Student and e-Commerce forum - SEF
25/07/2021
যে পাঁচটি অভ্যেস বদলে দিতে পারে আপনার জীবন- 😁
‘ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল’। অনেকটা এভাবেই মাত্র পাঁচ মিনিটের কিছু ছোট ছোট অভ্যেস আপনার সমুদ্রসম সাফল্যে অবদান রাখতে পারে।
জীবনের চেয়েও সাফল্যকে অনেক বড় বলে মনে হয়ে। কিন্তু আমরা যদি মিলিয়নিয়ার এবং বিলিয়নিয়ারদের জীবনাচরণ ভেঙ্গে দেখি তাহলে দেখব তাদের ব্যাক্তিগত দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজগুলোও তাদের ব্যবসায়ের সিদ্ধান্ত গ্রহনের মতই অনেক গুরুত্বপূর্ণ। এই অতি সফল মানুষগুলো জানেন তাদের ছোট ছোট অভ্যেসগুলোই একদিন অনেক ভালো ফলাফল এনে দেবে।
আর তাই এই পাঁচটি অভ্যেস আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করে নিন আর হয়ে উঠুন আরো সফলঃ
১. জীবন পথের নকশা আঁকুন নিজেইঃ
জীবনে কি চান? প্রতিদিনের ৫ মিনিট সময় ধরে আপনার জীবনের লক্ষ্য কল্পনা করে একটি ছবি আঁকুন। এবং নিজেকে জিজ্ঞেস করুন আজ এমন কিছু করছেন কি যা আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে? যদি না করে থাকেন তবে আঁকা ছবিটি পরিবর্তন করতে কি কি পদক্ষেপ নেয়া যায় তা এঁকে নিন।
বিখ্যাত লেখক Neil Gaiman এর মতে এই ছোট্ট কৌশলটিই তাকে লেখক হিসেবে সফল করেছিল। তিনি বলেন, ‘আমি যেমনটি চেয়েছিলাম সেরকমই কল্পনা করেছিলাম যা আসলেই কাজ করেছে। কল্পানায় ছিল দূরের কোন পর্বত। যা আমার লক্ষ্য ছিল। এবং আমি জানি সেই পাহাড়ের দিকে আমি হাটছি। আর সেটাই সঠিক পথ।
এই কৌশলটি কোন আদর্শ স্বপ্ন নয়। এটা এক ধরনের অভ্যাস যা আসে মস্তিষ্ক থেকে কিন্তু রূপান্তরিত হয় একটি কার্যকর পরিকল্পনায়। হার্ভার্ড এর এক গবেষণায় জানা যায় যাদের জীবনে লক্ষ্য আছে তারা অন্যদের চেয়ে দশগুন বেশি সাফল্য পায়। এবং যারা তাদের লক্ষ্যটি লেখার অভ্যেস করে তারা না লিখে রাখা মানুষের চেয়ে তিনগুন বেশি সাফল্য পেয়ে থাকে।
এটা অনেকটা একটু একটু করে অর্থ সঞ্চয়ের মত। অর্থাৎ প্রতিদিন একটু করে দক্ষতা অর্জন একসময় মিলিত হয়ে আপনাকে বিশাল আকারের সফলতা দিতে পারে।
২.সঞ্চয়ি হোনঃ
অর্থনৈতিক সাফল্যের প্রসঙ্গটি যখন আসে, সবচেয়ে দ্রুত যে চিন্তাটি মাথায় আসে তা হল যত অর্থ উপার্জন করা যাবে তত বেশি সঞ্চয় করা সম্ভব। এমনকি আমরা হয়তো চাই সঞ্চয় করতে কিন্তু মাঝে মাঝে তা ভুলে গিয়ে অনেক খরচ করে ফেলি এবং তারপর ভুলটা বুঝতে পারি। তবে যাই হোক সঞ্চয় বিষয়টি যদি আপনি স্বয়ংক্রিয় করে নিতে পারেন, তখন আপনারকাছে প্রয়োজনের বেশি খরচ করা কঠিন হয়ে পরবে এবং যে কোন বিনিয়োগ ও ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়ন হবে আরো সহজ।
কিন্তু কত টাকা খরচ করবেন আর কতইবা সঞ্চয় করবেন? এ বিষয়ে যদি আপনি নিশ্চিত না থাকেন তবে এই ৫০-২০-৩০ কৌশলটি অবলম্বন করতে পারেন। অর্থাৎ আপনার উপার্জিত অর্থের ৫০ শতাংশ খরচ এবং বন্টনের কাজে ব্যবহার হবে, ৩০% ব্যয় হবে অন্যান্য চাহিদা মেটাতে এবং ২০% রাখা হবে ভবিষ্যতে অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য।
৩.চ্যালেঞ্জ নিতে শিখুনঃ
Eleanor Roosevelt একবার বলেছিলেন, ‘প্রতিদিন এমন একটি কাজ করো যা তোমাকে ভাবায়’
সবচেয়ে সফল এবং ক্ষমতাবান উদ্যোক্তারা কখনো নিজেদের স্বস্তিদায়ক গণ্ডির মধ্যে আটকে থাকেনা। আমরা অনেকেই ঝুকি নিতে ভয় পাই, আর সে কারণেই দৈনিক অন্তত পাঁচ মিনিট আমাদের নতুন কিছু করার চেষ্টা করতে হবে। আর এ কাজটি নিয়মিত করতে পারলে আপনার মস্তিষ্কে চ্যালেঞ্জ গ্রহনের চর্চা হবে এবং ঝুঁকি নিতে তখন অনেকটাই স্বস্তি বোধ করবেন। এমনকি আপনি যদি ব্যর্থ হন তাহলেও ফলাফল একই থাকবে।
এই চর্চাটা কিন্তু খুব সহজ। শুরুটা হতে পারেন নতুন কোন খাবার চেখে, কারো কাছে সাহায্য চাওয়া, নতুন কোন মানুষের সাথে কথা বলা এসব দিয়েই। এগুলো টাকা বিনিয়োগ অথবা কাউকে ‘না’ বলতে পারার মতই অনেক গুরুত্বপূর্ণ।
থেরাপিস্ট Dr. Elizabeth Lombardo জানান গণ্ডির বাইরে পা ফেলা মানেই সাফল্য। তিনি আরো বলেন, ‘পেশাদারী এবং ব্যক্তিগত জীবনের শীর্ষে অবস্থান করতে নিজেকে আরো শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা সম্ভব শুধুমাত্র নিজের গতানুগতিক ছাচ ভেঙ্গে বেরোতে পারলেই।’
মনে রাখবেন, যত বেশি সফল হবেন তত বড় ঝুঁকি এবং অনেক বেশি সমালোচনার মুখোমুখি হতে হবে। এই সামান্য চর্চাটি যদি আপনি গুরুত্বের সাথে প্রতিদিন করতে পারেন তবে নিশ্চিতভাবে আপনি সুবর্ণ সুন্দর জীবনের অধিকারী হতে যাচ্ছেন।
৪. নোট করুন মাত্র ৫ টি আইডিয়াঃ
এটা সত্য যে আপনার নিজের কাছেই আছে অর্থনৈতিক সমস্যা সমাধানের আইডিয়া। আপনি যদি আইডিয়া কাজে লাগান তাহলে চুম্বকের ন্যায় আপনি সাফল্যকে আকর্ষণ করবেন। লিখেছেন Steve Siebold যিনি স্বচেষ্টায় মিলিয়নিয়ার হয়েছিলেন।
তাহলে এই ধারণাকে মাথায় রেখে শুরু করে দিন আপনার প্রতিদিনকার পাঁচ মিনিটের রুটিন। দৈনিক ৫ টি নতুন আইডিয়া নোট করুন। আইডিয়াগুলো কল্পানাতিত বা অসাধারণ কিছু হতে হবে না। এই সহজ চর্চাটির মাধ্যমে আপনার মন আপনাকে অর্থ উপার্জনে সক্ষম হিসেবে প্রেরণা যোগাবে এবং সাফল্যের পথে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
৫. সময় দিন আত্ম-উন্নয়নেঃ
একটা মাত্র বিষয়েই সফল মানুষদের সাথে বাকিদের পার্থক্য তৈরি করে দেয়। আর তা হল তাদের অবসর সময় ব্যবহার। তারা তাদের অবসর সময় আত্ম-উন্নয়নের জন্য ব্যবহার করেন। আর সে কারণেই অপরাহ উইনফ্রে থেকে শুরু করে বিল গেটস সবাই তাদের ব্যস্ত সময় থেকে কিছুটা সময় বের করে নেন শুধুমাত্র নতুন কিছু শেখা এবং আত্ম-উন্নয়ন ঘটানোর জন্য।
আপনিও তবে দিনের সময় থেকে নিজের জন্য কিছুটা সময় বেঁধে নিন উৎপাদনশীল কোন কাজের জন্য। ছোট কোন আর্টিকেল পড়া, নতুন কোন দক্ষতা অর্জন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অথবা ক্লান্তি দূর করার জন্য মেডিটেশন করে কাটাতে পারেন দৈনিক অন্তত পাঁচ মিনিট। মনে রাখবেন, আত্ম-উন্নয়নই পারে আপনাকে সাফল্যের খুব কাছাকাছি নিয়ে যেতে।
23/07/2021
#ভালোবাসায় আবেগকে সংযত করুন
ভালোবাসা খুবই সুন্দর এক আবেগ যা মানুষের জীবনে না থাকলে ভালোভাবে বাঁচতেই পারে না।প্রত্যেক মানুষের জীবনেই এই আবেগের জন্ম হয়। জীবনকে পরিপূর্ণতা দেয় এই ভালোবাসা নামক আবেগ। কিন্তু এই ভালবাসাই যদি মাত্রা ছাড়িয়ে যায় তাহলে তা ভয়ঙ্কর আকার নিতে থাকে এবং জীবনকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। প্রতিনিয়ত সংবাদপত্রে মাত্রাতিরিক্ত ভালোবাসার ফলে আত্মহনন থেকে খুন বিভিন্ন খবর দেখতে পান। এই আবেগটি অতিরিক্ত মাত্রায় হলে তা শুধুমাত্র আপনার না আপনার আশেপাশের মানুষদের জীবন শেষ করে দেয়। তাই সব সময় ভালোবাসা নিয়ন্ত্রণে রাখা বা স্বাভাবিকতার মাত্রা না ছাড়িয়ে যায় সে দিকে সচেতন থাকা।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Mirpur
Dhaka
1215