Myth and Reality

Myth and Reality

Share

01/12/2023

গিয়াস উদ্দিন আত তাহেরি একজন প্রসিদ্ধ ইসলামি বক্তা। এবং ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একজন আইনজীবী ও সমাজকর্মী।

03/11/2022

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী! শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবতা ভিন্ন। এরাই এক সময় রাষ্ট্রের বড় পদ লাভ করে ঘুষ খায়। ছাত্রজীবন থেকেই তাদের খাওয়া শুরু।

25/10/2022

ঘুর্ণিঝড়ের তাণ্ডবে এই পর্যন্ত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
#সিত্রাং #দক্ষিণাঞ্চল #ঘুর্ণিঝড় #প্রাকৃতিক_দুর্যোগ

12/08/2022

বাংলাদেশে আবার প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে। নির্বাচন সামনে রেখে সরকার নিপীড়ন শুরু করে দিয়েছে। গতকাল রাজধানীতে পাঁচটি বাস থেকে প্রায় দেড়শ যাত্রী আটক করা হয়েছে।

রাজধানীতে বলাকা পরিবহনসহ পাঁচটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়েছে পুলিশ। এসব বাস থেকে ১৪৮ যাত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উত্তরা ও বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিমানবন্দর ও উত্তরা পূর্ব থানা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এর মধ্যে বিমানবন্দর থানা ৫৮ এবং উত্তরা পূর্ব থানা ৯০ যাত্রীকে আটক করে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী এবং উত্তরা পূর্ব থানার ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।

থানা পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও রাজধানীর আবদুল্লাহপুর ও বিমানবন্দর মহাসড়ক এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এসময় গাজীপুর ও অন্যান্য জায়গায় থেকে রাজধানীগামী বলাকা পরিবহনসহ পাঁচটি যাত্রীবাহী বাস আটক করা হয়। এসব বাস থেকে ১৪৮ জনকে আটক করা হয়।

ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
একসঙ্গে এত যাত্রীকে আটক করার কারণ জানতে চাইলে বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী জানান, সন্দেহভাজন হিসেবে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে।

একই তথ্য জানান উত্তরা পূর্ব থানার ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, থানায় নিয়ে তাদের জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তাদের আটক করা হয়েছে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

বিমানবন্দরে আটক ব্যক্তিদের কয়েকজন জানান, ব্যবসার মালামাল কেনার জন্য বাসে করে ঢাকায় যাচ্ছিলেন তারা। এসময় বাস থামিয়ে কোনো কারণ ছাড়া তাদের আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ।

বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত যাত্রীবাহী বাসে অভিযান চলিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে ভুক্তভোগী যাত্রীরা জানান। তারা আরও জানান, আটকদের মধ্যে অনেকে বিভিন্ন দোকানের কর্মচারী। এছাড়া বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরাও রয়েছেন।

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


H3
Dhaka
1000