Math Easy
এস এস সি ২০২৩ ইং ও বর্তমানে দশম শ্রেনীতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা তোমাদের গণিতভীতি দূর করবই ইন শা আল্লাহ।
এস এস সি ২০২৩ এর সাধারন গণিত বিষয়ের সিলেবাস ও প্রশ্ন সংবলিত ধারনা।
ক- বিভাগ, বীজগাণিতিক রাশি
সিলেবাস= অধ্যায় - ২,৩,৪,১৩।
২০২৩ সালে ক-বিভাগে প্রশ্ন আসবে,
অধ্যায় - ২,৩,১৩ থেকে প্রত্যেক অধ্যায় থেকে একটি করে।
খ-বিভাগ- জ্যামিতি
সিলেবাস=অধ্যায় -৭,৮।
২০২৩ সালে খ বিভাগের প্রশ্ন আসবে,
৭ম অধ্যায় থেকে একটি সম্পাদ্য, ৮ম অধ্যায় থেকে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য ও সম্পাদ্য থেকে মোট ২ টি। তার মানে ৭ থেকে একটি, ৮ থেকে দুইটি।
গ বিভাগ- ত্রিকোণমিতি ও পরিমিতি
সিলেবাস= অধ্যায় ৯,১৬
২০২৩ সালে গ বিভাগ থেকে প্রশ্ন আসবে,
৯.১ থেকে একটি, ৯.২ থেকে একটি।
১৬= আয়ত,বর্গ,রম্বস,সিলিন্ডার সংক্রান্ত।
ঘ বিভাগ - পরিসংখ্যান
সিলেবাস=অধ্যায় ১৭
২০২৩ সালে ঘ বিভাগ থেকে এই অধ্যায় থেকে দুইটি প্রশ্ন থাকবে।
প্রশ্ন-১ এর, খ- গানিতিক গড়/সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়।
গ- গন সংখ্যা বহুভূজ বা আয়ত লেখ।
প্রশ্ন-২ এর, খ- মধ্যক/প্রচুরক সংক্রান্ত।
গ-আয়ত লেখ বা অজিব রেখা।
বুঝে শুনে আয়ত্ত্ব করলে এখানে অনেক ভালো কিছু সম্ভব। সাথেই থাকো।💝
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka