Techz IQ
20/05/2022
ফেসবুকের পাসওয়ার্ড চুরি করছে যেসব অ্যাপ
আবারও নতুন ফিশিং অ্যাটাকের খবর সামনে এসেছে। অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে এই ফিশিং অ্যাটাক ফোনে ঢুকছে। এগুলো কেবলমাত্র ব্যক্তিগত তথ্যই হাতিয়ে নিচ্ছে, এমনটি নয়। একই সঙ্গে বাগিয়ে নিচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড। যা পৌঁছে যেতে পারে হ্যাকারদের হাতে।
সম্প্রতি ট্রেন্ড মাইক্রো নামের একটি সাইবার সিকিউরিটি সংস্থা এসব স্পাইওয়্যারসহ অ্যাপগুলোর নাম প্রকাশ্যে এনেছে। যার মধ্যে ৪০টি ভুয়া ক্রিপ্টো মাইনিং অ্যাপসহ মোট ২০০টিরে বেশি ফেসটেলার স্পােইওয়্যারের খোঁজ মিলেছে। মূলত এসব অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ক্রিপ্টোকারেন্সি চুরি করতো। ভয়ংকর তথ্য হলো, এরমধ্যে কয়েকটি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ১ লাখের বেশি ডাউনলোড হয়েছে।
এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত কয়েকটি অ্যাপের নাম চলুন জেনে নেই। যা আপনার মোবাইল ফোনে থাকলে এখনই ডিলিট করে দিন-
১। ডেইলি ফিটনেস ওএল : এটি ফিটনেস অ্যাপ। দৈনিক ফিটনেসের জন্য অ্যাপের মধ্যে রয়েছে ইউটিলিটি ও টুল বিভাগ।
২। পানোরামা ক্যামেরা : স্মার্টফোন ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে এই অ্যাপ ব্যবহার হয়।
৩। ওয়াম ফটো : এটি ফটো এডিটর। ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কোলাজ তৈরিতে কাজে লাগে এই অ্যাপ।
৪। এনজয় ফটো এডিটর : এটাও একটা ফটো এডিটর অ্যাপ।
৫। ক্রিপ্টো মাইনিং ফার্ম ইউর ওউন কয়েন : এটা ক্রিপ্টোকারেন্সি অ্যাপ।
৬। ফটো গেমিং পাজেল: এটা একটা পাজেল গেম।
আপনার ফোনে এসব অ্যাপ ইনস্টল থাকলে এখনই বন্ধ করে দিন। গুগল সবাইকে সতর্ক করেছে। পাশাপাশি তাদের প্লে স্টোর থেকেও সরিয়ে নিয়েছে। যদিও থার্ড পার্টি ওয়েবসাইট থেকে .apk ফাইলের মাধ্যমে এই অ্যাপগুলো এখনও অ্যানড্রয়েড ফোনে ইনস্টল করা যায়।
16/05/2022
স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল ক্যামেরাসহ আসছে নতুন ফোন
স্যামসাং কাজ শুরু করে দিয়েছে নিজেদের ফোনে উন্নত মানের ক্যামেরা বসানোর জন্য। আগের বছর স্যামসাং প্রায় ২০০ মেগাপিক্সেলের আইএসওসিইএলএল এইচপি১ ক্যামেরা নিয়ে কাজ শুরু করে দিয়েছিল।
রিপোর্ট অনুযায়ী স্যামসাং তাদের নতুন ফোন স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা-তে ব্যবহার করতে পারে এই ক্যামেরা। এই সকল উন্নত ক্যামেরার প্রায় ৭০ শতাংশ কাজ করছে স্যামসাং ইলেকট্রো মেকানিকস এবং বাকিটা ম্যানুফ্যাকচার করছে স্যামসাং ইলেকট্রনিক্স ।
স্যামসাং তাদের ফোনে ২০০ মেগাপিক্সেলের সেন্সর কাজ করা শুরু হয়ে গিয়েছে। কিন্তু সবসময় বেশি মেগাপিক্সেল ব্যবহার করলেই বেটার কোয়ালিটি পাওয়া যায় না। এর ফলে স্যামসাং কোম্পানির এই বিষয়টির দিকেও নজর দেওয়া প্রয়োজন।
21/07/2021
How To Setup 2 Step Verification In Gmail Account Bangla 2020 | Activate Gmail Two Step Verification How To Setup 2 Step Verification In Gmail Account Bangla 2020 | Activate Gmail Two Step Verification.Hello dear friennds,In This video i will share you How T...
21/07/2021
How To Log out And Remove Permanently Gmail Account In Computer or Laptop or PC 2020 Bangla How To Log out And Remove Permanently Gmail Account In Computer or Laptop or PC 2020 Bangla.how to remove gmail account in computer 2020 bangla.sign out gmai...
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Address
City Centre, Motijheel, Dhaka Bangladesh
Dhaka
1000