Master mind

Master mind

Share

Photos from Master mind's post 19/11/2025

প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘Postal Vote BD’ অ্যাপ চালু
👇

১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ করে দিতে নির্বাচন কমিশন (ইসি) ‘Postal Vote BD’ অ্যাপ উদ্বোধন করেছে। এখন থেকে বিশ্বের ১৪০টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই অ্যাপের মাধ্যমে ডাক ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধন সম্পন্ন হলে প্রবাসীরা ডাকযোগে প্রতীকযুক্ত ব্যালট পেপার পাবেন এবং তা পূরণ করে ডাকেই ফেরত পাঠাতে পারবেন। এ পদ্ধতির আওতায় থাকছেন—

🌾বিদেশে থাকা বাংলাদেশি নাগরিক
🌾নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা
🌾নিজ নির্বাচনী এলাকা ছাড়া বাইরে কর্মরত সরকারি কর্মচারী
🌾আইনগত হেফাজতে থাকা ভোটাররা

নিবন্ধন কবে, কোথায়? 👇
প্রবাসী ভোটারদের নিবন্ধন ১৯ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং অঞ্চলভিত্তিক সাত ধাপে সম্পন্ন হবে:

🌾১৯–২৩ নভেম্বর: পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা
🌾২৪–২৮ নভেম্বর: উত্তর আমেরিকা ও ওশেনিয়া
🌾২৯ নভেম্বর–৩ ডিসেম্বর: ইউরোপ
🌾৪–৮ ডিসেম্বর: মধ্যপ্রাচ্য
🌾৯–১৩ ডিসেম্বর: দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া
🌾১৪–১৮ ডিসেম্বর: মধ্যপ্রাচ্য (সৌদি আরব বাদে)
🌾১৯–২৩ ডিসেম্বর: সরকারি কর্মকর্তা, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এবং হেফাজতে থাকা ভোটাররা

ভোটিং প্রক্রিয়া 👇
ডাকযোগে ভোট দেওয়ার ধাপগুলো হলো—

1. অ্যাপ ডাউনলোড
2. নিবন্ধন (মোবাইল ভেরিফিকেশন, এনআইডি–পাসপোর্ট আপলোড, ঠিকানা নিশ্চিতকরণ)
3. ডাকযোগে ব্যালট গ্রহণ
4. ব্যালটে ভোট প্রদান ও ঘোষণা সই
5. ব্যালট ডাকঘরে জমা

ব্যালট তিনটি খামে পাঠানো হবে। ভোটার খামে চিহ্ন দিয়ে, ঘোষণায় সই করে, নির্ধারিত পোস্ট অফিসে জমা দেবেন।

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে ✊
ধানের শীষের ভোট দিন,
দেশ গড়ার সুযোগ নিন 🌾🇧🇩

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Dhaka