Md.Reza Buddin

Md.Reza Buddin

Share

Photos from Md.Reza Buddin 's post 21/07/2025

আজকে এই দুর্ঘটনার জন্য দায়ী কারা। কাদের জন্য আজকে এতগুলো নীরব নিষ্পাপ শিশুর প্রাণ গেল। শুধু নিষ্পাপ শিশুগুলো প্রাণী যায়নি অত্যাধিক যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণ গুলি গেল। জীবন্ত টুকটুকে লাল গোলাপ গুলি ঝলসে পুড়ে ছ্যাকা হয়ে চোখের সামনে শান্ত হয়ে গেল। এই দিনটি কেউই কাম্য করেনি। সারা বাংলাদেশের মানুষের চোখে আজ নিরব চাহুনি আর দুঃখ-কষ্টে ভরা ক্লান্ত হৃদয়। কাকে বলবে কি বলবে কি করবে কেউই বুঝে উঠতে পারছে না। দেশের মানুষ ঠিকই এগিয়ে গেছে। এগিয়ে গেছে রক্ত দিতে। ডাক্তাররা এগিয়ে গেছে চিকিৎসা দিতে। যানবাহন ফায়ার সার্ভিস সেনাবাহিনী সবাই এগিয়ে গেছে এই দুঃখ হৃদয় নিয়ে।
এখন আসি মূল কোথায়।।।।
এই দুর্ঘটনা আমাদের সারা বাংলাদেশের হৃদয়কে নাড়া দিয়ে দিছে। দিয়ে গেছে অনেক শিক্ষা। আমরা কোথায় আছি কি ব্যবস্থাপনার মধ্যে আছে। আমাদের উন্নতি আধুনিকতা সংস্কার কোথায়।
আজকে আইডি কার্ডে সঠিক তথ্যের অভাব পিতা মাতার নাম ব্লাড গ্রুপ নাম্বার কোনটাই নেই।কতটুক ব্যবস্থাপনায় পিছিয়ে আমরা। এতগুলা শিক্ষার্থীর একটা প্রতিষ্ঠানে কোন নিরাপত্তা ও শিক্ষার্থীদের মধ্যে ট্রেনিং নেই উদ্ধার দূরঅবস্থা মোকাবেলা করার।
এখন আসি মূল কথায়।
দেশের বিমান বাহিনীতে এত পুরনো বিমান। গত কয়েক বছরের রেকর্ডে পুরনো বিমান বিধ্বংসের কয়েকজন পাইলট নিহত এর ঘটনা আমরা অওর অধীনে আসছি। তাহলে কোথায় আমরা উন্নত। শুধু কি টাকা পাচার, দুর্নীতি, রাজনীতি করতেই ব্যস্ত। রাজনীতি করতে করতে দুর্নীতি করতে করতে আমাদের নেতা বড় মাপের আমলা আমলা মন্ত্রীদের বিদেশে বাড়ি গাড়ি টাকা-পয়সা অটেল বিলাসিতা ভরে গেছে। প্রত্যেকটি নেতা বিদেশে বিলাসিতার মধ্যে আছে।
তারপরে আসি প্রযুক্তির বিষয় নিয়ে।
দেশের প্রযুক্তি কতটা পিছনে পড়ে থাকলে এরকম অবস্থা হতে পারে। তাহলে আমরা প্রযুক্তি খাতে কতটা পিছিয়ে আছি। এটা কি আমাদের দেশের মেধাশূন্যতা নাকি পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাব।
এবার আসি জায়গা।
আসলে কি পাইলটদের ট্রেনিং বা বিমান পরিচালনা ট্রেনিং ঢাকা শহরের জনবহুল অঞ্চলে দিতে হবে। এটি সঠিক জায়গা ছিল। বিমান বাহিনী ট্রেনিং কোর্স কি আর জায়গা নাই আর বিমানবন্দর নাই। দেশের বেশ কয়েকটা বিমানবন্দর পরিত্যক্ত হয়ে গেছে। নদীর অনেকগুলো চর দ্বীপ রয়েছে সেগুলো তো করতে পারতাম।
তাহলে আমরা আসলে কি মানুষ, দেশ এবং দেশ পরিচালনা ব্যবস্থাপনা নিয়ে ভাবি নাকি শুধু ভাবি ক্ষমতা নিয়ে।
কিসের জন্য পিছিয়ে আমাদের বিমান বাহিনী। অত্যাধুনিক বিমান নতুন প্রজন্মের বিমান এবং সঠিক বিমানবন্দর ট্রেনিং এর জায়গা।

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka