Lyrics Library
ভাল বাসবো বাসবো রে বন্ধু [ Valobasbo basbo re bondhu ]
গীতিকারঃ হাবিব ওয়াহিদ
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ হাবিব ওয়াহিদ
ভালোবাসবো, বাসবো রে, বন্ধু, তোমায় যতনে
আমার মনের ঘরে চান্দের আলো চুইয়া চুইয়া পড়ে
পুষে রাখবো, রাখবো রে, বন্ধু, তোমায় যতনে
ভালোবাসবো, বাসবো রে, বন্ধু, তোমায় যতনে
দুধে আলতা গায়ের বরন, রূপ যে কাঁচা সোনা
আঁচল দিয়া ঢাইকা রাইখো, চোখ যেন পড়ে না
দুধে আলতা গায়ের বরন, রূপ যে কাঁচা সোনা
আঁচল দিয়া ঢাইকা রাইখো, চোখ যেন পড়ে না
আমি প্রথম দেখে পাগল হইলাম
মন তো আর মানে না
কাছে আইসো, আইসো রে, বন্ধু, প্রেমের কারণে
ভালোবাইসো, বাইসো রে, বন্ধু, আমায় যতনে
নিশি ভোরে জোনাক নাচে মনের গহীন বনে
স্বপ্ন দেখাও, বন্ধু, তুমি নিগূঢ় আলিঙ্গনে
নিশি ভোরে জোনাক নাচে মনের গহীন বনে
স্বপ্ন দেখাও, বন্ধু, তুমি নিগূঢ় আলিঙ্গনে
তোমায় মায়া দিলাম, সোহাগ দিলাম
নিলাম আপন করে
পাশে থাকব, থাকব রে, বন্ধু, তোমার কারণে
ভালোবাসবো, বাসবো রে, বন্ধু, তোমায় যতনে
ভালোবাসবো, বাসবো রে, বন্ধু, তোমায় যতনে
ভালোবাসবো, বাসবো রে, বন্ধু, তোমায় যতনে
ভালোবাসবো, বাসবো রে, বন্ধু, তোমায় যতনে
Song : Baba Nei
Singer : Asif Akbar
Lyric : Pradip Saha
Tune : Rajesh Ghosh
Music : Rajesh Ghosh
Album : Papi
এখনো আছে সেই চশমা ঘড়ি
আছে জমা জুতো ব্যাগ, স্মৃতি গুলো তারই
টেবিলে সাজানো বই, আছে তেমনই
হ্যালানো চেয়ার আছে, নেই শুধু তিনি
চোখে আসে জল, করে টলোমলো
যখনি ভাবি বাবা নেই, বাবা নেই বাবা
নেই
মানতে পারিনা কিছুতেই ...........
ছোট্ট বেলায় সেই স্কুল ছুটি হলে
বাড়ি নিয়ে যেতো বাবা কোলে তুলে
মায়ের বকুনি খেয়ে মন খারাপ হলে
বুকে টেনে নিতো বাবা আয় খোকা বলে
চোখে আসে জল, করে টলোমলো
যখনি ভাবি বাবা নেই, বাবা নেই বাবা
নেই
মানতে পারিনা কিছুতেই ...........
আজও মনে পড়ে সেই বৈশাখী মেলায়
চড়েছি বাবার সাথে নাগর দোলায়
বাবার স্বপ্ন ছিলো হবো নামীদামী
স্বপ্ন সত্যি হলো দেখলে না তুমি
চোখে আসে জল, করে টলোমলো
যখনি ভাবি বাবা নেই, বাবা নেই বাবা
নেই
মানতে পারিনা কিছুতেই ...........
শ্রদ্ধা জানাই সকল বাবাদের, বাবার জন্য
ভালোবাসার বিশেষ কোনদিন নেই। মন
থেকে সব সময় বলি বাবা তোমাকে
ভালোবাসি।।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka Cantonment
Dhaka
1206