WMTS Consultancy
09/11/2025
ইউরোপের বর্তমানে (অক্টোবর ২০২৫ পর্যন্ত) শেনজেন (Schengen) চুক্তিভুক্ত দেশ সংখ্যা ২৯টি।
এই দেশগুলো ইউরোপের মধ্যে অবাধ ভ্রমণ সুবিধা প্রদান করে।
🟦 শেনজেনভুক্ত ২৯টি দেশের তালিকা:
1. অস্ট্রিয়া (Austria)
2. বেলজিয়াম (Belgium)
3. বুলগেরিয়া (Bulgaria) ✅ (সম্প্রতি যোগ হয়েছে)
4. ক্রোয়েশিয়া (Croatia)
5. চেক প্রজাতন্ত্র (Czech Republic)
6. ডেনমার্ক (Denmark)
7. এস্তোনিয়া (Estonia)
8. ফিনল্যান্ড (Finland)
9. ফ্রান্স (France)
10. জার্মানি (Germany)
11. গ্রিস (Greece)
12. হাঙ্গেরি (Hungary)
13. আইসল্যান্ড (Iceland)
14. ইতালি (Italy)
15. লাটভিয়া (Latvia)
16. লিচেনস্টাইন (Liechtenstein)
17. লিথুয়ানিয়া (Lithuania)
18. লুক্সেমবুর্গ (Luxembourg)
19. মাল্টা (Malta)
20. নেদারল্যান্ডস (Netherlands)
21. নরওয়ে (Norway)
22. পোল্যান্ড (Poland)
23. পর্তুগাল (Portugal)
24. রোমানিয়া (Romania) ✅ (সম্প্রতি যোগ হয়েছে)
25. স্লোভাকিয়া (Slovakia)
26. স্লোভেনিয়া (Slovenia)
27. স্পেন (Spain)
28. সুইডেন (Sweden)
29. সুইজারল্যান্ড (Switzerland)
🔹 অতিরিক্ত তথ্য:
• আয়ারল্যান্ড (Ireland) শেনজেন অঞ্চলের সদস্য নয়।
• সাইপ্রাস (Cyprus) এখনও পূর্ণ শেনজেন সদস্য নয়, তবে ভবিষ্যতে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।
• শেনজেন অঞ্চল ইউরোপীয় ইউনিয়নের (EU) সমান নয় — যেমন নরওয়ে, আইসল্যান্ড, লিচেনস্টাইন ও সুইজারল্যান্ড EU-র সদস্য নয়, কিন্তু শেনজেনের সদস্য।
03/11/2025
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে (Henley Passport Index 2025 অনুযায়ী) বাংলাদেশের অবস্থান এখন ১০১তম আগের সূচকে যা ছিল ৯৪তম।।
অর্থাৎ, এক বছরের ব্যবধানে আমরা আরও ৭ ধাপ নিচে নেমে গেছি।। অন্যদিকে, যেই দেশকে একসময় রসিকতা করে “উগান্ডা” বলে ট্রল করা হতো, সেই উগান্ডা এখন ৭৬তম স্থানে।।
বাংলাদেশের নাগরিক এখন মাত্র ৪২টি দেশে অন-অ্যারাইভাল বা ভিসামুক্তভাবে যেতে পারেন।।
উগান্ডার নাগরিকের সংখ্যা ৬৫টি দেশ।।
বাংলাদেশে উচ্চশিক্ষিত যুবকের সংখ্যা বাড়লেও দক্ষতা ও প্রযুক্তি জ্ঞানের ঘাটতি বাড়ছে।।
OECD ও ILO তথ্য অনুযায়ী, বাংলাদেশি তরুণদের ৬৭% এখনো “অদক্ষ কর্মশক্তি” হিসেবে শ্রেণিবদ্ধ।।
বাস্তবতা আমরা উন্নয়ন দেখি বিশ্ববিদ্যালয়ের নামফলকে, কনভোকেশনের ব্যানারে, বা শর্ট ভিডিওর স্ক্রিনে।। কিন্তু সেই “উন্নয়ন” থেমে যায় ভিসা ইন্টারভিউ রুমে, থেমে যায় চাকরির আবেদনে, থেমে যায় যখন একজন প্রবাসী যুবক বলে আমার দেশের পাসপোর্টটা দুর্বল বলে আজ আমি কম মর্যাদা পাই।।
সংস্কার শুধু কথায় নয়, রাষ্ট্র পরিচালনার দক্ষতায় হতে হয়।। যতদিন শিক্ষা ও দক্ষতা বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে না আসে, ততদিন “সংস্কার” কেবল রিলসের ভিউ আর স্লোগানের স্ক্রিপ্টেই সীমাবদ্ধ থাকবে।।
19/10/2025
নরওয়েতে এখন টিউশন ফি প্রায় ৭০% কমিয়েছে!
দারুণ খবর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য uis ঘোষণা দিয়েছে যে তারা নন ইইউ শিক্ষার্থীদের জন্য টিউশন ফি প্রায় ৭০% কমিয়ে দিচ্ছে, যা কার্যকর হবে সেপ্টেম্বর ২০২৬ ইন্টেক থেকে। বাকি ইউনিভার্সিটি গুলোর টিউশন ফি আগের মতোই রয়েছে।
নতুন টিউশন ফি কাঠামো মানবিক, সমাজবিজ্ঞান, অর্থনীতি ও প্রশাসনিক বিষয়ে ৬০০০০ ক্রোন বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, মিডিয়া ও আর্টস বিষয়ে ৮৫,০০০ ক্রোন।
বাংলাদেশি টাকায় এটি বছরে আনুমানিক ৭ থেকে ১০ লাখ টাকা মাত্র। আগে যেখানে ফুল কস্ট কভারেজ নীতিতে টিউশন ফি অনেক বেশি ছিল, এখন UiS নিজেই খরচের অংশ বহন করছে, ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পড়াশোনা হয়েছে আরও সহজ ও সাশ্রয়ী।
নরওয়ের উচ্চমানের শিক্ষাব্যবস্থা এবং এই ফি রিডাকশন দুটো মিলে এটি হতে পারে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক অসাধারণ সুযোগ।
WMTS Consultancy
Call/WhatsApp: +880 1988842666
Email: [email protected]
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
6-B, SEL Center, 29 Panthapath West
Dhaka
1205