Simplex Engineering Consultant & Construction.

Simplex Engineering Consultant & Construction.

Share

CIVIL ENGINEERING solution - YouTube 21/02/2024

CIVIL ENGINEERING solution - YouTube Civil engineering knowledge shearing

19/02/2024

কাস্ট-ইন শিটু পাইল নিয়ে বিস্তারিত কিছু আলোচনাঃ

১/ প্রথমে পাইলের জন্য পর্যাপ্ত মালামাল সাইটে আছে কি না তা দেখতে হবে।
২/ যারা পাইল করবে তাদের জনবল এবং যন্ত্রপাতি ঠিক মতো আছে কি না তা দেখতে হবে ।
৩/ তার পরে কলামের সেন্টার লাইন থেকে মাপ নিয়ে পাইলের পয়েন্ট দিতে হবে।
৪/ এবং পাইল পয়েন্টে ১০মিমি ১' রডের টুকরা পুঁতে দিয়ে টা ঢালাই করি দিতে হবে।
৫/ তার পরে বোরিং এর সময় চিজেল টা কে তাদের যে তেপায়া টা আছে। ওটায় সেট করতে হবে। এবং ওই তিন পায়ার সব গুলো পায়ার নিছে কাঠ বা বালির বস্তা দিয়ে সঠিক ভাবে বসাতে হবে যাতে এটি নড়ে না যায় এটি নড়ে গেলে বোরিং ঠিক হবে না।
৬/ চিজেলের মাথা পাইলের জন্য পুঁতে দেওয়া রডের সেন্টারে এনে চিজেলের মাথায় পানি দিতে হবে যদি পানি গুলো রডের মাথায় ঠিক ভাবে পড়ে তা হলে বুঝতে হবে চিজেল সঠিক অবস্থানে আছে। তবে এই ক্ষেত্রে চিজেলের মাথা টা ভালো করে দেখতে হবে যাতে এটাতে কোন বাকা না থাকে। যদি বাকা থাকে তা হলে সমস্যা হবে। বোরিং ঠিক মতো হবে না। তারপর পাইলের ডায়গোনাল চেক দিতে হবে। এরপর ১.৫ মিটার পর্যন্ত আনকেস্ড অবস্থায় বোরিং করা হয় তার পর কেসিং প্রবেশ করানো হয়।
৭/ বোরিং কাজ শেষ হলে মিনিমাম ৩০ মিনিট পাইল ওয়াশ দিতে হবে তবে যতক্ষন পরিষ্কার পানি না বের হয় ততক্ষণ ওয়াশ দিতে হবে ।
৮/ প্রয়োজন বেঁধে পাইল ওয়াশ দেওয়ার সময় পানির সাথে বেন্টনাইট কেমিক্যাল ব্যবহার করা যেতে পারে ।এতে ওয়াশের সময় পাইলের পাশ্ব হতে মাটি ভেঙ্গে পড়বে না।
৯/বোরিং কত টুকু হয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য আপনাকে তারা যখন তাদের বোরিং যন্ত্রপাতি সাইটে আনবে তখন সেই গুলো মাপ দিয়ে নিতে হবে।
১০/ পাইলের খাঁচা বাধার সময় দেখেতে হবে spiral রড গুলোর ওয়েল্ডিং ঠিক ভাবে করেছে কি না৷এটা পরিক্ষার জন্য একটা হাতুড়ি দিয়ে জয়েন্ট গুলোতে আঘাত করলে যদি জয়েন্ট ছুটে যায় তা হলে আবার ওয়েল্ডিং করিয়ে নিতে হবে। যদি ডিজাইনে একটা স্পাইরাল ওয়েল্ডিং আরেকটা বুনন তার দিয়ে বাঁধাই করতে বলে, তাহলে ডিজাইন মতে কাজ করতে হবে।
১১/স্পাইরাল রড গুলো ল্যাপিং যেই খানে হবে ওখানে যাতে মিনিমাম দুইটা মেইন রড এর শেষে ল্যাপিং যেনো শেষ হয়। এবং লেপিং করা পুরো জায়গায় ওয়েল্ডিং করিয়ে নিতে হবে।
১২/ পাইলের স্পাইরাল টাই বাঁধার সময় মেইন রড গুলো কে সোজা রেখে বাঁধাই করতে হবে না হলে ওয়েলডিং এর পর পাইলের খাঁচা মোচড় অবস্থা হয়ে থাকবে।
১৩/ মিনিমাম ৫' পর পর পাইলের ৩ দিকে ৩" পরিমান কাভারিং ব্যবহার করা হয়।
১৪/ পাইলের মেইন রডের ল্যাপিং মিনিমাম ২.৫'/৩' দেওয়া উচিত এবং ল্যাপিং এর জায়গায় ১.৫"-২" এর মতো ওয়েল্ডিং করা ৩ স্থানে উচিত।। তবে এই ক্ষেত্রে ডিজাইন ফলো করতে হবে।
১৫/ খাঁচা ঢুকানোর সময় যাতে সোজা করে খাঁচা ঢুকায় যদি বাঁকা করে খাঁচা ঢুকায় তখন কাভারিং ব্লক গুলো ভেঙ্গে যাবে।।
১৬/ এবং পাইলের যেই স্থানে ধরে পাইলটির খাঁচা বোরিং এ ঢুকাবে ওই জায়গায় স্পাইরাল গুলো ভালো করে ওয়েল্ডিং করে দিতে হবে।
১৭/ ডিজাইন মতো রডের ডায়া এবং স্পাইরাল গুলোর স্পেসিং ঠিক আছে কি না দেখতে হবে।
১৮/ কাস্টিং এর সময় ট্রিমি পাইপ টি পাইলের বটম থেকে ৬" উপর থেকে কংক্রিট ফেলা উচিত এর বেশি উপর থেকে কংক্রিট ফেললে কংক্রিটের সাথে কাঁদা পানি মিশে কংক্রিটে শক্তি কমিয়ে দিবে।
১৯/ ট্রিমি পাইপের ডায়া মিনিমাম ৬" হয়ে থাকে
২০/ কিছুক্ষন কংক্রিটিং করার পর ট্রিম্বি পাইপ টি কে উপর নিছে উঠা নামা করে ভাইব্রেট করে দিতে হবে যাতে পাইলে ভয়েড না থাকে।
২১/ পাইলের সাধারণত ১ঃ১.৫ঃ৩ রেশিও তে কংক্রিটিং করা হয়ে থাকে।
২২/ কংক্রিটিং এর সময় ট্রিম্বি পাইপ টি কে পরিস্কার করে নিতে হবে যাতে আগের কোন কংক্রিট এর ভিতর না থাকে।
২৩/ ২৪ ঘন্টার ভিতর ১০' এর মধ্যে অন্য পাইল করা যাবে না এতে নতুন করা পাইলটি ক্ষতিগ্রস্থ হবে।
২৪/পাইলের Cut of level এ রেশিও ১ঃ২ঃ৪ রাখতে হবে। কারন এটি ভেঙ্গে ফেলা হয়।

নির্মাণ সম্পর্কিত যে কোন পরামর্শ এবং তথ্যর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

07/12/2023

কলাম এ lapping zoon এবং Lapping Length ঠিক রাখাটা জরুরী৷ তাই স্বপ্নের বাড়ির জন্য অবশ্যই একজন দক্ষ প্রকৌশলীর দ্বারা সুপারভিশন দরকার৷

তাই যেকোন নির্মাণ সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন :
আপনার শহরে নির্মাণ কাজের বিশ্বস্ত সহযোগী।
কনসালটেন্সি, ঠিকাদারি ও নির্মাণ সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান।

আমাদের সেবা সমূহ:
👉 বিল্ডিং ড্রয়িং
👉 সয়েল টেস্ট
👉 ডিজিটাল সার্ভে ও পাইলিং
👉 ইন্টেরিয়র ডিজাইন
👉 এক্সটেরিয়র ডিজাইন/3D
👉 পৌরসভার অনুমোদনে সহায়তা
👉 সাইট সুপারভিশন
👉 এস্টিমেট প্রস্তুতকরণ
👉 ব্যাংক লোনে সহায়তা
🤝 সকল প্রকার বিল্ডিং নির্মাণে সহায়তা করা হয়।

Want your business to be the top-listed Engineering Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Tejgaon
Dhaka
1215