AIT Digital

AIT Digital

Share

26/07/2024

সম্মানিত ক্লায়েন্টগন, ফেসবুক ব্লক অথবা অফ করার দিকে চিন্তা ভাবনা করছে সরকার। তাই আমার সাজেশন থাকবে আপনারা ব্যবসা, সার্ভিস,ই কমার্স এর জন্য ওয়েবসাইট বানিয়ে নিন এবং গুগল অ্যাডস সার্ভিস নিন।

07/06/2024

🚫 সেল নাই, আসলেই ভাই সেল নাই !!! 🔥🔥
💯 এই সেল নাই সমস্যায় যারা আছেন তাদের আর কোন চিন্তা নাই! 💥💥
✔️আসুন আজকে আলোচনা করি কিছু সেলস বাড়ানোর কতিপয় টিপস ও ট্রিকস নিয়ে।

✅ প্রোডাক্ট কোয়ালিটি ঠিক রাখুনঃ
যখনি আপনার সেলস কমে যাবে পণ্যের কোয়ালিটি ঠিক রাখতে হবে। যদি কোয়ালিটি বা গুণাগুণ খারাপ থাকে, তাহলে কোয়ালিটির দিকে মনোযোগ দিতে হবে। ভাল সেলস এর জন্য দরকরা সেরা পণ্যটি। প্রোডাক্ট কোয়ালিটি ঠিক রেখে, সেলস করুন জনে জনে।

✅গ্রাহককে সন্তুষ্ট করুনঃ
আপনার গ্রাহককে সন্তুষ্ট ও খুশি রাখার চেষ্টা করুন। একজন বিক্রেতা বা সেবা প্রদানকারীর ব্যবহারের মাধ্যমেই গ্রাহকের খুশি রাখার চেষ্টা করুন। সবাইকে হাসি মুখে কথা বলুন। ক্রেতারা অনেক ধরনের প্রশ্ন করতে পারে। আপনাকে তার সন্তুষ্টির জন্য হাসি-মুখে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। বিরক্তভাব দেখানো যাবে না। গ্রাহকের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে।

✅কমেন্টের উত্তর দ্রুত প্রদানঃ
গ্রাহক বা ক্রেতা আপনার পোস্টের কমেন্ট এ অনেক ধরনের প্রশ্ন করবে, প্রতিটি কমেন্ট এর উত্তর দিবেন। যত দ্রুত উত্তর দিবেন, তত বেশি আপনার সেলস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এই কমেন্টগুলো অন্যান্য গ্রাহক বা ক্রেতা দেখে অনুপ্রাণিত হয়। আপনার কোম্পানী সম্পর্কে পজিটিভ ধারণা তৈরি হয়।

✅গ্রাহকের সাথে নিয়মিত যোগাযোগ করুনঃ
গ্রাহক বা ক্রেতা হচ্ছে আপনার বিজনেস এর মেইন অবজেক্ট। ক্রেতা না থাকলে আপনি ব্যবসা করতে পারবেন না। তাই গ্রাহক বা ক্রেতার সাথে নিয়েমিত যোগাযোগ রাখবেন। সুসম্পর্ক তৈরি করবেন। মাঝে মাঝে গিফট প্রদান করবেন। সম্পর্ক উন্নয়নে তা ভূমিকা রাখবে।

✅গ্রাহককে মূল্যায়ন করুনঃ
গ্রহক কী বলে তা শুনুন, মন দিয়ে তা বুঝার চেষ্টা করুন। বিরক্ত প্রকাশ না করে উনার কথাগুলোর গুরুত্ব দিন। তারপর সুন্দর করে তা বুঝিয়ে দিন। আপনি যে উনার কথাকে মূল্যায়ন করছেন তা আপনার কথায় যাতে ফুটে উঠে সেটা খেয়াল রাখুন।

✅মেসেজের দ্রুত রিপ্লাই দিনঃ
আমরা অনেকে আছি গ্রাহকের মেসেজ এর রিপ্লাই দিতে দেরি করি। একজন বিজনেস ওনারের জন্য এটা কখনো কাম্য নয়। যখনই আপনার কোন মেসেজ আসবে তার রিপ্লাই দিবেন। তাহলে পণ্যের বিক্রয়ের নিশ্চয়তা বৃদ্ধি পাবে। এছাড়া ফেসবুক আপনার পেইজকে প্রমোট করবে।

কারণ, ফেসবুক এর এলগোরিদম প্রতিনিয়ত আমাদের রিপ্লাই এর সময় ক্যালকুলেট করে। আপনি যদি দেরি করে রিপ্লাই দেন তারা আপনার পেইজ এর রেসপন্স রেশিও বেশি ক্যালকুলেট করবে। তখন আপনার পেইজ প্রমোশনে প্রভাব পড়বে। তাই দ্রুত রিপ্লাই দিতে হবে।

এইছাড়া পেইজে মেসেন্জার বট সেটাপ করে নিতে পারেন। প্রয়োজনীয় উত্তর বট এর মধ্যে সেটাপ করে দিবেন। এতে করে রেসপন্স রেট বাড়বে।

✅আকর্ষণীয় অফার প্রদানঃ
যে কোন কোম্পানি তাদের বিক্রয় বৃদ্ধির জন্য তাদের পণ্যের সাথে আকর্ষণীয় অফার দিয়ে থাকে। যেমন- একটি কিনলে একটি ফ্রি, অথবা এই পণ্যটি কিনলে ৫০০/১০০০ টাকা ছাড়। এভাবে আরও অনেক কিছুর অফার দিয়ে ক্রেতাকে আকর্ষণ করে বিক্রয় বৃদ্ধি করার প্রচেষ্টা চালাতে হবে। ফলে মুনাফা বৃদ্ধিও সম্ভব। তাই আকর্ষণীয় অফার এর মাধ্যমে সেলস বৃদ্ধি করতে হবে।

✅নিয়মিত কন্টেন্ট আপলোডঃ
অনলাইন দুনিয়াতে কন্টেন্ট ছাড়া কোন ব্যবসা সফলভাবে এগিয়ে যেতে পারে না। আপনাকে নতুন নতুন আকর্ষণীয় কন্টেন্ট আপলোড করতে হবে। সাজানো গোছানো টেক্সট থাকতে হবে। কন্টেন্ট এ বিভিন্ন মেসেজ থাকতে হবে। গ্রাহকের জন্য কোন বার্তা যাতে সেটা খেয়াল রাখতে হবে।

✅আকর্ষণীয় ডিজাইন ব্যবহারঃ
ফেসবুক মার্কেটিং এর আকর্ষণীয় একটি মাধ্যম হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন ইউজ বা ব্যবহার করা। পেইজ, পোস্ট, পণ্য প্রমোট করতে সহায়তা করে ক্রিয়েটিভ ডিজাইন। এমনকি ফেসবুকের এড এর বিড সিস্টেমে ক্রিয়েটিভ ডিজাইন কার্যকরী ভূমিকা রাখে। আপনার এড এর ভাল রেজাল্ট পেতে হলে ক্রিয়েটিভ ডিজাইন ব্যবহার এর বিকল্প নেই।

✅ফেসবুকে প্রতিনিয়ত অ্যাড ক্যাম্পেইন করাঃ
উপরের সবকিছু সঠিকভাবে সম্পন্ন করার পরে এবার ফেসবুক পেইড ক্যাম্পেইন শুরু করতে হবে। কারণ, টার্গেটেট ক্লাইন্ট বা গ্রাহক খুঁজে পেতে ফেসবুক আপনাকে সহায়তা করবে দারুণভাবে। যা সহজেই করা আপনার জন্য কষ্টসাধ্য ব্যাপার। আর ফেসবুকের রয়েছে লক্ষ, কোটি ডাটা ভলিউম। সেখান থেকে নির্দিষ্ট কিওয়ার্ড, টার্গেট সেটাপ করে আপনার পণ্যের চাহিদা আলোকে গ্রাহক বা ক্রেতা খুঁজে দিবে আপানকে।

🎯 বিস্তারিত জানতে কল করুন অথবা মেসেজ করুন আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে ☎️ Contact No: 01978-357877 । 01400-887337 ☎️

#বুস্ট #ফেসবুক_বুস্ট #ফেসবুক_বুস্ট_এবং_ফেসবুক_এডস_এর_পার্থক্য #ফেসবুক_এডস_এক্সপার্ট

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address


Third Floor, H#24, Ambia Villa, Road-04, Banasree, Rampura
Dhaka
1219