Practical HR Practice in RMG Sector.

Practical HR Practice in   RMG Sector.

Share

22/09/2023

শাস্তিমূলক ব্যবস্থার পদক্ষেপসমূহ।
বাংলাদেশের শ্রম আইনের ২৪ ধারায় বলা হয়েছে যে কোন শ্রমিককে শাস্তির আদেশ দেওয়া যাবে না যদি না
ক) তার বিরুদ্ধে অভিযোগ লিখিতভাবে করা হয়
খ) অভিযোগের একটি কপি তাকে দেয়া হয় এবং জবাব দেয়ার জন্য তাকে অন্তত সাত দিন সময় দেয়া হয়।
গ) তাকে শুনানির সুযোগ দেয়া হয়
ঘ) তদন্তের পর তাকে দোষী সাব্যস্ত করা হয়।
ঙ) মালিক বা ব্যবস্থাপক বরখাস্তের আবেদন অনুমোদন করেন।
সুতরাং দেখা যাচ্ছে যে কর্তৃপক্ষ ইচ্ছা করলেই কোন শ্রমিককে সে যত বড়ই অপরাধ করুক না কেন শাস্তির আদেশ দিতে পারেন না। এই ব্যাপারে কর্তৃপক্ষকে বেশ কিছু বাধা নিষেধ মেনে চলতে হবে। প্রকৃতপক্ষে উচ্চ আদালতের বিভিন্ন রায়ের ফলে কর্তৃপক্ষকে এখন আর উপরোক্ত পাঁচটি শর্ত মানলেই চলবে না এই ব্যাপারে কর্তৃপক্ষকে এখন নিম্নক্ত ১১ টি শর্ত মানতে হবে।
১) লিখিত অভিযোগ
২) প্রাথমিক তদন্ত
৩) সাময়িক বরখাস্ত (প্রয়োজনে)
৪) কারণ দর্শানোর নোটিশ
৫) কারণ দর্শানোর জবাব
৬) তদন্ত কমিটিতে প্রতিনিধি নিয়োগ প্রসঙ্গে নোটিশ
৭) তদন্তের নোটিশ
৮) তদন্ত কার্যক্রম/শুনানি
৯) তদন্ত রিপোর্ট পেশ করা
১০) কর্তৃপক্ষ দ্বারা তদন্ত রিপোর্ট বিবেচনা করা
১১) চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka