Generic Solutions
28/06/2023
Eid Mubarak! ✨
কিভাবে বুঝতে পারবেন আপনার ওয়েবসাইট রি-ডিজাইনের সময় হয়েছে-
১। আপনার সাইট মোবাইল ফ্রেন্ডলি না হলেঃ
এখন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মোবাইল ফোনে সব থেকে বেশি ইউজার ইন্টারনেট ব্যবহার করে থাকে, তাই আপনার সাইট যদি মোবাইল ফ্রেন্ডলি না হয়, সেটি ইউজারদের জন্য অনেক বিরক্তির কারন হবে, এবং আপনার বিজনেস যুগ উপযোগী হবে না।
২। সাইটের বাউন্স রেট অনেক বেশিঃ
একটি ওয়েবসাইটের বাউন্স রেট হলো একজন ইউজার আপনার ওয়েবসাইটে গিয়ে বেশি সময় থাকছে না। এটি গুগল অ্যানালাইটিকের মাধ্যমে চিহ্নিত করা যায়। আপনার সাইটের বাউন্স রেট কেমন? যদি আপনি দেখেন আপনার সাইটের বাউন্স রেট অনেক বেশি তাহলে আপনার সাইটকে রি-ডিজাইন করুন, কারন বাউন্স রেট বেশি হবার অনেকগুলো কারনের মধ্যে একটি কারন হচ্ছে ইউজারের অভিজ্ঞতা ভালো নয়, অর্থাৎ ইউজার আপনার সাইটে প্রবেশ করে আস্থা পায় নি।
৩। ওয়েবসাইটের ইন্টারফেস অনেক পুরানোঃ
অনেক আগে কিছু খুবই সাধারন মানের ওয়েবসাইট ডিজাইন করা হতো, তখনকার সময়ের টেকনোলোজিটাই ছিলো সেরকম, কিন্তু যুগ পরিবর্তনের সাথে সাথে ওয়েব ডিজাইনের মান অনেক উন্নত হয়েছে, তাই আপনার ওয়েবসাইটের ডিজাইন যদি অনেক পুরানো হয়ে থাকে, এবং সেটার আউটলুক আধুনিক ওয়েবসাইটগুলোর মত না হয়ে থাকে তাহলে আমরা পরামর্শ দিবো নতুন করে আপনার ওয়েবসাইট ডিজাইন করবার এবং মাঝে মাঝে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করার ও প্রয়োজন হতে পারে।
অনলাইনে বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাই আপনার ওয়েবসাইটকে এখনকার প্রতিযোগিতার মাঠে স্থান দেয়ার জন্য আপনাকে সবার আগে ওয়েবসাইট রি-ডিজাইন করতে হবে। রাঙ্কিং এ এগিয়ে থাকার জননেও রি
ডিজাইন প্রয়োজন।
৪। আপনার ওয়েবসাইট বিজনেসের সাথে মিলছে নাঃ
আপনি হয়তো ছোট পরিসরে একটি বিজনেস শুরু করেছিলেন অথবা সল্প পরিমান কিছু প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে, এখন আপনি বিজনেসের পরিধি বাড়িয়েছেন অথবা একদমই ভিন্ন কিছু নিয়ে কাজ করছেন, এখানে আপনার আগের ওয়েবসাইট সঠিক ভাবে কাজ করবে না, আপনাকে ওয়েবসাইট রি-ডিজাইনের ব্যাপারে চিন্তা করতে হবে।
পুরানো হয়ে যাওয়া কোড এবং ডিজাইন একটি কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য ক্ষতিকর। এতে আপনার ব্যবসা ধসের মুখে পড়তে পারে, তবে চিন্তার কিছু নেই ওয়েবসাইটকে রি-ডিজাইন করে আপনি আবার প্রতিযোগিতায় চলে আসতে পারেন এতে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের কনভার্শন রেট বাড়বে, ওয়েবসাইটের বাউন্স রেট কমে আসবে এবং ক্লায়েন্ট সন্তুষ্ট থাকবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Dhaka
1229