Dawah Blog
03/07/2026
স্থান: গুলিস্তান জিরো পয়েন্টের পশ্চিম পার্শ্ব
সময়: এশার নামাজ শেষ/ রাতের প্রথম প্রহর
এক নিঃসঙ্গ এক নারী একাকী দাঁড়িয়ে রয়েছেন ফুটপাথে। পাশ দিয়ে যাচ্ছিলেন এক মাওলানা সাহেব। মহিলা ডাক দিলেন- "হুজুর, আমি একেবারে অসহায়। সব কিছু হারিয়েছি, পথে পড়ে গেছি। বাসায় ফেরার উপায় নেই। একটু সাহায্য করুন, আল্লাহ খুশি হবেন।"
মানবিকতায় উদ্বুদ্ধ হয়ে মাওলানা সাহেব পকেট থেকে পঞ্চাশ বা একশ টাকার একটি নোট বের করে এগিয়ে দিলেন। মহিলা হাতে নিতেই যেন বিদ্যুৎচমক!
চিৎকারে ফেটে পড়লেন তিনি, "এই হুজুর! আপনি আমাকে খারাপ প্রস্তাব দিছেন কেন? ধর্মের মানুষ হয়ে এত নীচ হতে পারেন? লজ্জা করে না?"
যেন যাদুবলে চারপাশ থেকে ছুটে এল কয়েকজন পুরুষ—তাঁদের যেন অপেক্ষাই ছিল। ঘিরে ধরলেন মাওলানা সাহেবকে। "মহিলাকে হয়রানি? চলুন থানায়, এবার শাস্তি পাবেন!হুজুর হয়ে খারাপ প্রস্তাব দিছেন কেনো? "
মুহূর্তেই বিশৃঙ্খলা। মাওলানা সাহেব হতভম্ব, নিজের সম্ভ্রম বাঁচাতে অস্থির। সেই ফাঁকে চক্রের সদস্যরা হাতিয়ে নেয় তাঁর মোবাইল, মানিব্যাগ, পকেটের নগদ টাকা চোখের পলকে।
শেষমেশ এক জন কাছে এসে কানে কানে বলে, "হুজুর, কোনও প্রতিবাদ না করলেন বলে ধন্যবাদ।"
অদৃশ্য হয়ে গেল তারা রাতের অন্ধকারে।
ভাবছেন কি, এটা কাল্পনিক গল্প?
না ভাই। রাজধানীর একাধিক স্থানে এমন প্রতারণার খবর বারবার উঠে এসেছে। কিন্তু ভুক্তভোগীরা সমাজে মুখ দেখাতে লজ্জায় থানায় যান না। তাই অসংখ্য ঘটনা রয়ে যায় অবহেলিত, অজানা।
কাউকে সাহায্য করতে চাইলে জনাকীর্ণ জায়গা, পাশের লোকজন, কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিন। একা কোনো অপরিচিতের আবেগে ভেসে যাবেন না।
( একজনের পোস্ট থেকে নেয়া)
02/06/2026
বৃদ্ধা মা ৭ দিন ধরে ঘরে মরে পড়ে ছিল। লাশ পচে দুর্গন্ধ ছড়িয়েছে। প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে পোকায় কিলবিল করা সেই অসহায় মায়ের মরদেহ উদ্ধার করে। অথচ ছেলেরা উচ্চ শিক্ষিত! এক ছেলে সচিব, আরেকজন প্রফেসর। আরেক ছেলে কানাডা প্রবাসী। হায়রে সন্তান!!😢😢
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka