Junayed Rahman jcd
18/11/2023
১৮ নভেম্বর ২০২৩ শনিবার
প্রিয় দেশবাসী এবং নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যঃ
“ফ্যাসিস্ট হাসিনার অধীনে এই নির্বাচন কমিশনের পক্ষে কোনভাবেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।”
#হরতাল
"স্বৈরাচারের পতন অনিবার্য ইনশাআল্লাহ।
16/11/2023
বাবার মৃত্যুতেও জামিন মিলেনি রিমান্ডে থাকা ছাত্রদল নেতার।
বাবা’র মৃত্যুতেও জামিন মিলেনি ছাত্রদল নেতা কামরুল হাসানের। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক। গত ১৩ নভেম্বর রাজধানীর গুলশান এলাকায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিলকালে তিনজনকে আটক করে। পরে তাকে গুলশান থানার একটি পুরানো মামলায় কামরুল হাসানসহ অপরদেরকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতে গুলশান থানায় রিমান্ডে আছে।
গতকাল বৃহস্পতিবার সকালে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুল হাসানের বাবা সাবেক পুলিশ কর্মকর্তা কবিরুল হক। তিনি ইন্সপেক্টর হিসেবে ২০০৮ সালে অবসরে যান।ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে সংবাদ শোনার পর হার্ট অ্যাটাক করেন বলে কামরুল হাসানের ছোট ভাই মেহেদী হাসান জানান
তিনি জানান, সকালে বাবা’র মৃত্যুর সংবাদ পেয়ে তিনি সিলেটে ছুটে যান। তার অন্যান্য আত্মীয়-স্বজনরা মিলে কামরুল হাসানের জামিনের জন্য আবেদন করলেও আদালত তা না মঞ্জুর করেন। কামরুল হাসান তাদের পরিবারের বড় সন্তান। কিন্তু বাবার শেষ মুখ দেখাটাও তার হলো না। কবরে মাটিও দিতে পারলেন না। একদিকে বাবার জন্য কষ্ট, অন্যদিকে ভাইয়ের এ অবস্থায় পুরো পরিবার ভেঙ্গে পড়েছে।
আল্লাহ কামরুল হাসান ও তার পরিবার কে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Website
Address
Dhaka
1000