Mulla Mahmud
20/01/2024
আজ বিকালে মুহতারাম শায়খ মুফতি Harun Izhar হাফিজাহুল্লাহ এর নেতৃত্বে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে উলামায়ে কেরামদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নতুন শিক্ষা কারিকুলাম এবং ট্রান্সজেন্ডার নিয়ে মন্ত্রীর কাছে কয়েকশত পৃষ্ঠার লিখিত প্রতিবেদন/পর্যালোচনা পেশ করা হয়।
মন্ত্রী তার মন্ত্রিত্বকালীন সময়ে কোন বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন হবে না বলে উলামায়ে কেরামদেরকে আশ্বস্ত করেন এবং ট্রান্সজেন্ডারের চরম বিরোধিতা করে বলেন- ট্রান্সজেন্ডার আর হিজড়া এক নয়।
বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, যুগ্ম মহাসচিব মাওলানা নাসীর উদ্দিন মুনির, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল কাসেমী, হাটহাজারী উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদ, মাওলানা জিহাদুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান ফারুকী প্রমূখ ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhaka