আমার অনার্স শেষ হওয়ার পাঁচ বছর হয়ে গেছে। জালাল সাহেব এবং তার বন্ধুদের পরিচয় ছিলো তারা ছাত্র, তারা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা তাদের বাপের, আমি কে, কোন হলেরই বা, দেখে তো মনে হয় না ঢাবিতে পড়ছি, ইত্যাদি।"

৩. পাহাড়ের মানুষের আন্দোলন তাদের অধিকার আর নিরাপত্তা নিয়ে। নিরাপত্তা চাওয়া খুবই স্বাভাবিক এবং যুক্তিযুক্ত। এটা নিয়ে আলোচনা-সমালোচনার মাধ্যমেই সমাধানের পথে আসা উচিত। অন্ততপক্ষে কিছুটা হলেও সেন্সিবল, এরকম কাউকে শুনিনি বলতে, যে তারা স্বাধীনতা চায়।
কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আজম নাসিরের গ্রুপ করা রিপন তাঞ্চেঙা ফেসবুকে পোস্ট দিলেন-
" আজ থেকে পাহাড়ের স্বাধীনতা ঘোষণা করা হলো। তারিখটা লিখে রাখো।"

এই হলো আওয়ামী লীগের চরিত্র।
এরা সাধারণের সাথে মিশে যেয়ে হাজারো শহীদের রক্তকে কলঙ্কিত করবে।
নির্লিপ্ত ভঙ্গিতে নিজের ভাইকে পিটিয়ে পিটিয়ে শেষ করে দিবে।
ইসলামের লেবাস ধারণ করে আল্লাহর ঘর কে অপবিত্র করবে।
প্রয়োজনে নিজের দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করবে।

সিদ্ধান্ত আপনার। নিজেদের মধ্যে বিভেদের খেলা খেলে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করবেন নাকি নিজের জন্মভূমিকে রক্ষা করার পবিত্র দায়িত্ব পালন করবেন।

10/12/2023

শায়খ মুফতি রেজাউল করীম আবরার হাফিযাহুল্লাহ বাংলাদেশের উদীয়মান একজন ইসলামিক স্কলার। প্রচুর মেধা ও যোগ্যতা দিয়ে সব ঘাত-প্রতিঘাত মুকাবিলা করে ইতিমধ্যে তিনি বাংলাদেশে ফিকহে হানাফির প্রতিনিধিত্বশীল একজন তার্কিক আলেমে পরিণত হয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসরণে ওলামায়ে দেওবন্দের অনুসৃত পথে তিনি বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছেন ইসলাম ও ফিকহর দাওয়াত নিয়ে।
তাঁর পিতা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন শায়খুল হাদিস আল্লামা কুতবুদ্দীন রাহ.। তার নানা হলেন শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহি. এর স্নেহধন্য শায়খুল হাদিস আল্লামা হাফিজ জাওয়াদ হুসাইন পারকুলি রাহি.।
মুনাজারা তথা বিতর্ক শাস্ত্রে তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন। ইতিমধ্যে তিনি বেশ কিছু মুনাজারায় অংশগ্রহণ করেছেন এবং হককে সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করেছেন। তার বিপরীতে যারা অংশগ্রহণ করেছেন তাদের আলো গুছে গেছে বললে চলে। শায়খ তাদেরকে ডিবেটে দুমড়ে মুচড়ে দিয়ে আঁধার নামিয়েছেন।

আল্লাহ তায়ালা শায়খের ইলমে হায়াতে আরো বারাকাহ দান করুন,আমিন।

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Mirpur/01
Dhaka
1216