EduTastic

EduTastic

Share

13/09/2022

প্রতিযোগিতা: কুকুর এবং চিতা!
---------------------------
ছবিতে দেখা যাচ্ছে কুকুর এবং চিতার মধ্যে একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে; এটা খুঁজে বের করার জন্য- কে সবচেয়ে দ্রুতগামী?

প্রতিযোগিতা শুরু হওয়ার পর সবাই অবাক হয়ে লক্ষ্য করলো যে, চিতা তার আসন থেকে সরেনি। তাই একজন Race Coordinator- কে জিজ্ঞেস করলো যে, আসলে কেনো এমনটা ঘটলো?

এই ছবি দেখার পর উনার বক্তব্য ছিল এরূপ, "মাঝেমাঝে নিজেকে প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক। আমি সবচেয়ে শক্তিশালী এটা বুঝাতে অন্য মানুষের স্তরে যাওয়ার দরকার নেই। সাবধানে চিন্তা করুন, আর নিজের প্রাপ্ত শক্তি সঞ্চয় করুন। চিতা শুধু তার নিজের কাজের জন্য তার গতি ব্যবহার করে, কুকুরকে দেখানোর জন্য নয় যে, সে সবচেয়ে দ্রুত এবং শক্তিশালী।"

সর্বদা নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা করে সময় নষ্ট করবেন না। নিজেকে কাজের দক্ষতায় প্রমাণ করুন।যোগ্যতা, মেধা, ধীরস্বভাব অার বিনয়ীর চাদরে নিজেক মোড়ান, দেখবেন সফলতা অাপনার কাছে এমনিতেই পিছু নেবে।

বিনয় মানুষের অনেক বড় গুণ। এটা উঁচু মানুষের স্বভাব।মনে রাখবেন, যে গাছে যত বেশি ফল ধরে সে গাছ ততবেশি নুয়ে যায়। (তবে এর মানে এই নয় অাবার যে, ছাগলে মুড়ে খাবার মত)। যে কলসী বেশি শব্দ করে, তার অরিজিন সম্পর্কে খবর নেন। দেখবেন, সে কলসীর অরিজিন শুন্যতার অন্ধকারে মোড়ানো।

কারো কানকথা বিশ্বাস করবেন না। এটা ব্যক্তিত্বহীন মানুষের স্বভাব। কারণ সে সত্য বলছে কি না, তা অাপনি জানেন না।

অন্যের ব্যাপারে নেগেটিভ মন্তব্য পোষণ করে, এমন মানুষকে এড়িয়ে যান। কারণ যার স্বভাব অন্যের ব্যাপারে নেগেটিভ মত পোষণ করা, সে সুযোগ পেলেই অাপনার ব্যাপারেও অন্য কারো কাছে নেগেটিভ মন্তব্য করবে, এটা স্বাভাবিক।

বন্ধু বা সঙ্গী নির্বাচনে সবসময় সাবধান। নিচু মানসিকতা অার অযোগ্য কিন্তু অহংকারী মনোভাবের মানুষ থেকে দূরে থাকুন।বিশ্বাস না হলে তার ব্যাপারে খবর নেন, তাহলেই জানতে পারবেন তার অরিজিন কোন লেভেলের? (collected)

বিদ্যাময়ী- এডমিশন & ক্যারিয়ার কেয়ার, রংপুর
সেবা- নার্সিং ভর্তির প্রাইভেট প্রোগ্রাম, রংপুর

13/09/2022

Clause কিভাবে শর্টকাট পরীক্ষা হলে বের করবেন এই বিষয়ে দু' একটি গোপন কথা বলিঃ

Clause আছে মোট=৩ টা। 1) Noun Clause 2) Adjective Clause 3) Adverbial Clause। পরীক্ষায় অপশন থাকে ৪ টা করে। অর্থাৎ ক, খ, গ,ঘ। তাহলে ৪ টি অপশনে মাত্র তিনটি Clause বসবে বাকি যে অপশন থাকবে তা বাদ দিবেন। এই একটি অপশন বাদ দেওয়ার কারণে অাপনার কাজ ৫০% হয়ে গেছে। এবার কাজেই কথায় অাসি। কোন Clause কোন উপায়ে শর্টকাট বের করবেন।

(1) Noun Clause: এই Clause-এ Underline এর বরাবর It বসিয়ে যদি বাক্যটি পূর্ণ হয় তবে বুঝবেন এটি অবশ্যই Noun Clause। অাপনাকে Verb এর অাগে, পরে, পিছনে, preposition এর পরে কিংবা Appositive হিসেবে এই ৬টি জায়গায় Noun Clause বসে এই লজিক শিখতে হবে না অার। শুধু It বসিয়ে বাক্য পূর্ণ হলেই Noun Clause। যেমন-

(১) (That he is a criminal) is known to all.

(২) We don't know (what he is talking about.)

এখানে (১) ও (২) নং এ ব্রাকেট এর পরিবর্তে It বসালে বাক্য পূর্ণ হবে অর্থাৎ Noun Clause। যেমন- (1) It is known to all. (2) We don't know it.

(2) Adjective Clause: Underlined অংশটি হাতের অাঙ্গুল দিয়ে ঢেকে দিয়ে যদি বাক্য পূর্ণ তখন বুঝবেন অবশ্যই Adjective Clause। যেমন--

(১) The boy (who doesn't know to manner) is my brother.

এখানে Underline অংশটি একপাশে রেখে দিলে হয়=The boy is my brother। বিশ্বাস নাহলে বই খুলে নিজে দেখুন!!

(3) Adverbial Clause: এটি চেনা অত্যন্ত সোজা। কারণ তিনটি অপশন থেকে It দিয়ে বা অাঙ্গুলে চেপে ধরলেও Noun Clause, Adjective Clause কোনটিই না হলে ধরে নিবেন ১০০% Clause টি Adverbial Clause।

----------
বি:দ্র: নিজে শিখুন অন্যকে শিখান!

27/08/2022

প্রথমে দশটি কিতাব পড়ার পর তোমার মনে হবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান ৷ দার্শনিক বলো পন্ডিত বলো যে কারোর সাথে তর্ক-সমালোচনা করতে পারবে ৷ রুটিনমতো জীবনযাপনে আগ্রহী হবে ৷ চা-কফির দোকান বা কোন হোটেলে গেলে, একাকী নির্জন কোন টেবিলে একটু ভাব ধরে বসতে চাইবে ৷

পঞ্চাশটি কিতাব পড়ার পর কলম হাতে নিবে ৷ টুকটাক কিছু লেখালেখি করতে শুরু করবে ৷

দুইশত কিতাব পড়ার পর ভাল ও খারাপ বইগুলোর মাঝে প্রার্থক্য করতে পারবে ৷

আড়াইশ কিতাব পড়ার পর মানুষ থেকে আরো দূরে সরে পড়বে ৷ বাহিরের হাঙ্গামা, গান-বাজনা, নানাবিদ অনুষ্টান কোন কিছুই তোমার ভাল লাগবে না ৷ তুমি সদা তোমার আপন ভুবনে ডুবে থাকবে ৷ নিজের মত এমন শান্ত, পাগল একজন বন্ধু খুঁজবে ৷

সাড়ে তিনশ কিতাব পাঠের পর তোমার মনে হবে জ্ঞানের জগতে তুমি কত মন্থর ৷ এখনো তোমার অনেক কিছু জানা বাকি আছে ৷

পাঁচশ কিতাব পাঠের পর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাবে ৷ তোমার তখন নিজের প্রতি অতিরিক্ত আত্মমুগ্ধতা অনুভব হবে ৷ এরপর লিখতে শুরু করবে ৷ আর ঐটা অপর এক জগত ৷ জীবনের অপর এক যাত্রা ৷

( সংগৃহীত )

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Dhaka
1342