Job Preparation study with FARUK

Job Preparation study with FARUK

Share

21/08/2024

পাপন আউট, ফারুক আহমেদ ইন।

08/05/2024

💥বাক্য_সংক্ষেপণকে_সহজভাবে উপস্থাপনের চেষ্টা।শব্দার্থের ক্ষেত্রেও বেশ কার্যকর।
নোট MD. Ramjan Ali ভাই

হুঙ্কার______সিংহের নাদ/ডাক
হুঙ্কার______বীরের গর্জন
ক্রেঙ্কার_____রাজহাঁসেরর কর্কশ ডাক
ঝংকার_____বাদ্যযন্ত্রের শব্দ
টংকার_____ধনুকের শব্দ/ধ্বনি
ঘূৎকার_____পেঁচা বা উলূকের শব্দ
ঝনৎকার___ঝনঝন শব্দ

শিঞ্জন______অলঙ্কারের ধ্বনি
গুঞ্জন______ভ্রমরের শব্দ
অজিন_____হরিণের চামড়া
অজিনাসন__হরিণের চামড়ার আসন
সরাসন_____পুরুষের কটিবন্ধ

অনুসন্ধিৎসা___অনুসন্ধান করার ইচ্ছা
জিজ্ঞাসা____জানার ইচ্ছা
জুগুপ্সা_____নিন্দা করার ইচ্ছা
বিবৎসা_____বাস করার ইচ্ছা
দিৎসা______দান করার ইচ্ছা
পিপাসা_____পান করার ইচ্ছা
ঈপ্সা_______পাওয়ার ইচ্ছা
রিরংসা_____রমণ বা সঙ্গমের ইচ্ছা
জিঘাংসা____হনন/হত্যা করার ইচ্ছা

জিহীর্ষা______হরণ করার ইচ্ছা
চিকীর্ষা_____করার ইচ্ছা
অনুচিকীর্ষা___অনুকরণ করার ইচ্ছা
বিবমিষা_____বমন(বমি)করার ইচ্ছা
জিগমিষা____গমন করার ইচ্ছা
জিজীবিষা___বেঁচে থাকার ইচ্ছা
জিগীষা_____জয় করার ইচ্ছা
শুশ্রূষা______সেবা করার ইচ্ছা

কৃতদার____যে পুরুষ বিয়ে করেছে
অকৃতদার___যে পুরুষ বিয়ে করেনি

ঘৃণ্য________ঘৃণার যোগ্য
বরেণ্য______বরণ করার যোগ্য
স্ত্রৈণ_______যে পুরুষ স্ত্রীর বশীভূত

মহাশ্বেতা_যে নারী অতি উজ্জ্বল-ফর্সা
শুচিস্মিতা___যে নারীর হাসি পবিত্র
সুস্মিতা_____যে নারীর হাসি সুন্দর

বীরা____যে নারীর স্বামী-পুত্র জীবিত
অবীরা____যে নারীর স্বামী-পুত্র মৃত
স্বয়ংবরা__যে নারী বর বরণ করে নেয়

নোট______রমজান
অনূঢ়া____যে নারীর বিয়ে হয় না
নবোঢ়া_যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছ

অঙ্গনা__যে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্না
বীরাঙ্গনা____যে নারী বীর
অনন্যা-যে নারী কারও প্রতি আসক্তনা
অধিবিন্না__যে নারীর স্বামী ২য় বিয়ে..

সপত্নী_____একই স্বামীর পত্নী যারা
সপত্নীক____পত্নীসহ বর্তমান
বিপত্নীক____যার স্ত্রী মারা গেছে

দুর্দম____যা সহজে দমন করা যায় না
দুর্গম____যা সহজে গমন করা যায় না
দুর্মর____যা সহজে মরে না

পাচ্য_____যা রন্ধনের যোগ্য
পাঠ্য_____যা পাঠ করার যোগ্য

নাব্য_____নৌ চলাচলের যোগ্য
জ্ঞাতব্য___জানিবার যোগ্য

ক্ষমার্হ_____ক্ষমার যোগ্য
স্মরণার্হ_____স্মরণের যোগ্য

কৃতজ্ঞ_____উপকার স্বীকার করা
অকৃতজ্ঞ____উপকার অস্বীকার করা
কৃতঘ্ন_____স্বীকার না করে ক্ষতি করা

উক্ত_____যা বলা হয়েছে
অনুক্ত____যা বলা হয়নি
অব্যক্ত____যা প্রকাশ করা হয়নি

অবর্ণনীয়___কথায় বর্ণনা করা যায় না
অনির্বচনীয়_বাক্যে প্রকাশ করা যায়না

স্বল্পভাষী____যিনি কম কথা বলেন
মিতভাষী___যিনি অধিক কথা বলে না

(আগে শব্দের অর্থ মনে করতে চেষ্টা করুন তারপর উত্তর দেখুন)

05/02/2024

💥বিশ্বকাপ_ফুটবল_২০২৬💥

আজ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের শিডিউল ঘোষণা করেছেন।

▪️২০২৬ সালে হবে : ২৩তম আসর।
▪️উদ্বোধনী ম্যাচ: ১১ জুন ২০২৬।
▪️উদ্বোধনী ম্যাচের ভেন্যু: আজকেতা স্টেডিয়াম, মেক্সিকো।
▪️ফাইনাল ম্যাচ: ১৯ জুলাই ২০২৬।
▪️ফাইনাল ম্যাচের ভেন্যু: নিউইয়র্ক শহরের নিউ জার্সি স্টেডিয়াম।
▪️ম্যাচ সংখ্যা: ১০৪ টি

⏭️ বিশেষ দ্রষ্টব্য :
৩টি দেশের ১৬ শহরে ৩৯ দিনে ৪৮ টি প্রতিযোগী দেশ নিয়ে ১০৪ টি ম্যাচে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের এই বিশাল আয়োজনের ২৩ তম আসর।

⏭️বিশ্বকাপ ফুটবল ২০২৬-এ যা কিছু প্রথম :

▪️প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে- কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে।
▪️ফুটবল ইতিহাসে এই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে- ৪৮টি দেশ।
▪️প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হবে- ৩২ দল নিয়ে।
▪️৩০-৩২ দিনের বদলে আগামী বিশ্বকাপ হবে- ৩৯ দিনের।
▪️প্রথমবারের মত ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে দাঁড়াচ্ছে- ১০৪টিতে!

⏭️ ফিফা(FIFA):

▪️পূর্ণরূপ : Federation Internationale de Football Association (FIFA
▪️প্রতিষ্ঠা: ২১ মে, ১৯০৪।
▪️সদরদপ্তর: জুরিখ, সুইজারল্যান্ড।
▪️সদস্য সংখ্যা: ২১১ টি।
▪️বর্তমান প্রেসিডেন্ট: জিয়ান্নি ইনফান্তিনো।

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Farmgate
Dhaka
1215