Syed anuwar abdullah

Syed anuwar abdullah

Share

28/03/2026

মাদানী নেসাবের প্রতিষ্ঠাতা মাওলানা আবু তাহের মিসবাহ হাফিঃ বর্নাঢ্য জীবন ও কর্ম

আবু তাহের মিসবাহ। ২২ রজব, ১৩৭৫ হিজরী [মোতাবেক ১৯৫৬ সালের ৬ মার্চ] মঙ্গলবার জন্মগ্রহণ করেন। পিতা মাওলানা মিসবাহুল হক, একজন দুনিয়াবিমুখ খোদাভীরু আলেম ছিলেন। মাতা সত্যিকারের নেককার ও সম্ভ্রান্ত মহিলা। দেশের বাড়ী চান্দিনা থানা কুমিল্লা জেলায়। পারিবারিকভাবে তাঁরা ঢাকায় বাস করতেন।



মায়ের কাছেই হুযুর পড়াশোনা আরম্ভ করেন। ছোটবেলায় হুযুরের আম্মা হুযুরকে আরবীও পড়িয়েছেন। পরে ভর্তি হন জামেয়ো কোরআনিয়া, লালবাগ মাদরাসায়। কুরআন হিফয করেন এখানেই। হাফেজ্জী হুযুর রহ. প্রতিষ্ঠিত নূরিয়া মাদরাসায় দরসে নিযামী পড়েন।
একসময় আবার চলে আসেন লালবাগে। হিদায়া জামা‘আত সম্পন্ন করে আপন উস্তায মাওলানা হেদায়াতুল্লাহ মুহাদ্দিছ ছাহেব হুযুরের নির্দেশে চলে যান জামিয়া পটিয়ায়। সেখানে ১৩৯৭ হিজরী [মোতাবেক ১৯৭৭ সালে] দাওরাতুল হাদীস সমাপ্ত করেন।



হুযুরের শিক্ষকজীবনের যাত্রা শুরু হয় ঢাকা যাত্রাবাড়ী মাদরাসায়। পরে কিছুদিন মালিবাগ জামিয়ায় অধ্যাপনা শেষে হাফেজ্জী হুযুর রহ. এর নির্দেশে নূরিয়া মাদরাসায় আসেন এবং একাধারে ১৫বছর শিক্ষকতা করেন। ১৪১৩ হিজরী [মোতাবেক ১৯৯২ সালে] নূরিয়া মাদরাসা ছেড়ে হুযুরের আব্বা ও হাফেজ্জী হুযুরের দু‘আয় এবং পরমপ্রিয় উস্তায আল্লামা আব্দুল হাই পাহাড়পুরী রহ. এর নির্দেশ ও তত্ত্বাবধানে প্রতিষ্ঠা করেন মাদরাসাতুল মাদীনাহ। সেখানে জন্ম হয় মাদানী নেসাবের।



কর্মজীবনের শুরুতে আদীব হুযুর বেশ কিছুদিন ইসলামিক ফাউন্ডেশনে কাজ করেছেন। জীবনের প্রথম অযীফা তিনি এখান থেকেই লাভ করেন। হুযুরের রচিত অধিকাংশ কিতাব প্রথমে মোহাম্মদী লাইব্রেরী হতে বের হয়। বর্তমানে তাঁর সমস্ত কিতাব নিজস্ব প্রকাশনা প্রতিষ্ঠান দারুলকলম হতে প্রকাশ পায়।



হাফেজ্জী হুযুরের বড়ছেলে আহমদুল্লাহ আশরাফ সাহেবের কন্যাকে বিবাহ করেছেন। একছেলে দু‘মেয়ের গর্বিত জনক তিনি। ছেলে মুহম্মদকে গড়ে তুলেছেন তাঁর স্বপ্নপূরণের পরম সারথিরূপে। মুহম্মদ বিন মিসবাহ বর্তমানে বিবাহিত। (তিনিও একছেলের বাবা) বাবার সুসন্তান। উভয় মেয়েকে তুলে দিয়েছেন যোগ্য দু‘জন আলিমে দ্বীনের হাতে। বড়জামাই মাওলানা হাবীবুর রহমান মুনীর নদবী-কে গড়ে তুলছেন জীবনসংগ্রামের সহযোদ্ধারূপে সেই ছোটবেলা থেকে। মাওলানা সালমানের সঙ্গে ছোট মেয়ের আকদ সম্পন্ন হয় নবীর দেশ আরবে।



নূরিয়ার শিক্ষকজীবনে হুযুর “اقرأ” (ইক্বরা) নামে আরবী মাসিক বের করেন। যা পরবর্তীতে “القلم” (আলকলম) আরবী পত্রিকা নামে বের হয়। এছাড়া ১৪২০ হিজরী [মোতাবেক ১৯৯৯ সালে] তাঁর হাতে জন্ম লাভ করে বাংলা আলকলম পত্রিকা। যা পুষ্প ডাকনামে সাহিত্যের দিশারী হয়ে আজো পর্যন্ত নবীন ও কঁচিকাঁচাদের সাহিত্যচর্চার রাহনুমায়ী করছে। এখন পর্যন্ত পুষ্প তার তৃতীয় প্রকাশনাকাল অতিক্রম করেছে।



✧ #আবু_তাহের_মিসবাহ ✧

সুবিদিত নাম। শুধু একটি নাম নয়; একটি বিপ্লব, একটি ইনকিলাব। সত্যিকারার্থেই একটি মিসবাহ, একটি প্রদীপ্ত প্রদীপ। সবার কাছেই পরিচিত। আমাদের জীবন উদ্যানের দরদী মালী, আঁধার রাতের আলোর দিশারী। মাদরাসা শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় এক অধ্যায়ের নাম “আদীব হুযুর”। বাঙালি আলিমসমাজ যাঁরা মাতৃভাষায় ইসলামচর্চার পথিকৃৎ, তিনি তাঁদের মাঝে এক অবিনাশী চেতনার আঁতুরঘর।

দেশের শীর্ষস্থানীয় আলিমে দ্বীন। মানুষ গড়ার প্রবাদপুরুষ। পুষ্পকলিকে পূর্ণ ফুল হয়ে ফোঁটাতে ও বিকশিত করতে এবং তার সুবাস চতুর্দিকে ছড়িয়ে দিতে বিরামহীন সাধনা করে যাচ্ছেন।। জীবনভর সাধনারত আছেন উম্মাহ ও ইলমী অঙ্গনের উন্নতির প্রচেষ্টায়। আরবী ভাষা নিয়ে নিরন্তর ফিকিরকামী এ আত্মনিবেদিত মহান সাধক জীবনের সোনালি মুহূর্তগুলো বিকিয়ে দিয়েছেন শ্রম, সাধনা ও ত্যাগের উপাখ্যান তৈরিতে। জীবনের প্রভাততারা ও সন্ধ্যাতারার ভূমিকায় ছিলেন শাইখুল হাদীস আল্লামা আব্দুল হাই পাহাড়পুরী রহ.।



পটিয়ায় অধ্যয়নকালীন তাঁর জীবনের আলোকবর্তিকারূপে আবির্ভূত হন আল্লামা সুলতান যাওক নাদাবী দা.বা.। আরবীভাষার যা কিছু যাওক ও রুচি হুযুর লাভ করেছেন, তার শিকড় প্রোথিত হয় যাওক ছাহেব হুযুরের সান্নিধ্যেই। জীবননদীর বহতা স্রোতে শিক্ষকদের আদব রক্ষায় থেকেছেন সদা তৎপর; ফলস্বরূপ ভূষিত হয়েছেন যাওক ছাহেবের ‘প্রিয়ছাত্র’-অভিধায়। বরিত হয়েছেন উস্তাযদের মুখনিঃসৃত নানা প্রার্থনায়।



সময় এবং সময়ের ভগ্নাংশবলীর হিফাযতে যত্নবান মনোভাব লালন করে আসছেন জীবন বিনির্মাণের রাঙাপ্রভাত থেকেই। সূচনালগ্নেই পণ করেছেন সূচীবদ্ধ সুশৃঙ্খল জীবন গঠনের। হাতে নিয়েছেন শিক্ষাসংস্কারের ‘‘সিন্দাবাদী হাল’’। এগিয়ে চলেছেন সংস্কারধর্মী অনির্বাণ মশাল হাতে।



আধুনিক ও সংস্কারবাদী ‘মুজাদ্দিদ’ বলে প্রথমেই ‘‘ভালোমন্দ’’ শুনেছিলেন অনেক পরিচিত ও অপরিচিত সজ্জন পুরুষদের কাছ থেকে। কটাক্ষের ঢেউ ধেয়ে চলেছে তখন থেকেই। সমালোচনার সূতিকাগারে পরিণত হয়েছিলেন একদিন। থমকে যাননি; রুখে দাঁড়িয়েছেন তবুও। এগিয়ে গেছেন দরদী মালীর বেদনা নিয়ে ও ভালোবাসা ছড়িয়ে। শুধু এক নতুন ভোরের আশায়। একটি সুন্দর সকালের প্রতীক্ষায়।



যারা কটাক্ষের অতিশয়তায় মুখ ফিরিয়েছিলেন তাদের অনেকেই তাঁকে সাদরে বরণ করে নিয়েছেন। সাফল্যের নিশান সবে উড়াতে শুরু করেছেন তিনি। মানযিল অনেক দূর। এখনো অনেকটা পথ বাকি। তাই তিনি থেমে নেই । অবিরাম চলেছেন ভবিষ্যতের দিকে। সেই ত্যাগ-সাধনার ধোঁয়ায় সাফল্যের ছোঁয়া পেতে শুরু করেছে অনেকে।

খ্যাতির আকাশে কখনও উড়েননি। তিনি চান না সেই আকাশে উড়তে। খ্যাতি দিয়ে মানুষ মাপা যায় না তা তিনি জানেন ভালো করেই। তাই নির্জনতা তাঁর প্রিয় সঙ্গ। সেখানে বন্ধু কেবল কলম ও কালি। জ্ঞান ও কর্মরাই সেখানে সন্ধ্যাপ্রদীপ। তারাই সেই নিঃসঙ্গতাকে আলোয় আলোয় ভরিয়ে তোলে।



তবু মহৎজনদের কর্ম, ত্যাগ ও অবদান চাপা পড়ে থাকে না। দিগন্তবিস্তৃত আলো ছড়ায় সূর্যের সারথি হয়ে। জগতজুড়ে খুশবু বিলায় গোলাপের আরশি হয়ে।

তাঁর আলোয় দিগন্ত ছেয়ে যাবে উজ্জল চাঁদোয়ায়। তাঁর কর্মসুবাস সৃষ্টিজুড়ে ছড়িয়ে পড়বে মায়াবী মুখরতায়।

আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে তাইয়্যেবাহ দান করেন…!

#রচনাবলী
-----------

#নেসাবী_কিতাব
-----------
১. এসো আরবী শিখি ১
২. এসো আরবী শিখি ২
৩. এসো আরবী শিখি ৩
* এসো আরবী শিখি (মাজমূআ)
৪. এসো কোরআন শিখি ১
৫. এসো কোরআন শিখি ২
৬. এসো কোরআন শিখি ৩
৭. এসো কোরআন শিখি ৪
৮. এসো ছারফ শিখি
৯. এসো নাহব শিখি
১০. এসো ফিকহ শিখি
১১. এসো বালাগাত শিখি
১২. এসো উর্দূ শিখি ১
১৩. এসো উর্দূ শিখি ২
১৪. আত তামরীনুল কিতাবিয়্যু
১৫. আত তারীকু ইলা তাফাসীরিল কুরআনিল কারীম ১
১৬. আত তারীকু ইলা তাফসীরিল কুরআনিল কারীম ২
১৭. আত তারীকু ইলা তাফসীরিল কুরআনিল কারীম ৩

#তালীকাত
-------
১/১৮. তাইসীরুল ফিকহিল মুয়াসসার
২/১৯. কাছাছুন নাবিয়্যীন ১
৩/২০. কাছাছুন নাবিয়্যীন ২
৪/২১. কাছাছুন নাবিয়্যীন ৩
৫/২২. কাছাছুন নাবিয়্যীন ৪
৬/২৩. মুখতাসারুল কুদূরী
৭/২৪. আল ক্বিরাআতুর রাশিদাহ ১
৮/২৫. আল ক্বিরাআতুর রাশিদাহ ২

#মাদানী_মাকতাব_নেসাব
------------
১/২৬. বাংলায় বিসমিল্লাহ ১
২/২৭. বাংলায় বিসমিল্লাহ ২
৩/২৮. কায়দায় বিসমিল্লাহ
৪/২৯. নাযেরায় বিসমিল্লাহ
৫/৩০. আমাদের আল্লাহ
৬/৩১. ছোটদের মুসহাফ

#অনুবাদসাহিত্য
-----------
১/৩২. জীবনপথের পাথের
২/৩৩. আপনার আমানত
৩/৩৪. ইতিহাসের কাঠগড়ায় হযরত মো'আবিয়া রা.
৪/৩৫. তোমাকে ভালোবাসি হে নবী!
৫/৩৬. মুসলিম উম্মাহর পতনে বিশ্বের কী ক্ষতি হলো!?
৬/৩৭. আমার স্মৃতি; কিছু সুখের, কিছু দুঃখের ১
৭/৩৮. আমার স্মৃতি; কিছু সুখের, কিছু দুঃখের ২
৮/৩৯. পশ্চিম দিগন্তে, পূর্ব দিগন্তে
৯/৪০. মসজিদের মর্মবাণী
১০/৪১. গীবত
১১/৪২. আরকানে আরবাআ
১২/৪৩. প্রাচ্যের উপহার
১৩/৪৪. যোহাল ইসলাম ১
১৪/৪৫. যোহাল ইসলাম ২
১৫/৪৬. যোহাল ইসলাম ৩
১৬/৪৭. আল মোরতাযা
১৭/৪৮. মাযহাব কী ও কেন?
১৮/৪৯. মাকামে ছাহাবা
১৯/৫০. মাওলানা মুহাম্মাদ ইলয়াস রহ. ও তাঁর দ্বীনি দাওয়াত
২০/৫১. রিয়াযুছ ছালিহীন
২১/৫২. মুনতাখাব আহাদীছ
২২/৫৩. ফাযায়েলে আ'মাল
২৩/৫৪. হেকায়াতে ছাহাবা
২৪/৫৫. ফাযায়েলে ছাদাকাত
২৫/৫৬. হিদায়া ১
২৬/৫৭. হিদায়া ২
২৭/৫৮. হিদায়া ৩
২৮/৫৯. হিদায়া ৪
২৯/৬০. সংগ্রামী সাধকদের ইতিহাস ২

#বাংলাসাহিত্য
----------
১/৬১. এসো কলম মেরামত করি
২/৬২. বাইতুল্লাহর মুসাফির
৩/৬৩. বাইতুল্লাহর ছায়ায়
৪/৬৪. তুরস্কে তুর্কিস্তানের সন্ধানে
৫/৬৫. ইসলামকে জানতে হলে
৬/৬৬. আমার ঈমান
৭/৬৭. দরদী মালীর কথা শোনো ১
৮/৬৮. দরদী মালীর কথা শোনো ২
৯/৬৯. দরদী মালীর কথা শোনো ৩
১০/৭০. আমার রামাযান: রহমতের দশদিন
১১/৭১. আমার রামাযান: মাগফিরাতের দশদিন
১২/৭২. আমার রামাযান: নার থেকে নাজাতের দশদিন
১৩/৭৩. আমার মা আমার জান্নাত
১৪/৭৪. হায়াতে মুহাদ্দিস

#সম্পাদনা_সাহিত্য
-------------
১/৭৫. হাদীসের আলো জীবনের পাথেয়
২/৭৬. তাওবা ইস্তিগফারের হাকিকত

#শিশুসাহিত্য
---------
১/৭৭. গাযযার সেই মেয়েটি
২/৭৮. আমি গাযযার মেয়ে, গাযযা
৩/৭৯. আমার দু'আ-মুনাজাত
৪/৮০. চাঁদ দু'টুকরো হলো
৫/৮১. ছোটদের সীরাত সিলসিলা ১
৬/৮২. ছোটদের সীরাত সিলসিলা ২
৭/৮৩. ছোটদের সীরাত সিলসিলা ৩
৮/৮৪. ছোটদের সীরাত সিলসিলা ৪
৯/৮৫. ছোটদের সীরাত সিলসিলা ৫

(সিরাত সিলসিলা: মক্কায় নবীজী, মদীনায় নবীজী, জিহাদের ময়দানে নবীজী ১, জিহাদের ময়দানে নবীজী ২, নবীজী এমন ছিলেন ১, নবীজী এমন ছিলেন ২, শিশুদের প্রতি নবীজীর ভালোবাসা, নবীজীর মো'জিযা, নবীজী বলেছেন, তুমি না এলে...)

১০/৮৬. শিশু আকীদা সিলসিলা ১
১১/৮৭. শিশু আকীদা সিলসিলা ২
১২/৮৮. শিশু আকীদা সিলসিলা ৩

(শিশু আকীদা সিলসিলা: আল্লাহ, প্রথম মানুষ, ফিরিশতা, মাটির ঘর, আসমানী কিতাব, নবী ও রাসূল, কিয়ামত, শেষ বিচার, জান্নাত, জাহান্নাম)

#ফাযায়েল_সিলসিলা
১২/৮৯. ঈমান শিখি
১৩/৯০. নামায পড়ি ১
১৪/৯১. নামায পড়ি ২
১৫/৯২. আল্লাহকে ঝণ দেই

#সম্পাদিত_মাসিক_পত্রিকা
---------------------
১/৯৩. القلم
২/৯৪. পুষ্পসমগ্র ১
৩/৯৫. পুষ্পসমগ্র 2
* আল কলম (পুষ্প)
৪/৯৬. আরাকান সংখ্যা
৫/৯৭. আল কুদস সংখ্যা
৬/৯৮. তৃতীয় প্রকাশনা ৩
৭/৯৯. তৃতীয় প্রকাশনা ৪
৮/১০০. তৃতীয় প্রকাশনা ৫
৯/১০১. তৃতীয় প্রকাশনা ৬
১০/১০২. তৃতীয় প্রকাশনা ৭
১১/১০৩. তৃতীয় প্রকাশনা ৮
১২/১০৪. কাশ্মীর সংখ্যা
১৩/১০৫. তৃতীয় প্রকাশনা ১০
১৪/১০৬. তৃতীয় প্রকাশনা ১১
১৫/১০৭. তৃতীয় প্রকাশনা ১২

#রিসালা
------
১/১০৮. رسائل المصباح

#অভিধান
-------
১/১০৯. আল মানার (বাংলা-আরবী)
২/১১০. আল ওয়াসীত (আরবী-বাংলা)

#কোরআন_তরজমা
--------
১/১১১. কোরআনুল কারীমের তারজুমানী

#সম্ভাব্য_প্রকাশিতব্য
--------------
* আত্মজীবনী
** নেসাবী কিতাব
* উন্দুলুসের সফরনামা
* মাদানী নেসাব কী ও কেন?
* এসো কলম মেরামত করি ২
* পুষ্পসমগ্র ৩ (তৃতীয় প্রকাশনা ১-১২)

زبير أحمد الوارثي

22/03/2026

📢 #ভর্তি_বিজ্ঞপ্তি

#জামিয়া_কাশিফুল_উলূম_ঢাকা

🌟 আমাদের বৈশিষ্ট্যসমূহ
✅ হাফেজ শিক্ষার্থীদের জন্য দৈনিক আধা পারা হিফজ শুনানো বাধ্যতামূলক।
✅ জেনারেল সাবজেক্টের সুসমন্বয় ও ৪র্থ বর্ষের সাথে তত্ত্বাবধানে SSC পরীক্ষা।
✅ ভর্তির ৬ মাসের মধ্যে আরবি ও ইংরেজিতে কথা বলার দক্ষতা তৈরির বিশেষ উদ্যোগ।
✅ অভিজ্ঞ ও দক্ষ উস্তাদদের সার্বক্ষণিক তত্ত্বাবধান।
🔹 সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও একাধিক নিরাপত্তা প্রহরী
🔹 বিশুদ্ধ পানি, ক্যান্টিন ও জরুরি চিকিৎসার ব্যবস্থা
🔹 মাদরাসার অভ্যন্তরে সকল সুবিধা থাকায় আসরের পর বাহিরে যাওয়ার প্রয়োজন নেই
🔹 অভিভাবক ব্যতীত বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ

📌 উল্লেখ্য: আমাদের প্রতিষ্ঠানে ১ম বর্ষ থেকে মিশকাত জামাত পর্যন্ত বিভাগ বিদ্যমান।

📚দেশসেরা মাদানী নেসাব – ১ম বর্ষ (সেমিস্টার সিস্টেম)

১️⃣ এসো আরবি শিখি (১ম, ২য় ও ৩য় খণ্ড)
২️⃣ আত তামরিন — আবু তাহের মিসবাহ (পূর্ণাঙ্গ)
৩️⃣ এসো সরফ শিখি — আবু তাহের মিসবাহ
৪️⃣ কাসাস ১ম খণ্ড — আবুল হাসান নদবী রহ.
৫️⃣ উর্দু কায়দা
৬️⃣ জেনারেল সাবজেক্ট: NCTB প্রণীত ৫ম শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি
৭️⃣ ঈমানী মুযাকারা (জামিয়া কর্তৃক প্রণীত)
৮️⃣ সাধারণ জ্ঞান (সিনিয়র উস্তাযগণের মুহাযারা)
৯️⃣ আরবি ও বাংলা সুন্দর হাতের লেখার বিশেষ কোর্স

অতিরিক্ত কার্যক্রম:
✔ দৈনিক ২ ঘণ্টা তিলাওয়াত
✔ সাপ্তাহিক ন্যূনতম ৩ পারা সবীনা
✔ প্রতি সেমিস্টারে ১০ পারা পরীক্ষা
✔ গাইরে হাফেজদের জন্য আমপারা মুখস্থ করানো
✔নিয়মিত তাবলীগের কাজ, মাসে ৩দিন, সাপ্তাহিক শবগুজারীর আমল

📖 বিভাগসমূহ
• প্রি-হিফজ / নাজেরা
• হিফজ (১ম–৪র্থ শ্রেণি)
• মাদানী নেসাব ১ম, ২য়, ৩য় বর্ষ (৪র্থ–৯ম শ্রেণি)
• ৪র্থ বর্ষ / SSC পরীক্ষা
= মিশকাত জামাত

🎯 সেবাসমূহ
✅ প্রশিক্ষিত ও যোগ্য দাঈ উস্তাযবৃন্দের মাধ্যমে পাঠদান
✅ হিফজ বিভাগে প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য ১ জন তত্ত্বাবধায়ক উস্তায
✅ কিতাব বিভাগে প্রতি শ্রেণিতে সর্বোচ্চ ৫০ জন শিক্ষার্থী
✅ ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও মনোরম আবাসন
✅ প্রতিদিন ৩ বেলা স্বাস্থ্যসম্মত খাবার
✅ দাওয়াতি আমলের ইহতেমাম, মাসে ৩দিন ও বাৎসরিক চিল্লা এবং মসজিদ আবাদীর মেহনত বাধ্যতামূলক।
✅২৪ঘন্টা আমলি পরিবেশ ও সুন্নতের নিখাদ পাবন্দি
✅ শারীরিক ও মানসিক বিকাশে সৃজনশীল কার্যক্রম
✅ সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও নিরাপত্তাকর্মী
✅ পরিচ্ছন্ন পরিবেশ, লন্ড্রি ও আয়রনের সুব্যবস্থা
✅ বিশুদ্ধ পানির নিশ্চয়তা

⚠️ ভর্তি চলমান (কোটা সাপেক্ষে)

ভর্তি পরীক্ষার মাধ্যমে সরাসরি প্রতিষ্ঠানে এসে অথবা অনলাইনে আবেদন করে ভর্তি সম্পন্ন করতে হবে।

📋৫ই শাওয়াল (ঈদের চারদিন পর আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম শুরু)
☞১০ ই শাওয়াল থেকে দরস শুরু

📍 ঠিকানা
জামিয়া কাশিফুল উলূম ঢাকা
তুষারধারা ২য় প্রধান সড়ক
সাদ্দাম মার্কেট, যাত্রাবাড়ী, ঢাকা

📲 ভর্তি যোগাযোগ
📞 01304-101588
📞 01901-639350
📞 01922-248248

অনলাইন ভর্তি
https://jamiakashifululoom.com/

ইউটিবে বিস্তারিত তথ্য:
https://www.youtube.com/

লকেশন
https://share.google/y9pb2YPnjZWRRGgZb

#কাশিফুল_উলুম_ঢাকা #ভর্তি_বিজ্ঞপ্তি
#দাওয়াত
#তাবলীগ

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Dhaka