Bookworm

Bookworm

Share

26/06/2025

ফ্ল্যাপ:
বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন ছাত্রছাত্রী যাদের চোখে, বুকে স্বপ্ন জীবন গঠনের, উপভোগের। অথচ তারা পণ করেছে অসাধ্য সাধনের। যে কাজের প্রতিটা ধাপে রয়েছে অমানবিক নির্যাতন, করুণ মৃত্যু। সমস্ত বাধা পাশ কাটিয়ে তাদেরকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এক তাগড়া যুবক। পারিবারিক পিছুটান, প্রেমিকার বাহুডোর, কোনোকিছুই তাকে লক্ষ্যচ্যূত করতে পারেনি।
স্বপ্ন কখনো কখনো দুঃস্বপ্ন হয়ে বাস্তবে ধরা দেয়। তেমনি দুঃস্বপ্নের মতো অন্ধকারে যমদূত হিসেবে তার সামনে হাজির হয়েছে অনিন্দ্য সুন্দর অথচ ভয়ঙ্কর এক মানবী! মানবীর প্রেমের সাথে মৃত্যুর বিনিময়ে সে ফিরে পেতে পারে মুক্ত জীবন, চিরচেনা আবাস। যেখানে সামাজিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টিকে আছে তার অনুপ্রেরণা, সমস্ত বিশ্বাস।

বই: ❝পাপমুক্তি❞
লেখক: এইচ আর মিথেল
প্রকাশনা: নবকথন প্রকাশনী
প্রকাশক: মোশাররফ হোসাইন নীলয়
প্রচ্ছদ: ফারিহা তাবাসসুম
মুদ্রিত মূল্য: ৩২০৳
প্রি অর্ডার মূল্য: ২৫০৳

📌প্রিতে যা যা থাকছে—
▪️চাবির রিং
▪️অটোগ্রাফ
▪️বুকমার্ক
▪️চিঠি

25/01/2025

ফ্ল্যাপ:
দূর থেকে অনেক কিছু সুন্দর ও রঙিন মনে হলেও খুব কাছে যাওয়ার পর উপলব্ধি হয় সবটা আসলে রঙিন নয়, কিছু অজানা গল্প রংহীনও হয়। সংসার নামক সম্পর্কটিও ঠিক সেরকমই। সংসার নামক জীবনের এই অধ্যায়টি সর্বদা কল্পনার মতো সুন্দর হয় না। কারণ বাস্তবতা শব্দটি কঠিন; তারচেয়েও কঠিন বাস্তবতার সাথে তাল মিলিয়ে মানিয়ে চলা কিংবা মেনে চলা।

সংসার, দায়িত্ব, সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা ও দুষ্টু-মিষ্টি ঝগড়া নিয়েই সৃষ্টি হয়েছে “বউজান” উপন্যাসটি।

বই: ❝বউজান❞
লেখক: মুন্নি আক্তার প্রিয়া
নবকথন প্রকাশনী
প্রকাশক: মোশাররফ হোসাইন নীলয়
প্রচ্ছদ: ফাইজা ইসলাম
জনরা: রোমান্টিক
মুদ্রিত মূল্য: ৩৬০৳
প্রি অর্ডার মূল্য:২৪৪৳

▪️ প্রি অর্ডার চলবে ৩০ জানুয়ারি অবধি।

11/12/2024

#প্রি_অর্ডার:

#ফ্ল্যাপ:
একরাতেই হেভেন অরফানেজ হোম সবকিছু পুড়ে যায়। পুড়ে যাওয়া ছোটো বাচ্চাদের লাশের সাথে প্রবেশদ্বারে পাওয়া যায় আরো দুটো লা*শ। ওসি আসিফ নজরুল গোলক ধাঁধায় জড়িয়ে পড়েন যখন তিনি জানতে পারেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা.এনায়েতের লাশও সেখানে আছে। তিনি কি এই গোলক ধাঁধা থেকে বের হতে পারবেন?

আতিক ঢাকায় ট্রান্সফার হওয়ার পর তার কাছে ফোন আসে জঙ্গলের একটি মেয়ের লাশ পাওয়া গেছে। সেই ঘটনা থেকে অতীতের অজানা রহস্য তাকে ঘিরে ধরে। সেই রহস্য বের হতে গিয়ে আরো এক অজানা সত্যের জন্ম দেয়।

অতীতের কারণে নদীর মনে বাসা বাঁধে একটি মানসিক রোগ। সেই রোগ থেকে কী বের হতে পারবে?

রুকু বারান্দায় অজানা ছাঁয়া জন্ম দেয়, তার সাথে কথা বলে। সেই ছাঁয়া আর কেউ দেখতে পায় না। কেন? অতিপ্রকৃতির কোনোকিছু কী তার ভেতরে বসবাস করে?

বই: ❝মেঘেরা জোছনায় উঁকি দেয়❞
লেখক: নাজমুল ফয়সাল
প্রকাশনী: নবকথন
প্রকাশক: মোশাররফ হোসাইন নীলয়
প্রচ্ছদ: সজল চৌধুরী ভাই
জনরা: মেডিক্যাল থ্রিলার
পৃষ্ঠা: ২৩২
মুদ্রিত মূল্য: ৪৪০৳
প্রি অর্ডার মূল্য: ৩০০৳

থাকছে—
অটোগ্রাফ
চিঠি
বুকমার্ক

30/11/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Tanvir Hasan, Cheate Rane, মে ঘ লা

Want your business to be the top-listed Shop in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Dhaka