Crescent Health Service

Crescent Health Service

Share

26/07/2025

Nahidul Islam ভাই আজ ২২তম বার বি+ রক্ত দান‌ করেছেন। আলহামদুলিল্লাহ ।আল্লাহ তাআলা প্রথমে রোগী কে ও পরে নাহিদ ভাই কে সুস্থতা দান করুন আমীন।

"স্বেচ্ছায় রক্তদান, বাঁচতে পারে একটি প্রান"

Photos from Crescent Health Service's post 06/09/2024

"স্বেচ্ছায় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ"
আলহামদুলিল্লাহ আজ ১১ তম বার রক্ত দান করলেন Crescent Health Service Blood Bank🩸 এর CEO।
রক্তের গ্রুপ বি+
৬ সেপ্টেম্বর ২৪
Crescent Health Service Blood Bank🩸 রক্তের প্রয়োজনে যোগাযোগ করুন।
Crescent Health Service

09/05/2023

🏥 জরুরী রক্তের প্রয়োজনে Crescent Health Service Blood Bank 🩸 আপনার পাশে...

"স্বেচ্ছায় রক্তদান,
বাঁচাতে পারে একটি প্রাণ"

আলহামদুলিল্লাহ ছোট পরিসরে আমাদের এই সেবা মূলক সংগঠন Crescent Health Service Blood Bank🩸 (A concern of Crescent Health Service Foundation)
গত তিন বছর ধরে আমাদের কার্যক্রম চলতেছে। যারা গত ৩টি বছর ধরে এই সেবা মূলক সংগঠনের সাথে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো❤️
হাটি হাটি পা পা করে আমাদের ৩টি বছর অতিক্রম করেছি। এর মধ্যে আমরা গত ৩ বছরে মানুষ কে ১৩০০'শ ব্যাগ রক্ত সংগ্রহ করে দিয়েছি।
মানবিকতার সবচেয়ে বড় নিদর্শন হলো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। বাংলাদেশের মতো একটি মধ্যম আয়ের দেশে এই সেবার গুরুত্বের শেষ নেই। কারণ আমাদের দেশে বছরে রক্তের চাহিদা থাকে প্রায় ৮-১০ লাখ ইউনিট। এই অবস্থায় কারো স্বেচ্ছায় রক্তদানের বিষয়টি অতি তুচ্ছ নয়, বরং তা বীরত্বের পরিচায়ক। তাই কারো প্রাণের স্পন্দন টিকিয়ে রাখতে আমাদের সবারই উচিত স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচিতে অংশগ্রহণ করা।
বাংলাদেশে প্রতিবছর রোগীদের সার্জারি চিকিৎসা সেবার জন্য রক্তের প্রয়োজন হয়। যারা রক্ত সংক্রান্ত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তাদেরও নির্দিষ্ট সময় ব্যবধানে প্রয়োজন হয় রক্তের। যেমন বাংলাদেশে ১৪ জনে ১ জন থ্যালাসেমিয়ায় আক্রান্ত। প্রতিবছর থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে প্রায় ১০ হাজার শিশু। এসব থ্যালাসেমিয়া রোগীর পাশাপাশি রক্তস্বল্পতা, হিমোফিলিয়া ইত্যাদি রোগীর ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয়। এ ছাড়া প্রসূতির রক্তক্ষরণ, অপারেশন, অগ্নিদগ্ধ বা দুর্ঘটনাজনিত রোগীর ক্ষেত্রেও রক্তের প্রয়োজন দেখা দেয়।
পৃথিবীতে এখনো কৃত্রিম রক্ত তৈরি করা সম্ভব হয়নি। আর এ কারণেই মানুষের জীবন-মরণ নির্ভর করছে শুধুই স্বেচ্ছায় দান করা এক ব্যাগ রক্তের ওপর।
নির্দিষ্ট সময় পর পর রক্তদানের অভ্যাসে একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে না বরং তা শরীরকে আরও সুস্থ করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, রক্ত দান করলে শরীরের অস্থিমজ্জা নতুন রক্তকণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়।
রক্তদান শরীরে লোহিত কণিকার প্রাণশক্তি বাড়িয়ে তোলে ও নতুন কণিকা তৈরির হার বৃদ্ধি করে। নিয়মিত রক্তদানকারীর হৃদ্‌রোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই হ্রাস পায়।
তবে একজন পূর্ণবয়স্ক ১৮ থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তি রক্ত দিতে সক্ষম বলে মনে করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের প্রধান ডা. সিরাজুল ইসলাম স্যার। যদিও অনেক চিকিৎসক মনে করেন ৬০ বছর পর্যন্ত এ কাজে শামিল হওয়া যায়।
নারী ৪৫ এবং পুরুষ ৪৮ কেজি ওজনের বেশি হলেই তিনি রক্তদানের মতো মহৎ উদ্যোগে শামিল হতে পারবে।
বছরে ৪ মাস অন্তর অন্তর ৩ বার রক্তদানে রক্ত প্রাকৃতিকভাবে পরিশুদ্ধ হওয়ার সুযোগ পায়, যা নিয়মিত রক্তদাতাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। এ ছাড়া শরীরে হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, জন্ডিস, ম্যালেরিয়া, সিফিলিস, এইচআইভি বা এইডসের মতো বড় কোনো রোগ আছে কি না, তাও বিনা খরচে জানা যায় এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করার মাধ্যমে।
বাংলাদেশের জনসংখ্যার তুলনায় রক্তের চাহিদা একেবারেই নগণ্য হলেও এখনো আমরা স্বেচ্ছায় রক্তদানে স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি। রক্তের প্রয়োজন মেটাতে যেহেতু রক্তই দিতে হয়; সেহেতু ব্যাপক জনসচেতনতার মাধ্যমে স্বেচ্ছা রক্তদাতা বৃদ্ধিই রক্তের এ চাহিদা মেটাতে পারে। তাই আসুন স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে নিজে সুরক্ষিত ও বিপদমুক্ত থাকি এবং অন্যের জীবন প্রদীপকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি।

Want your business to be the top-listed Health & Beauty Business in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


740/C West Kazipara, Mirpur, Dhaka_1216
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00