Ami R Tumi
শাকিব-অপু সিঙ্গাপুরে, ছেলের স্কুল ভর্তি নিয়ে নতুন সিদ্ধান্ত!
02/09/2025
শাকিব-অপু সিঙ্গাপুরে, ছেলের স্কুল ভর্তি নিয়ে নতুন সিদ্ধান্ত!
ঢালিউড তারকা শাকিব খান আর অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়কে এবার পড়াশোনার জন্য সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। সম্প্রতি অপু বিশ্বাস এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জয়কে সিঙ্গাপুরের একটি স্কুলে ভর্তি করানো হবে—আর এই সিদ্ধান্ত নিয়েছেন দু’জন মিলে।
এর আগে ঢাকায় একই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ত জয় ও বীর। তবে নানা বিতর্কের কারণে জয়কে সেই স্কুল থেকে সরিয়ে নেন অপু। এবার নতুনভাবে বিদেশে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
অপু বলেন—“জয় সিঙ্গাপুরে পড়বে, আমরাও কিছুদিন সেখানে থাকব।” তবে স্থায়ীভাবে সেখানে থাকবেন কি না, সেটি এখনো জানাননি তিনি।২০০৮ সালে শাকিব-অপুর গোপন বিয়ে, আর ২০১৭ সালে জয়ের জন্ম—তারপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা-সমালোচনা। আর এবার ছেলে জয়কে ঘিরে শুরু হয়েছে নতুন কৌতূহল—সিঙ্গাপুর যাত্রা কি শুধু পড়াশোনার জন্য, নাকি নতুন কোনো অধ্যায়ের সূচনা?
ঢালিউড তারকা অপু বিশ্বাস আবারও শাকিব খানকে ঘিরে আলোচনায়🤔
Tags:
#অপু_বিশ্বাস #শাকিব_খান #ঢালিউড #বুবলী #বাংলাচলচ্চিত্র
জনপ্রিয় নায়িকা বাধন কে নিয়ে আলোচনা সমালোচনা কেন 🤔
ট্যাগসমূহ:
#আজমেরীহকবাঁধন #পুরুষতন্ত্র #নারীরঅধিকার #সমঅধিকার #বাংলাদেশসিনেমা #সাহসীআওয়াজ
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka