Research Learning Hub

Research Learning Hub

Share

05/07/2026

We’re Hiring! Research Assistant/Officer-Research and Evaluation.

Centre for Research and Development Ltd. (CRD) is looking for a Research Assistant/Officer -Research and Evaluation to join our growing research team.
CRD will offer the position of Research Assistant or Research Officer based on the candidate's relevant experience, academic qualifications, and interview performance.

Key Responsibilities:
1. Developing research proposals and preparing research reports in English.
2. Developing Data collection tools development by using digital tools like Kobo, SurveyCTO etc.
3. Collecting data through digital devices (such as mobile phone & Tablet).
4. Conducting field research (FGD, KII, IDI & Community Score card etc.).
5. Transcribing & translating field notes/ FGD/KII/IDI/Case Studies in English.
6. Provide support in drafting training and workshop reports, recording meeting minutes, and preparing observation reports.
7. Supervise enumerators and ensure effective management of field operations.
8. Any other work assigned by supervisor or management.

Click on the link for Role Profile and Application Process: https://tinyurl.com/yc7w9kru

Salary: The consolidated monthly salary is negotiable, depending on the candidate's experience.

Deadline: 15 July 2026

Applications will be reviewed on a rolling basis, so apply early!

Apply by sending your CV & Cover Letter in one single documents to [email protected].

Note: Candidates without relevant experience and those who have not completed a Master’s degree are kindly requested not to apply.

04/07/2026

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তিঃ

Action For Innovative Resource LTD (AIR)-এর একটি রিসার্চ কার্যক্রম পরিচালনার জন্য Field পর্যায়ে কাজের জন্য সমগ্র Bangladesh এর বিভিন্ন জেলায় (No Work-No Payment) বেসিসে Households survey করার জন্য প্রায় 33 জন *স্মার্ট* মহিলা/পুরুষ নিয়োগ করা হবে।

বিশেষ দ্রষ্টব্য: নিজ জেলা/পার্শ্ববর্তী জেলায় কাজ করার সুযোগ।

পদের নাম ও যোগ্যতা:
1) বয়স : অবশ্যই 40+ বয়স হতে হবে।
2) Field Officer- 30 জন (নূন্যতম স্নাতক পাশ/অধ্যায়নরত)
3) Field Supervisor- 03 (নূন্যতম স্নাতক পাশ)

প্রকল্পের সময় কালঃ
ট্রেনিং শুরুর তারিখ:- 10 July 2026
ফিল্ড শুরুর তারিখঃ- 12 July 2026
ফিল্ডের সময় কালঃ প্রায় 01 মাস
বেতন: সর্বসাকুল্যে 1500TK (দৈনিক)

📍 অগ্রাধিকার:
এই নিয়োগে স্থানীয় প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে, যাতে তথ্য সংগ্রহ কার্যক্রম অধিক কার্যকরভাবে সম্পন্ন করা যায়।

আগ্রহী প্রার্থীরা আগামী 06-07-2026 থেকে 09-07-2026 সরাসরি অফিসে যোগাযোগ করুন।

সাক্ষাতের সময়:- সকাল ১১ টা হতে বিকাল ৬ টা পর্যন্ত।

যোগাযোগের ঠিকানা : এস আর প্লাজা, (লিফট-১২) ফ্ল্যাট নাম্বার -১২/এ, ১৩৭/১০ মাজার রোড মিরপুর-১ ঢাকা।
লোকেশন:-(মিরপুর ১ বুদ্ধিজীবী গেট)

02/07/2026

বিদেশে উচ্চশিক্ষা বা গবেষণার জন্য এই ১০টি ওয়েবসাইট জেনে রাখুন

Google Scholar-এর বাইরে এই ১০টি ওয়েবসাইট সম্পর্কে জেনে রাখুন। এগুলো শুধু গবেষণাপত্র খুঁজে পেতে নয়, বরং Literature Review, Research Gap খুঁজে বের করা, Thesis লেখা, Citation Management এবং Research Planning-এর মতো গুরুত্বপূর্ণ কাজেও সাহায্য করতে পারে।

১. Connected Papers: একটি গবেষণাপত্র দিলে এটি সেই বিষয়ে সম্পর্কিত শত শত গবেষণাপত্রের ভিজ্যুয়াল ম্যাপ তৈরি করে দেয়। ফলে কোন গবেষণাপত্র সবচেয়ে প্রভাবশালী, কোন ধারণা থেকে কোন নতুন ধারণার জন্ম হয়েছে এবং গবেষণার পুরো নেটওয়ার্ক কীভাবে গড়ে উঠেছে তা সহজে বোঝা যায়।

উদাহরণ: Climate Change নিয়ে একটি গবেষণাপত্র দিলে কয়েক সেকেন্ডের মধ্যে সেই বিষয়ে সম্পর্কিত শতাধিক গবেষণার সংযোগ দেখতে পারবেন।

২. Research Rabbit: একটি গবেষণাপত্র বা গবেষকের নাম দিলে এটি স্বয়ংক্রিয়ভাবে নতুন গবেষণাপত্র, নতুন গবেষক এবং সম্পর্কিত গবেষণার দিকনির্দেশনা সাজেস্ট করে। Literature Review করার সময় এটি অসাধারণ কার্যকর।

উদাহরণ: আপনার পছন্দের একজন Professor-এর একটি Paper দিয়ে শুরু করলে তার পুরো Research Network দেখতে পারবেন।

৩. Elicit: গবেষণার প্রশ্ন লিখলে এটি প্রাসঙ্গিক গবেষণাপত্র খুঁজে দেয়, সংক্ষিপ্তসার তৈরি করে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে দেখায়। অনেক গবেষক একে AI Research Assistant হিসেবে ব্যবহার করেন।

উদাহরণ: Foreign Exchange Reserves-এর Determinants লিখলে সংশ্লিষ্ট গবেষণাগুলো দ্রুত খুঁজে বের করতে সাহায্য করবে।

৪. Consensus: কোনো বিষয়ে গবেষণাপত্রগুলো কী বলছে, তা Evidence-এর ভিত্তিতে দেখায়। সাধারণ Search Engine-এর মতো মতামত নয়, বরং গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে উত্তর দেয়।

উদাহরণ: Online Learning কি শিক্ষার্থীদের পারফরম্যান্স বাড়ায়, এই প্রশ্নের উত্তর গবেষণাপত্রের ভিত্তিতে দেখতে পারবেন।

৫. Scite dot ai: একটি গবেষণাপত্রকে অন্য গবেষকরা সমর্থন করেছেন নাকি সমালোচনা করেছেন, সেটি বিশ্লেষণ করে দেখায়। শুধুমাত্র Citation সংখ্যা দেখে বিভ্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়।

উদাহরণ: বহুল উদ্ধৃত কোনো Paper বাস্তবে কতটা গ্রহণযোগ্য, তা যাচাই করা যায়।

৬. Zotero: শত শত গবেষণাপত্র, PDF এবং Citation এক জায়গায় সংরক্ষণ ও পরিচালনা করতে সাহায্য করে। Thesis বা Dissertation লেখার সময় এটি কয়েক ডজন ঘণ্টা সময় বাঁচাতে পারে।

উদাহরণ: APA, Harvard বা Chicago Style-এর Citation কয়েক সেকেন্ডে তৈরি করা যায়।

৭. Overleaf: গবেষণাপত্র, Thesis বা Journal Article পেশাদারভাবে লেখার জন্য ব্যবহৃত হয়। বিশ্বের অসংখ্য বিশ্ববিদ্যালয় এবং গবেষক LaTeX-এর মাধ্যমে গবেষণাপত্র লেখেন।

উদাহরণ: Engineering, Mathematics এবং Computer Science-এর শিক্ষার্থীরা ব্যাপকভাবে ব্যবহার করে।

৮. Semantic Scholar: Artificial Intelligence-এর সাহায্যে গুরুত্বপূর্ণ গবেষণাপত্র খুঁজে দেয় এবং কোন Paper বেশি প্রভাবশালী তা চিহ্নিত করতে সাহায্য করে।

উদাহরণ: Literature Review শুরু করার আগে Top Papers খুঁজে বের করতে কার্যকর।

৯. OpenAlex: বিশ্বের গবেষক, বিশ্ববিদ্যালয়, জার্নাল এবং গবেষণার বিষয়ভিত্তিক বিশাল ডাটাবেস বিশ্লেষণ করার সুযোগ দেয়। কোন বিশ্ববিদ্যালয় কোন বিষয়ে বেশি গবেষণা করছে, সেটিও দেখা যায়।

উদাহরণ: Renewable Energy বা Economics-এ শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান খুঁজে বের করা যায়।

১০. Lens dot org: গবেষণাপত্র এবং Patent একসাথে বিশ্লেষণ করার সুযোগ দেয়। ফলে কোনো গবেষণা বাস্তব শিল্পক্ষেত্রে ব্যবহার হচ্ছে কি না, তা বোঝা সহজ হয়।

উদাহরণ: Artificial Intelligence, Biotechnology বা Semiconductor Technology-এর বাণিজ্যিক প্রয়োগ বিশ্লেষণ করা যায়।

একটি বিষয় মনে রাখুন।

অনেক শিক্ষার্থী গবেষণা শুরু করে Google Scholar দিয়ে এবং সেখানেই থেমে যায়। অথচ বর্তমানে হাজার হাজার গবেষক AI-ভিত্তিক Research Tool ব্যবহার করে Literature Review, Research Gap Identification এবং Academic Writing-এর কাজ আরও দ্রুত ও দক্ষভাবে সম্পন্ন করছেন।

গবেষণায় সফল হওয়ার জন্য শুধু বেশি পড়লেই হয় না। সঠিক টুল ব্যবহার করাও একটি দক্ষতা।

✍️✍️ Md Ronymasud

Want your business to be the top-listed Business in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address


257 Free Street School, Kathalbagan
Dhaka
1205