ALAP
জামায়াতের পক্ষে লেখা এখন ট্রেন্ড।
অনলাইনে এমন এক আবহ তৈরি করা হয়েছে স্রোতের বিপরীতে দাঁড়ানোই যেন বোকামি। ভাইরাল হতে চাইলে, বাহবা পেতে চাইলে, সুবিধা নিতে চাইলে স্রোতের দিকেই তো হাঁটার কথা।
কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন উল্টো পথে হাঁটছি?
বিএনপির তৃণমূলের দোষ নেই এ কথা আমি বলছি না।
কিন্তু সত্যটা হলো, এই বিএনপির সাথেই তো এতদিন জোট রাজনীতি করেছে জামায়াত ।
পাতাল থেকে উঠে আসা কোনো “নতুন বিএনপি” তো নয়।
হ্যাঁ, বিএনপি একটি সমর্থকনির্ভর জনবহুল বিশাল দল।
আর বিশাল দলে সুবিধাবাদী লোকের অভাব হয় না এটাই বাস্তবতা।
এদেরকে শুধু দলীয় সাংগঠনিক কাঠামো দিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না।
এই জায়গায় দায়িত্ব ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কোথাও তারা ব্যবস্থা নিয়েছে, কোথাও ব্যর্থ হয়েছে।
সুতরাং সব কিছুর দায় দলীয় ঘাড়ে চাপিয়ে সমাধান আশা করা রাজনীতি নয় , এটা স্রেফ রাজনীতি করা।
এখন প্রশ্ন আসে
আমরা যারা এসব জেনেও বিএনপির পক্ষে লিখছি, তারা কেন লিখছি?
ব্যক্তিগত লাভ কী?
বরং আজকাল জামায়াতের পক্ষে লিখলেই রাজনৈতিক বাহবা বেশি পাওয়া যায়!
তাহলে আমরা কেন নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি?
কারণ বিষয়টা ব্যক্তিগত না
এটা জাতীয় স্বার্থের।
এটা দেশের স্থিতিশীলতার প্রশ্ন।
জামায়াত বিএনপিকে ঘায়েল করে ট্রেন্ডের ভোট কুড়ানোর যে কৌশল নিয়েছে,
তা মুহূর্তের জন্য সুখকর লাগতে পারে,
কিন্তু লং রানে এটা দেশের জন্য ভয়ঙ্কর।
পুরো রাজনৈতিক ইকো-সিস্টেম ফেইল করবে।
অস্থিরতা বাড়বে।
আর সেই ফাঁক গলেই আওয়ামী লীগের ফিরে আসার রাস্তা আরও সহজ হবে।
আজ বিএনপির অবস্থা
হাতি গর্তে পড়েছে।
জামায়াত গত এক দশক আন্ডারগ্রাউন্ডে ঢুকে রাজনীতি করেছে
ওটা তাদের জন্য প্রয়োজনীয় ছিল।
কিন্তু বিএনপি আন্ডারগ্রাউন্ডে ঢুকতে পারেনি।
তারা ছিল বাড়িছাড়া, ক্যাম্পাসছাড়া, দৌড়ানির রাজনীতিতে বন্দি।
এদিকে জাশি দীর্ঘদিন ধরে লীগের ভেতরে ঢুকে
একটা গুপ্ত সাম্রাজ্য গড়ে তুলেছে
লীগকে ফোকলা করেছে।
এটা যতটুকু হোক, স্বস্তির।
কিন্তু বিপদ শুরু হলো তখনই
যখন ফ্যাসিবাদবিরোধী দুই সহযোদ্ধার লড়াই শুরু হয়ে গেল নিজেদের মধ্যে।
আর সেখানে বিএনপি চলে গেল ব্যাকফুটে।
কারণ জাশির হাতে ছিল দীর্ঘদিনের প্রস্তুত রাজনৈতিক অস্ত্রভাণ্ডার
যা এবার তারা ব্যবহার করল বিএনপির বিরুদ্ধে।
আর মাঠের রাজনীতিবিদ বিএনপি,
এই পিছনের দরজা দিয়ে খেলা রাজনীতিতে শিশু।
জাশি তাদের রাজনীতির স্বার্থে এটা করতেই পারে
তাদের নৈতিকতা নিয়ে আপাতত প্রশ্ন তুলছি না।
অন্যদিকে চরমোনাই তো যেভাবেই হোক দেশ ধ্বংস করে কাউকে ক্ষমতায় বসানোর রাজনীতি করেনা।
যেমন লীগ আমলে
দেশের দায়ে শিবিরবিরোধী ন্যারেটিভের বিপক্ষে এক্টিভিজম করেছিলো
ঠিক আজ ঠিক তেমনি দেশের স্বার্থে বিএনপির অনুকূলে দাঁড়ানো প্রয়োজন মমে করি।
কারণ
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বড়, পরীক্ষিত শক্তির নাম বিএনপি।
বিএনপিকে ফোকলা করে দেওয়ার রাজনীতি
কোনো দলের জন্য সাময়িক সুখকর হতে পারে
কিন্তু দেশের জন্য নয়।
সব দলের মধ্যেই ভালো-খারাপ আছে।
বিএনপি বড় দল সমস্যা বেশি চোখে পড়বে, এটাই স্বাভাবিক।
কিন্তু সংশোধন না চেয়ে সমস্যাকে ব্র্যান্ড বানিয়ে রাজনীতি করা
কখনোই কল্যাণকর নয়
না দলের জন্য,
না দেশের জন্য।
এই কারণেই আমরা স্রোতের বিপরীতে দাঁড়াই।
এই কারণেই আমরা লিখি।
দেশ আগে।
ট্রেন্ড পরে।
Bangladesh Nationalist Party-BNP
Islami Andolan Bangladesh
Bangladesh Jamaat-e-Islami
02/06/2025
Check out my new video 👇
ভাই আপনাদের কি চান্দাবাজ ছাড়া চলেই না বিএনপিকে পিনাকী#pinakibhattacharya #news #পিনাকীভট্টাচার্য #পিনাকীভট্টাচার্য #পিনাকী
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
27/07/2025
14/07/2025