My Tripperz

My Tripperz

Share

Photos from My Tripperz's post 09/05/2021

ইউরোপের দেশ ইটালি'তে প্রথম যখন করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল, পাশের দেশ স্পেনের মানুষ তখন ভেবেছিল এটা ইটালির সমস্যা। তাদের কিছুই হবে না। স্প্যানিশরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। এরপর একটা সময় দেখা গেলো ইটালির চাইতে স্পেনের অবস্থাই বেশি খারাপ হয়েছে!

ফ্রান্স যখন তাদের নাগরিকদের হাসপাতালে জায়গা দিতে পারছিল না। প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছিলো, ঠিক তার পাশের দেশ ইংল্যান্ড তখন ভেবেছিল এটা ফ্রান্সের সমস্যা। তাদের কিছু হবে না। ওরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল কোন প্রস্তুতি ছাড়া! এর ঠিক দুই সপ্তাহ পর ইংল্যান্ডের অবস্থা ফ্রান্সের চাইতেও খারাপ হয়েছে। সেই ধাক্কা ইংল্যান্ড আজও কাটিয়ে উঠতে পারেনি।

অথচ সপ্তাহ দুয়েক আগে সতর্ক হয়ে যদি সঠিক প্রস্তুতি নিত তাহলে হয়ত যেই পরিমাণ মানুষ এইসব দেশে মারা গিয়েছে তার অর্ধেককে বাঁচানো সম্ভব হতো।

বর্তমানে ভারতে প্রতিদিন মৃত্যুর তালিকা দীর্ঘায়িত হচ্ছে। হাসপাতালগুলো অক্সিজেন দিতে পারছে না। দলে দলে মানুষ হাসপাতালের সামনে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এইসব ভিডিও পুরো পৃথিবীতে এখন ছড়িয়ে পড়েছে।

ভারতের পাশের দেশ হিসেবে আমরা বাংলাদেশিরা যদি ভেবে থাকি আমাদের কিছু হবে না, তাহলে আমরা বোকার স্বর্গে বাস করছি।

আমেরিকার অবস্থা খারাপ হবার পর তার ঠিক পাশের দেশ মেক্সিকোর অবস্থা এখন এতোটাই খারাপ, ওরা মানুষের শেষকৃত্য করার জায়গা পর্যন্ত দিতে পারছে না।

করোনা ভাইরাস পরিস্থিতি যে দেশেই অনেক খারাপ হয়েছে পরবর্তীতে তার পাশের দেশে এর প্রভাব পড়েছে তার চাইতেও ভয়াবহ। কারন তারা নিজেরা প্রস্তুত না হয়ে উল্টো অবহেলা করেছে!

সময় থাকতে প্রস্তুত হোন। অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করার চেষ্টা করুন। দরকার হয়- আলাদা করে কিছু মানুষকে পরিস্থিতি সামাল দেয়ার জন্য তৈরি করে রাখুন।

এই ঢেউ যদি শেষ পর্যন্ত না আসে, তো বেশ ভালো। কিন্তু যদি চলেই আসে......

তাই স্রেফ ধরে নিন- এই ঢেউ আসবেই আসবে। এখন কেবল অপেক্ষার পালা।

বেঁচে থাকলে অনেক শপিং করতে পারবেন, শপিং-এর চেষ্টা না করে বাঁচার চেষ্টা করুন।

আমরা যারা হেল্থ সেক্টরে কাজ করছি আমরা প্রতিনিয়ত দেখছি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের কত কষ্ট, আর পরিবারের অবহেলা।
যখন শুনে করোনা পজেটিভ আস্তে আস্তে সাথে আসা লোকজন দূরে সরতে থাকে!!

চিকিৎসার ব্যয়বহুলতার কথা বলে শেষ করা যাবে না, আক্রান্ত হয়ে যারা হাসপাতাল এ ভর্তি হয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন কেমন খরচ।

সুস্হ হয়ে বাড়ী আসার পরে যুদ্ধবিধ্বস্ত দেশের মতো করোনা বিধ্বস্হ শরীরও অকর্ম হয়ে যায়।

সচেতন হোন, মাস্ক ব্যবহার করুন,
নিজে সুস্হ থাকুন, অন্যকে সুস্হ থাকতে সহায়তা করুন।

জনস্বার্থে, সচেতনতার জন্য পোষ্টটা শেয়ার করুন।

28/04/2021
Want your business to be the top-listed Travel Agency in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Dhaka
1229