Traveltrip

Traveltrip

Share

25/05/2023

Your Trusted Travel Partner.

Traveltrip

Photos from Traveltrip's post 16/09/2022

"সুন্দরবন ভ্রমণ"
৭ই অক্টোবর থেকে ৯ই অক্টোবর'২০২২
খুলনা - সুন্দরবন - খুলনা (৩ দিন ২ রাত)
https://www.facebook.com/traveltrooppers

এই টানা ছুটিতে বেড়িয়ে আসুন সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট "সুন্দরবন" রয়েল বেঙ্গল টাইগার এর সাম্রাজ্যে, যার বিমোহিত রূপ আপনাকে মুহূর্তেই মুগ্ধ করে দেবে।
জনপ্রতি ভ্রমণ খরচঃ ৯০০০/-টাকা।
কাপল জনপ্রতি খরচঃ ১০,০০০/-টাকা।
বিঃদ্রঃ সিঙ্গেল ছেলে ও মেয়েদের রুম অবশ্যই পৃথক হবে।

দর্শনীয় স্থান-
# হাড়বাড়িয়া
# জামতলা সী-বীচ
# টাইগার টিলা
# কটকা অফিস পাড়
# কচিখালী
# করমজল
# ডিমের চর
# সুন্দরী ক্যানেল পরিদর্শন

প্যাকেজ অন্তর্ভুক্তি
# খুলনা - সুন্দরবন - খুলনা টুরিস্ট শিপ সার্ভিস, বন পরিদর্শন অনুমতি ও সকল স্পট প্রবেশ ফি ।
# উল্লেখিত দৃষ্টিনন্দন স্পট পরিদর্শন
# উল্লেখিত ২ রাত cruise শীপে রাত্রি যাপন
# শুক্রবার (সকাল, দুপুর, রাত), শনিবার (সকাল, দুপুর, রাত) এবং রবিবার (সকাল, দুপুর) মোট ৮ বেলার খাবার সাথে দৈনিক ২টা স্নাক্স, পর্যাপ্ত সুপেয় পানি ।
# দক্ষ গাইড দ্বারা নিরাপত্তা এবং অভিজ্ঞ সার্ভিস বয়ের মানসম্মত সেবা।
# ছোট বোটে ক্যানেল পরিদর্শন
# ২য় শেষ রাতে বারবিকিউ ডিনার

# ১ম দিন
সকালে ওয়েল কাম জুস, ব্রেড, মাখন, জেলি, ডিম, কলা, মধু, চা/কফি
বেলা ১১ টায় কেক, চা/কফি
দুপুরে সাদা ভাত, মিক্স ভেজিটেবল, মাছের কারী, মুরগির কারী, ডাল, সালাদ
সন্ধ্যা ৬:০০ টায় পুরি, চা/কফি
রাত্রে: এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, , চাইনিজ ভেজিটেবল, সালাদ, সফট

# ২য় দিন-
সকালে ৫:৩০ টায় বিস্কিট, চা/কফি
জঙ্গল সাফারিতে আপেল এবং পানি
সকাল ৯ টা: ভুনা খিচুরি, বেগুন ভাজী, ডিমের কারি, আচার, সালাদ, চা/কফি
বেলা ১১ টায় পেয়ারা, চা/কফি
দুপুরে সাদাভাত, চিংড়ি শাক, ফিস ,চিকেন/দেশী হাঁস ভুনা, ডাল, সালাদ
সন্ধা ৬ টায় সিংগারা , চা/কফি
রাত্রে পরাটা, মুরগির বারবিকিউ, ফিস বারবিকিউ, ডাল ভুনা, রাশিয়ান সালাদ, কোল্ড ড্রিঙ্কস

# ৩য় দিন-
সকালে, পরাটা, সবজী, ডিম ভাজি, মধু চা/কফি।
বেলা ১১ টায় পুরি, চা/কফি।
দুপুরে পোলাও , গরু/খাসির চুই ঝালের রেজালা, মুরগির রোস্ট, বেগুন ভাজা, ডাল ভুনা, দই, সালাদ
বিকেলে পাকোড়া, চা/কফি

প্যাকেজ বহির্ভূত

# সকল প্রকার ব্যক্তিগত খরচ, মেডিসিন, ড্রিঙ্কস, ক্যামেরা এন্ট্রি ফি, টিপস

বিস্তারিত ট্যুর প্ল্যান
#১ম দিন-
সকাল ৭:৩০ টায় খুলনা জেলখানা ঘাট থেকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড, রুপসা ব্রিজ, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে।
দুপুরের খাবার খেয়ে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে ৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। প্রচুর সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছের পাশাপাশি অগণিত হরিণের পায়ের ছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে। প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।
শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে।
#২য় দিন-
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করব ৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ, হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করব বাংলাদেশের দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলনস্থল।
এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান। যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শীপে ৷ শীপ যাবে হিরণ পয়েন্ট বা "কচিখালির" উদ্দেশ্যে।
হিরণ পয়েন্ট বা "কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর বা ডিমের চর ।
মনোরম সুন্দর সী বীচে থাকবো সূর্যাস্ত পর্যন্ত। তারপর ফিরবো শীপে এবং শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।
#৩য় দিন-
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ, বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।
নিরাপত্তার ব্যপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।

সুন্দরবন ভ্রমণে করণীয় -
উজ্জল রঙের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল/কেডস সাথে নিতে হবে। সু/হাই হিল নিবেন না।
এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
জঙ্গলে নামার পর সুশৃঙ্খল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না যেমন পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
সাথে যা যা রাখতে হবে-
প্রয়োজনীয় ঔষধ
টুথ ব্রাশ ও পেস্ট
ক্যাপ, সান গ্লাস, সানস্ক্রিন লোশন
ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড
সাবান, শ্যাম্পু
রেইন কোর্ট বা ছাতা
ব্যক্তিগত অভ্যাসের সামগ্রী

# বিঃ দ্রঃ- ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
সিজনের কারনে খাবার মেন্যুর সামান্য পরিবর্তন হতে পারে।

# কনফার্মেশন সিস্টেম-

মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়, আসন কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে ৫০% অগ্রিম প্রদান করে আসন কনফার্ম করতে হবে। ট্যুর এর ৭ দিন পূর্বে অবশিষ্ট ৫০% টাকা পরিশোধ করতে হবে। নির্ধারিত ট্যুর যাত্রার এক সপ্তাহের ভিতরে ক্যানসেল হলে জামানত বা অগ্রিম বাজেয়াপ্ত বলে গন্য হবে।

যেভাবে বুকিং দিবেন

Bikash (Personal)- 01615146143
Nagad (Personal)- 01615146143

 বিকাশ/নগদ এর মাধ্যমে বুকিং দিলে অবশ্যই চার্জ সহ সেন্ড মানি করতে হবে।
 এডমিনের সঙ্গে দেখা করেও টাকা জমা দিতে পারেন।
 বুকিং এর শেষ সময়- আসন খালি থাকা পর্যন্ত।
 বুকিং বা বিভিন্ন ট্যুর সংক্রান্ত যে কোন প্রয়োজনে বা এডমিনের সঙ্গে কথা বলতে
01615146143 অথবা 01715146143

Address-
Traveltrip
11/A, Road No-130, Mehnaz Monsur Tower,
Gulshan-1, Dhaka-1212
Contact-01615146143
01715146143

ট্রাভেল্ট্রিপ আপনার বিশ্বস্ত ভ্রমণ সঙ্গী।
https://www.facebook.com/traveltrooppers

Want your business to be the top-listed Travel Agency in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Chandrashila Suvastu Tower, 69/1 Panthapath
Dhaka
1215