Adv Biplob

Adv Biplob

Share

16/11/2025

যারা বার কাউন্সিলের ভাইবা ও এমসিকিউ দিবেন তাদের জন‍্য দন্ডবিধি ১৮৬০ পরিচিতি ও মামলা সংক্রান্ত ধারণা। টানা ৪ ঘন্টা ধরে লিখেছি।

১। ফৌজদারী ও দেওয়ানি আইনের মূল পার্থক্য কী?ফৌজদারী আইনের লক্ষ্য অপরাধীকে শাস্তি দেওয়া।দেওয়ানি আইনের উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিপূরণ দেওয়া বা পক্ষগুলোর মধ্যে অধিকার নির্ধারণ করা।
২। ফৌজদারি অপরাধ হতে গেলে দুটি এলেমেন্ট থাকা লাগে (১) Actus Reus (অপরাধমূলক কাজ করা বা করতে ব‍্যর্থ হওয়া) (২) Mens Rea (অপরাধমূলক মন)
৩। Mens Rea কী? ‘Mens Rea’ ল্যাটিন শব্দ। অর্থ—দুষ্ট মন বা অপরাধী অভিপ্রায়। দুষ্ট মন নিয়ে কোন কাজ করলে তা অপরাধ হিসেবে গণ্য হয়।
৪। দণ্ডবিধি কবে প্রণীত হয় ৬ অক্টোবর, ১৮৬০ সালে
৫। দণ্ডবিধি ১৮৬০ সালের ৪৫ নম্বর আইন।
৬।দণ্ডবিধি কার্যকর হয় কোন ১ জানুয়ারি, ১৮৬২ সালে।
৭। এটি একটি মূল আইন বা Substantive Law।
৮। P.C. অর্থ Penal Code (দণ্ডবিধি)।
৯। দণ্ডবিধিতে মোট কতটি ধারা রয়েছে? ৫১১টি ধারা
১০।‘জজ’ শব্দের সংজ্ঞা কোন ধারায় আছে? ১৯ ধারায়।
১১। যৌথ দায় নীতি কোন কোন ধারায়? ৩৪ থেকে ৩৮ ধারায় যৌথ দায় নীতি বলা হয়েছে ৩৪ ধারায় common Intention ও ৩৫ ধারায় Criminal Knowledge ব্যাখ্যা করা হয়েছে।
১২। Common Intention কী? ৩৪ ধারায় বলা হয়েছে একই অভিপ্রায়ে একাধিক ব্যক্তি মিলে অপরাধ করলে প্রত্যেককেই পুরো অপরাধের দায় বহন করতে হবে, যেন প্রত্যেকেই বা সকলে মিলেই পুরো কাজটি করেছেন।
১৩। common intention ও common object এর মধযে মধ্যে পার্থক্য কী? ৩৪ ধারায় “সাধারণ অভিপ্রায় (common intention) ও ১৪৯ ধারায় “সাধারণ উদ্দেশ্য (common object) এর কথা বলা হয়েছে। ৩৪ ধারায় অপরাধ করতে অংশগ্রহণ করলেই দায়বদ্ধতা আসে;
১৪৯ ধারায় কাউকে দায়ী করতে হলে প্রমাণ করতে হবে তিনি অবৈধ সমাবেশের সদস্য ছিল
১৪। ধারা ৩৪ ও ১৪৯ ধারায় কত জন সদস‍্য লাগে? ৩৪ ধারায় সদস্য সংখ্যা কমপক্ষে ২ ও ১৪৯ ধারায় ন্যূনতম ৫ জন হতে হবে।
১৫। ৩৪ ও ১৪৯ ধারায় কি পূর্ব পরিকল্পনা থাকা লাগে? ৩৪ ধারায় পূর্ব পরিকল্পনা থাকা লাগে কিন্তু ১৪৯ ধারায় অপরাধস্থলে অবৈধ সমাবেশে উপস্থিত থাকালেই হবে।
১৬। দণ্ডবিধিতে কত ধরনের শাস্তি আছে? ধারা ৫৩ অনুযায়ী মোট ৫ ধরনের শাস্তি রয়েছে।
১. মৃত্যুদণ্ড
২. যাবজ্জীবন কারাদণ্ড (সর্বদাই সশ্রম হবে)
৩. কারাদণ্ড (সশ্রম/বিনাশ্রম)
৪. সম্পত্তি বাজেয়াপ্ত
৫. জরিমানা
(বিঃদ্রঃ নির্বাসন শাস্তি ১৯৮৫ সালে বাতিল করা হয়েছে।)
১৭। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা দণ্ডবিধির ৫৫ক ধারা এবং সংবিধানের ৪৯ অনুচ্ছেদে বর্ণিত আছে
১৮। মৃত্যুদণ্ড লাঘবের বিধান ৫৪ ধারায় উল্লেখ আছে।
১৯। যাবজ্জীবন সাজা কমানোর বিধান দণ্ডবিধির ৫৫ ধারায় বলা আছে (এই ধারায় বলা আছে—সরকার দণ্ডিত ব্যক্তির সম্মতি ছাড়াই যাবজ্জীবন দণ্ড কমিয়ে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডে রূপান্তর করতে পারে।)
২০। দণ্ডবিধিতে কয়টি ক্ষেত্রে মৃত্যুদণ্ড রয়েছে মোট ১০টি ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান আছে।
২১। কারাদণ্ড + জরিমানার ক্ষেত্রে জরিমানা না দিলে কারাদণ্ড কত হতে পারে? ধারা ৬৫ অনুযায়ী আইনে নির্ধারিত সর্বোচ্চ কারাদণ্ডের এক-চতুর্থাংশের বেশি হতে পারবে না।
২২। যেখানে শাস্তি শুধু জরিমানা জরিমানা না দিলে কী হবে? ধারা ৬৭ অনুযায়ী বিনাশ্রম কারাদণ্ড হবে—
• ৫০ টাকা পর্যন্ত জরিমানায় সর্বোচ্চ ২ মাস,
• ৫০–১০০ টাকার ক্ষেত্রে সর্বোচ্চ ৪ মাস,
• ১০০ টাকার বেশি হলে সর্বোচ্চ ৬ মাস কারাবাস।
২৩। জরিমানা কত বছরের মধ্যে আদায়যোগ্য? ধারা ৭০ অনুযায়ী ৬ বছরের মধ্যে আদায় করতে হবে। যদি কারাদণ্ড ৬ বছরের বেশি হয়, তবে সেই পুরো মেয়াদেই আদায়যোগ্য। অপরাধী কারাগারে মারা গেলে তার সম্পত্তি থেকে জরিমানা আদায় করা যাবে।

২৪। সাধারণ ব্যতিক্রমসমূহ কোন অধ্যায়ে? চতুর্থ অধ্যায় ধারা ৭৬ থেকে ১০৬ পর্যন্ত।
২৫। ৭৬ ধারায় কী বলা হয়েছে? যে ব্যক্তি আইনগত দায়িত্ব মনে করে বা ভুলবশত নিজেকে আইনগতভাবে বাধ্য মনে করে কোনো কাজ করে, সেই কাজ অপরাধ হিসাবে বিবেচিত হবে না।
২৬। বিচারকের বিচারিক কর্ম সম্পাদন কি অপরাধ? দণ্ডবিধির ৭৭ ধারা অনুযায়ী, বিচারক তার বিচারিক ক্ষমতার প্রয়োগ হিসেবে যে কাজ করেন, তা অপরাধ নয়।
২৭। আইনসিদ্ধ কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটলে কি অপরাধ হবে? ৮০ ধারায় বলা হয়েছে যে কোনো আইনানুগ কাজ করার সময় অনিচ্ছাকৃত দুর্ঘটনা ঘটলে তা অপরাধ হিসাবে ধরা যায় না।
২৮। কত বছরের নিচের শিশুর কাজ অপরাধ নয়? ধারা ৮২ অনুযায়ী, ৯ বছরের কম বয়সী শিশুর কোনো কাজ অপরাধ নয়।
২৯। কোন বয়সের শিশু অপরাধ বুঝতে অক্ষম হিসেবে বিবেচিত হয়? ৮৩ ধারায় বলা হয়েছে ৯ থেকে ১২ বছরের মধ্যে যে শিশু অপরিণত বোধসম্পন্ন তার কাজকর্ম অপরাধ হিসেবে গণ্য হবে না।
৩০। মানসিকভাবে অপ্রকৃতিস্থ ব্যক্তির অপরাধ কি শাস্তিযোগ্য? ৮৪ ধারায় উল্লেখ আছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি অপরাধ করলে তা শাস্তিযোগ্য নয়।
৩১। আত্মরক্ষার অধিকার বলতে কী বোঝায়? ৯৬–১০৬ ধারায় আত্মরক্ষার অধিকার ব্যাখ্যা করা হয়েছে। ধারা ৯৬ অনুযায়ী, আত্মরক্ষার প্রয়োজনে করা কোনো কাজ অপরাধ নয়। ধারা ৯৭–এ বলা আছে নিজের বা অন্যের শরীর ও সম্পত্তি রক্ষার জন্য ব্যক্তিগত প্রতিরক্ষা প্রয়োগ করা বৈধ।
৩২। আত্মরক্ষায় কোন কোন ক্ষেত্রে আক্রমণকারীকে হত্যা করা বৈধ? ধারা ১০০–এ ৬টি ক্ষেত্রে (ব্যক্তির শরীর রক্ষা) ও ধারা ১০৩–এ ৪টি ক্ষেত্রে (সম্পত্তি রক্ষা) মোট ১০টি পরিস্থিতিতে আত্মরক্ষার নামে প্রাণঘাতী প্রতিরোধ বৈধ।

৩৩। অপরাধ সংঘটনে সহায়তা (Abetment) বলতে কী বুঝেন? ১০৭ ধারায় বলা হয়েছে প্ররোচনা, ষড়যন্ত্র বা কাজ/কার্যবিরতির মাধ্যমে অপরাধে সহায়তা করাকে অ্যাবেটমেন্ট বলে। ধারা ১০৮ অনুযায়ী, অপরাধ ঘটুক বা না ঘটুক সহায়তা প্রমাণিত হলেই ব্যক্তি দোষী হবে।
৩৪। সহায়তার (Abetment) শাস্তি কী? ১০৯ ধারা মোতাবেক যদি সহায়তার ফলে অপরাধ সংঘটিত হয় এবং আলাদা শাস্তির উল্লেখ না থাকে, তবে মূল অপরাধের শাস্তিই সহায়তাকারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
৩৫। অপরাধমূলক ষড়যন্ত্র (Criminal Conspiracy) কী? ধারা ১২০ক অনুযায়ী, দুই বা ততোধিক ব্যক্তি বেআইনী কাজ করা বা বৈধ কাজ বেআইনী উপায়ে করতে সম্মত হলে তা অপরাধমূলক ষড়যন্ত্র বা (Criminal Conspiracy) হবে।
৩৬। অপরাধমূলক ষড়যন্ত্র (Criminal Conspiracy) এর শাস্তি কত? ধারা ১২০ বি মোতাবেক যদি ষড়যন্ত্রের লক্ষ্য মৃত্যুদণ্ড/জীবন কারাদণ্ড/২ বছরের বেশি সশ্রম কারাদণ্ডযোগ্য অপরাধ হয়, এবং আইনে সাজা বলা না থাকলে মুল শাস্তি পরিমান শাস্তি দেওয়া হবে। অন্য ক্ষেত্রে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড (যে কোনো ধরনের) বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
৩৭। রাষ্ট্রবিরোধী অপরাধ কোন অধ্যায়ে? ষষ্ঠ অধ্যায়ে (ধারা ১২১–১৩০) রাষ্ট্রবিরোধী অপরাধসমূহ বর্ণিত রয়েছে।
৩৮। রাষ্ট্রদ্রোহের শাস্তি কী? ১২৪ক ধারা মোতাবেক রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি আজীবন কারাদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড অথবা অর্থদণ্ড।

৩৯। বেআইনী সমাবেশ বলতে কী? ধারা ১৪১ অনুযায়ী, ৫ বা তারও অধিক ব্যক্তি একই উদ্দেশ্যে একত্রিত হলে তা বেআইনী সমাবেশ।
৪০। বেআইনী সমাবেশের শাস্তি কোন ধারায়? ধারা ১৪৩ সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
৪১। মারাত্মক অস্ত্রসহ সমাবেশে অংশগ্রহণের শাস্তি?ধারা ১৪৪—সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড।
৪২। দাঙ্গা (Rioting) সংজ্ঞা কোন ধারায়? ১৪৬ ধারায় সংজ্ঞা দেওয়া আছে।
৪৩। দাঙ্গা কী? কোনো বেআইনী সমাবেশের সদস্যরা সমাবেশের উদ্দেশ্য সিদ্ধ করতে বলপ্রয়োগ করলে তা দাঙ্গা।
৪৪। দাঙ্গার শাস্তি? ১৪৭ ধারায়—সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই।
৪৫। অস্ত্রসহ দাঙ্গার শাস্তি? ১৪৮ ধারায়—সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড।

৪৬। সরকারি কর্মচারী ঘুষ নিলে কী শাস্তি? ১৬১ ধারায় সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় শাস্তি।

৪৭। মিথ্যা সাক্ষ্য কাকে বলে? ধারা ১৯১—শপথ বা আইনি বাধ্যবাধকতায় জেনে-শুনে মিথ্যা বিবৃতি দেওয়া।
৪৮। মিথ্যা সাক্ষ্যের শাস্তি কোন কোন ধারায়? ধারা ১৯৩, ১৯৪, ১৯৫
৪৯। মিথ্যা সাক্ষ্যের শাস্তি কত? আদালতে মিথ্যা সাক্ষ্য: সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ও জরিমানা এবং আদালতের বাইরে: সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড ও জরিমানা।

৫০। কারো বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি অভিযোগ দিলে শাস্তি কী? ধারা ২১১—সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড। যদি অভিযোগ এমন অপরাধ সম্পর্কে হয় যার শাস্তি মৃত্যুদণ্ড/আজীবন/৭ বছরের বেশি তবে শাস্তি সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ও জরিমানা।

৫১। অপরাধজনক নরহত্যা (Culpable homicide) কোন ধারায় সংজ্ঞায়িত হয়েছে? ২৯৯ ধারায়।
৫২। Culpable homicide কী? মৃত্যু ঘটানোর অভিপ্রায়, বা জেনে শুনে, বা যে আঘাতে মৃত্যু হতে পারে সে ধরনের কাজ করলে তা অপরাধজনক নরহত্যা।
৫৩। খুন (Murder) কী? ২৯৯ ধারার নরহত্যা যখন পরিকল্পিত, ইচ্ছাকৃত, এবং আকস্মিক উত্তেজনা ছাড়া হয়—তখন তা খুন।
৫৪। অপরাধজনক নরহত্যার শাস্তি কী? যাবজ্জীবন বা সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড + অর্থদণ্ড।
৫৫। খুনের সংজ্ঞা ও শাস্তির ধারা? সংজ্ঞা—৩০০ ধারা ও শাস্তি—৩০২ ধারা
৫৬। খুনের শাস্তি (৩০২)? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন + অর্থদণ্ড।
৫৭। কোন ধারায় একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড? ৩০৩ ধারা।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি খুন করলে—তার শাস্তি মৃত্যুদণ্ড।
৫৮। ৩০৪ ধারার বিধান কী? খুন নয়—এমন অপরাধজনক নরহত্যার শাস্তি। যাবজ্জীবন বা সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড + অর্থদণ্ড।
৫৯। অবহেলায় মৃত্যু ঘটালে সর্বোচ্চ শাস্তি কত? ৩০৪ক, সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই।
৬০। বেপরোয়া গাড়ি/অশ্ব চালনায় মৃত্যু—কোন ধারা?৩০৪খ ধারা, শাস্তি সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই।
৬১। আত্মহত্যায় সহায়তা—কোন ধারা ও শাস্তি? ৩০৬ ধারা, সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড।
৬২। খুনের উদ্যোগ (Attempt) কোন ধারা? ৩০৭ ধারা।
৬৩। খুনের উদ্যোগের (Attempt) সর্বোচ্চ শাস্তি?সাধারণভাবে—আজীবন, যাবজ্জীবন ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তি খুনের উদ্যোগে আঘাত করলে—মৃত্যুদণ্ড।
৬৪। কোন অপরাধ করলে নয়, কিন্তু উদ্যোগ নিলে শাস্তি হয়? আত্মহত্যা অর্থাৎ আত্মহত্যা করলে শাস্তি নেই—৩০৯ ধারা
৬৫। আত্মহত্যার চেষ্টা—কোন ধারা? ৩০৯ ধারা।
৬৭। আত্মহত্যার উদ্যোগের শাস্তি? ৩০৯ ধারা সর্বোচ্চ ১ বছর বিনাশ্রম কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই।

৬৮। কোন ধারার একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড? ৩১১—ঠগ (Thug), শাস্তি—যাবজ্জীবন + অর্থদণ্ড।
৬৯। গর্ভপাত কখন দণ্ডনীয় নয়? ধারা ৩১২—নারীর জীবন রক্ষার্থে সদ্ভাবনায় গর্ভপাত।
৭০। গর্ভপাতের শাস্তি (৩১২)? সাধারণভাবে—৩ বছর কারাদণ্ড/জরিমানা/উভয়ই ও Quickening (বাচ্চার নড়াচড়া অনুভবের পর)—৭ বছর + অর্থদণ্ড।

৭১। গুরুতর আঘাত (Grievous Hurt) (৩২০ ধারা) কী?
৮ ধরনের আঘাত হলো গুরুতর আঘাতঃ
১) পুরুষত্বহীনকরণ
২) চোখের দৃষ্টি নষ্ট
৩) কর্ণের শ্রবণশক্তি নষ্ট
৪) অঙ্গ/গ্রন্থির অনিষ্ট
৫) অঙ্গ/গ্রন্থির কর্মশক্তি বিনষ্ট
৬) মুখ/মস্তকের স্থায়ী বিকৃতি
৭) হাড়/দাঁত ভাঙা
৮) জীবন-বিপন্নকারী আঘাত বা ২০ দিন অক্ষমতা
৭২। ৩২৬ক ধারা—কি আছে? এসিড/করাত/এ জাতীয় উপায়ে দুই চোখ উপড়ে ফেলা বা দৃষ্টি নষ্ট/মুখ বিকৃতি,
শাস্তি: মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন + অর্থদণ্ড।
৭৩। ৩২৫ ও ৩২৬ ধারা—জামিনযোগ্য? ৩২৫—আগে জামিনযোগ্য ছিল ২০২৫ সংশোধনে জামিন অযোগ্য করা হয়েছে। ও ৩২৬—অজামিনযোগ্য

৭৪। ৩৩৯ ধারা—কি? অবৈধ বাধা (Wrongful Restraint)—যে দিকে যাওয়ার অধিকার, সে দিকে যেতে বাধা।
৭৫। অবৈধ অবরোধ/আটক—কোন ধারা? ৩৪০—Wrongful Confinement (সীমাবদ্ধ স্থানে আটকে রাখা)।
৭৬। অবৈধ বাধার শাস্তি? (৩৪১) ১ মাস কারাদণ্ড বা ৫০০ টাকা জরিমানা বা উভয়ই।
৭৭। অবৈধ অবরোধের শাস্তি? (৩৪২) ১ বছর কারাদণ্ড বা ১০০০ টাকা জরিমানা বা উভয়ই।
৭৮। তিন বা ততোধিক দিবসের জন্য অবৈধ অবরোধ—কোন ধারা? ৩৪৩ ধারা—শাস্তি ২ বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই।

৭৯। Kidnapping কত প্রকার? দন্ডবিধির ৩৫৯ ধারা অনুযায়ী Kidnapping দুই প্রকার—
১) বাংলাদেশ হতে মনুষ্যহরণ (ধারা ৩৬০)
২) আইনানুগ অভিভাবক হতে মনুষ্যহরণ (ধারা ৩৬১)
৮০। বাংলাদেশ হতে মনুষ্যহরণ (Kidnapping) কাকে বলে? দন্ডবিধির ৩৬০ ধারায় বলা হয়েছে কোন ব্যক্তিকে তার বা তার অভিভাবকের সম্মতি ব্যতীত বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে গেলে তা বাংলাদেশ হতে মনুষ্যহরণ বলে গণ্য হবে।
৮১। আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ কি? দন্ডবিধির ৩৬১ ধারা মতে ১৪ বছরের কম বয়সী নাবালক,
১৬ বছরের কম বয়সী নাবালিকা, বা অপ্রকৃতিস্থ ব্যক্তিকে তাদের আইনানুগ অভিভাবকের সম্মতি ব্যতীত নিয়ে গেলে তা আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ।
৮২। কিডন্যাপিং এর শাস্তি কত ধারায়? ধারা ৩৬৩ অনুযায়ী শাস্তি ৭ বছর পর্যন্ত কারাদণ্ড + অর্থদণ্ড।
৮৩। অপবাহন বা জোরপূর্বক অপহরণ (Abduction) কী? ধারা ৩৬২ অনুযায়ী জোরপূর্বক বা প্রতারণামূলক উপায়ে কাউকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া বা যেতে বাধ্য করাকে অপবাহন বলে।
৮৪। খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ বা জোরপূর্বক অপহরণের শাস্তি কী? ধারা ৩৬৪, যাবজ্জীবন বা ১০ বছর সশ্রম কারাদণ্ড + অর্থদণ্ড।

৮৫। প্রশ্নঃ ধর্ষণ সংঘটনের উপাদান কী কী? ধারা ৩৭৫ অনুযায়ী ৫টি উপাদানঃ
১) ইচ্ছার বিরুদ্ধে
২) সম্মতি ছাড়া
৩) ভয় দেখিয়ে
৪) প্রতারণার মাধ্যমে সম্মতি
৫) বয়স ১৪ বছরের কম হলে
ব্যতিক্রম: স্ত্রীর বয়স ১৩ বছরের কম হলে সম্মতি থাকলেও ধর্ষণ।
৮৬। ধর্ষণের শাস্তি কত? ধারা ৩৭৬ যাবজ্জীবন বা ১০ বছর + অর্থদণ্ড। নিজ স্ত্রী যদি ১২ বছরের বেশি হয় → সর্বোচ্চ ২ বছর।
৮৭। কত বছরের কম বয়সী নারীর সম্মতিতেও সহবাস ধর্ষণ? ১৪ বছরের কম বয়সী।
৮৮। সমকামিতা কোন ধারা মোতাবেক অপরাধ? ৩৭৭ ধারা।

৮৯। চুরি কাকে বলে? কোন ধারায় সংজ্ঞা? ধারা ৩৭৮
কোন ব‍্যাক্তির দখল হতে কোন অস্থাবর সম্পত্তি তার অনুমতি ছাড়া অসাধুভাবে নেওয়ার উদ্দেশ্যে অপসারন করলে সেটি চুকি হবে।
৯০। চুরির শাস্তি কত ধারায়? ধারা ৩৭৯
৩ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়।
৯১। বাসগৃহ/তাবু/জাহাজে চুরির শাস্তি? ধারা ৩৮০, ৭ বছর পর্যন্ত কারাদণ্ড + অর্থদণ্ড।
৯২। ধারা ৩৮১ কী? চাকর/কেরাণীর দ্বারা মনিবের সম্পত্তি চুরি, শাস্তি—৭ বছর + অর্থদণ্ড।
৯৩। মৃত্যু/আঘাত/আটকের প্রস্তুতি নিয়ে চুরি করলে?
ধারা ৩৮২, ১০ বছর সশ্রম + অর্থদণ্ড।

(৩৭৯/৩৮০/৩৮১ আপোষযোগ্য অনুমতি সাপেক্ষে, ৩৮২ আপোষযোগ্য নয়)

৯৪। বলপূর্বক গ্রহণ (Extortion) কী? দন্ডবিধির ৩৮৩ ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তিকে উক্ত ব্যক্তি বা অপর কোন স্বাক্তির প্রতি ক্ষতির ভয় দেখিয়ে উক্ত ভয় প্রদর্শিত ব্যক্তিকে কোন সম্পত্তি বা জামানত বা স্বাক্ষরিত বা সীলমোহরকৃত কোন কিছু যা মূল্যবান জামানতে রূপান্তরিত হতে পারে তা হস্তান্তর করতে প্রবৃত্ত করে তা বলপূর্বক গ্রহণ বা Extortion বলে গণ্য হবে।
১০৭। ধারা ৩৮৪ কী? বলপূর্বক গ্রহণ (Extortion) এর শাস্তি ৩ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়।
৯৫। দস্যুতা কাকে বলে? দন্ডবিধির ৩৯০ ধারা মোতাবেক প্রত্যেক দস্যুতায় হয় চুরি না হয় বলপূর্বক হিংস্রভাবে সম্পত্তি আদায়ের রূপ থাকতে হবে। দস্যুতা চুরি বা বলপূর্বক গ্রহণের থেকে মারাত্মক অপরাধ। দস্যুতার ক্ষেত্রে স্বেচ্ছাকৃতভাবে কোন ব্যক্তিকে মৃত্যু, আঘাত বা বেআইনী বাধ্য দিয়ে বা তাৎক্ষণিক ভয় দেখিয়ে সম্পত্তি আদায় করা হয়।
৯৬। দন্ডবিধির ৩৮৪ ধারায় কিসের বিধান বর্ণিত হয়েছে?
দন্ডবিধির ৩৮৪ ধারায় বলপূর্বক আদায়ের শাস্তি বর্ণিত হয়েছে, তা হলো অনধিক ৩ বছর পর্যন্ত যে কোন বর্ণনার কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড।
৯৭। ডাকাতি কাকে বলে? ধারা ৩৯১, ৫ বা ততোধিক ব্যক্তি মিলে দস্যুতা করলে—ডাকাতি।
৯৮। দস্যুতার শাস্তি কত? ধারা ৩৯২ ১০ বছর + অর্থদণ্ড রাতের বেলায় রাস্তা/রাজপথে হলে—১৪ বছর পর্যন্ত।
৯৯। ডাকাতির শাস্তি কত? ধারা ৩৯৫ যাবজ্জীবন বা ১০ বছর সশ্রম + অর্থদণ্ড।
১০০। খুনসহ ডাকাতির শাস্তি? ধারা ৩৯৬ মৃত্যুদণ্ড / যাবজ্জীবন / ১০ বছর + অর্থদণ্ড।
১০১। কোন ধারায় চার্জ গঠনে দ্বৈত (ডাবল) অপরাধ হতে হয়? ধারা ৩৯৬। ডাকাত দল ডাকাতির সময় খুন ও করতে হয়।
১০২। ধারা ৩৯৯ এর অপরাধ কী? ডাকাতির প্রস্তুতি গ্রহণ।
১০৩। ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতির শাস্তি? ধারা ৩৯৯, ১০ বছর সশ্রম + অর্থদণ্ড।
১০৩। দস্যুতা ও ডাকাতির পার্থক্য
• দস্যুতা → ধারা ৩৯০
• ডাকাতি → ধারা ৩৯১
• দস্যুতা: ১–৪ জন
• ডাকাতি: কমপক্ষে ৫ জন

১০৫। ধারা ৪০৩—কিসের শাস্তি? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, শাস্তি—২ বছর বা অর্থদণ্ড বা উভয়।
১০৬। Criminal Breach of Trust সংজ্ঞা কোন ধারায়? ধারা ৪০৫।
১০৭। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি? ধারা ৪০৬
৩ বছর বা অর্থদণ্ড বা উভয়।
১০৮। ধারা ৪০৭ ও ৪০৮ কি? ৪০৭—বাহক কর্তৃক বিশ্বাসভঙ্গ ৪০৮—চাকর/কেরাণী কর্তৃক বিশ্বাসভঙ্গ।
১০৯। আত্মসাৎ ও বিশ্বাসভঙ্গের পার্থক্য
• আত্মসাৎ: শুধু অস্থাবর সম্পত্তি
• বিশ্বাসভঙ্গ: অস্থাবর + স্থাবর উভয়ই

১১০। Cheating কোন ধারায়? সংজ্ঞা—৪১৫ শাস্তি ধারা ও ৪১৭ ধারায়।

১১১। প্রতারণা কাকে বলে? ধারা ৪১৫ অনুযায়ী ছলনা করে কাউকে সম্পত্তি বা কোন কাজ করতে বাধ্য করলে এবং তাতে ক্ষতি হয়/হবার সম্ভাবনা থাকে।
১১২। ছদ্মবেশে প্রবঞ্চনা কি? ধারা ৪১৬, নিজেকে অন্য ব্যক্তি হিসেবে পরিচয় দেওয়া।
১১৩। প্রতারণার শাস্তি? ধারা ৪১৭ ১ বছর বা অর্থদণ্ড বা উভয়।
১১৪। ধারা ৪১৯ কি? ছদ্মবেশে প্রতারণার শাস্তি
৩ বছর বা অর্থদণ্ড বা উভয়।
১১৫। প্রতারণার মাধ্যমে সম্পত্তি আদায়ের শাস্তি? ধারা ৪২০ ৭ বছর + অর্থদণ্ড।

১১৬। অনিষ্টের শাস্তি? ধারা ৪২৬, ৫০ টাকার কম অনিষ্ট বা ক্ষতি করলে অনধিক ৩ মাস পর্যন্ত যে কোন বর্ণনার কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড এবং ৪২৭ ধরায় ৫০/- টাকা বা তার অধিক পরিমাণ অনিষ্ট করলে শাস্তি অনধিক ২ বছর পর্যন্ত যে কোন বর্ণনার কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড।

১১৭। অপরাধজনক অনধিকার প্রবেশের (Criminal Trespass) বিধান কত ধারায়? দন্ডবিধির ৪৪১ ধারায়।অন্য কোন ব্যক্তির দখলভুক্ত সম্পত্তিতে অসৎ উদ্দেশ্যে প্রবেশই হলো অপরাধমূলক অনধিকার প্রবেশ।
১১৮। অপরাধমূলক অনধিকার প্রবেশের শান্তি কত ধারায়? ৪৪৭ ধারা, শাস্তি অনধিক ৩ মাস পর্যন্ত যে কোন বর্ণনার কারাদন্ড বা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দন্ড।

১১৮। জালিয়াতি বলতে কি বুঝেন? দন্ডবিধির ৪৬৩ ধারা মোতাবেক কারো ক্ষতির জন্য বা কোন দাবী প্রতিষ্ঠিত করার জন্য বা চুক্তি সম্পাদনে বাধ্য করার জন্য বা প্রতারণা করার জন্য কোন মিথ্যা দলিল বা মিথ্যা দলিলের অংশ বিশেষকে প্রস্তুত করাকে বলা হয় জালিয়াতি।
১১৯। দন্ডবিধির ৪৬৫ ও ৪৬৬ ধারায় কি বর্ণিত হয়েছে?
দন্ডবিধির ৪৬৫ ধারায় জালিয়াতির শাস্তি বর্ণিত হয়েছে যা হলো অনধিক ২ বছর পর্যন্ত যে কোন বর্ণনার কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড। ৪৬৬ ধারায় বর্ণিত হয়েছে আদালতের নথিপত্র বা সরকারী রেজিষ্টার ইত্যাদি জালকরণের শান্তি যা হলো অনধিক ৭ বছর পর্যন্ত যে কোন বর্ণনার কারাদন্ড ও অর্থদন্ড।

১২০। Adultery এর শাস্তি কত ধারায়? দন্ডবিধির ৪৯৭ ধারায় যা হতে পারে অনধিক ৫ বছর পর্যন্ত যে কোন বর্ণনার কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড।

১২১। Defamation বলতে কি বুঝেন। দন্ডবিধির ৪৯৯ ধারায় Defamation তথা মানহানির সংজ্ঞা প্রদত্ত হয়েছে। এমন কোন শব্দ লিখন, চিহ্ন বা প্রতীক যা আইন সমর্থন করে না তা প্রকাশের মাধ্যমে কোন ব্যক্তির সুনাম বা খ্যাতি নষ্ট হয় তা মানহানি বলে গণ্য হবে
১২২। মানহানির শান্তি কিরুপ হতে পারে? দন্ডবিধির ৫০০ ধারা মোতাবেক মানহানির শান্তি হতে পারে অনধিক ২ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড।

১২৩। অপরাধমূলক ভীতি প্রদর্শন কি? ৫০৩ ধারায় এ বিষয়ে বর্ণিত হয়েছে। কোন ব্যক্তির দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধনের ভয় দেখিয়ে কোন কাজ বা কার্য বিরতিতে বাধ্য করলে তা অপরাধমূলক ভীতি প্রদর্শন বলে গণ্য হবে।
১২৪। অপরাধমূলক ভীতি প্রদর্শনের শান্তি কিরুপ হতে পারে? দন্ডবিধির ৫০৬ ধারা মোতাবেক অনধিক ২ বছর পর্যন্ত যে কোন বর্ণনার কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড। তবে মৃত্যু বা গুরুতর আঘাত বা ৭ বা ততোধিক বছরের কারাদন্ডে দন্ডনীয় অপরাধের ভীতি প্রদর্শন করলে শাস্তি হতে পারে অনধিক ৭ বছর পর্যন্ত যে কোন বর্ণনার কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড।

১২৫। Eve-teasing কি? Eve-teasing এর বাংলা প্রতিশব্দ হলো নারীর শালীনতার অমর্যাদা করা বা যৌন হয়রানি করা। দন্ডবিধির ৫০৯ ধারা মোতাবেক কোন নারীর শালীনতার অমর্যাদার অভিপ্রায়ে কোন মন্তব্য বা অঙ্গভঙ্গি বা কার্য করলে তা Eve- teasing বলে গণ্য হবে। অত্র ধারা মোতাবেক ইহার শান্তি হতে পারে অনধিক ১ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়বিধ দন্ড। তবে বর্তমানে Eve-teasing কে মোবাইল কোর্ট এ্যাক্ট এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

১২৬। প্রশ্নঃ দন্ডবিধির ৫১১ ধারায় কি আছে? উঃ দন্ডবিধির ৫১১ ধারায় যাবজ্জীবন করাদন্ডে বাঁ কারাদন্ডে দন্ডনীয় অপরাধ সংঘটনের উদ্যোগের শাস্তির বিধান বর্ণিত হয়েছে।

১২৭। সর্বনিম্ন শাস্তির বিধান কোন ধারায়? ৫১০ ধারায় মাতলামির করলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা জেল বা ১০ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
১২৮। সর্বোচ্চ শাস্তির ধারা কোনটি? ধারা ৩০৩–এ সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) উল্লেখ আছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হত্যাকাণ্ড করলে তাঁর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।
১২৯। দন্ডবিধির কোন ধারায় Vicarious liability বর্ণিত হয়েছে? ধারা ৩৪, ১৪৯, ১০৯, ১২০খ, ৩৯৬।

ভুল হলে সংশোধন করে দিলে উপকৃত হবো ধন‍্যবাদ।

#দন্ডবিধি_১৮৬০ #আইনজীবী

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka