Masud Rana

Masud Rana

Share

25/06/2024

একদিন জানি ব্যাথার হবে অবসান!
#রাখিয়া_মায়ার_ডোরে
#রেদাওয়ানুল_নাফিস
পাশে থাকেন ভালোবাসায় রাখেন ধন্যবাদ৷ ❤️

31/05/2024

শ্রাবণ পদাবলী
*************

যখন বৃষ্টি নড়েচড়ে
আমার তালপাতার ঘরে
একটা ডাহুহ এসে গান শুনিয়ে যায়
আমার ঘুম ভাঙিয়ে যায়

বলে মা'য়, মা'য় আমার পাহাড়তলির গাঁ'য়।

মেঘের বেগে ঘুরে বেড়াই পাহাড়ি হাওয়ায়
যায় ভেসে যায় স্বপ্নগুলি কর্ণফুলীর নায়
একটা ঢেউ এসে সেই নদীর মোহনায়
আমায় প্রাণের গান শোনায়

বলে মা'য়, মা'য় আমার পাহাড়তলির গাঁ'য়।

তখন চাঁদ হাসে আষাঢ়ে
আশারে নিরাশার পাথারে
একপাল ঝিঁঝিঁপোকা স্বপ্নের স্বরে গায়
আমার স্মৃতির আঙিনায়

বলে মা'য়, মা'য় আমার পাহাড়তলির গাঁ'য়।।

পাহাড় থেকে আঁধার এলো কালো পূর্ণিমায়
ধূসর চোখে সন্ধ্যা নামে মুক্ত বলাকায়
পাখি মোর চাঁদের বেড়ী চায়
না দিলে বিদায়ের গান গায়

বলে মা'য়, মা'য় আমার পাহাড়তলির গাঁ'য়।।

কুয়াশা মূর্খ
#রাস্তার_সুর
রাস্তা, বাংলাদেশ।

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Postogola
Dhaka
1204