A-RAW JEANS
11/12/2023
গ্রামে গিয়েছিলাম বিশেষ কাজে।
গ্রাম বলে ঠিক শান্তি পাচ্ছিনা। 'গ্রাম' কে রিপ্লেস করে 'বাড়ি' বললে বেশি শান্তি লাগে। এই যেমন, 'বাড়ি গিয়েছিলাম'।
গ্রাম থেকে আসা কিংবা গ্রামে অন্নত শৈশব কাঁটানো মানুষের এই নাড়ীর টান থাকে আজন্ম। আমরা শহরে থাকি, শহরে বাঁচি, কিন্তু ঘুরে ফিরে বাড়ি যাওয়ার আহ্লাদ কমেনা।
ভোরের কুয়াশা, ঘাঁসে জমা শিশির, খোলা পিঠা, খেঁজুর রস, ধানের মিষ্টি ঘ্রাণ কিংবা ক্রিকেট খেলতে মাঠে নামা। পৃথিবীতে অনেকভাবেই শীত উদযাপনের উপলক্ষ্য পাওয়া যাবে। কিন্তু গ্রামের শীতের সকাল সবসময় আনবিটাবল।
আমি আপাদমস্তক নোয়াখাইল্যা। নোয়াখালীর প্রত্যন্ত গ্রামে আমার শৈশব কেঁটেছে। শৈশবে এমন অনেক কিছুই হয়েছে যেসব ফিরে পাওয়ার আকাঙ্খা কমেনি কখনো, হয়তো কমার নয়।।
ঘরে হিটার চালিয়ে, জ্যাকেট মুড়িয়ে শীত কমানো যাবে সত্যি। অথচ স্রেফ টি-শার্ট পরে জ্বলন্ত চুলার পাশে বসে শরীর উষ্ণ করার ট্রিকস আনকম্পেয়ারাবল।
দামি ফাষ্ট ফুড, মুখরোচক খাবার, শীতকালীন আইটেমের কত বিজ্ঞাপন দেখি রোজ। অথচ এসবকিছুই গ্রামের খোলা পিঠা, ভাঁপা পিঠার সামনে নস্যি।
শৈশব ফিরে পাওয়ার আজন্ম বাসনা আমার।
তখনকার রুটিন লাইফের স্বাদ এখন কালে-ভদ্রে মিলে, আহারে!
30/11/2023
খুব বেশি প্যারা নিইনা আমি। এই মন্দের বাজারে সারভাইব করতে পারাতেই খুশি।
খুব বেশি প্যারা নেয়ার সুযোগও নাই। প্রতিদিন চাকরির পরে কিংবা স্রেফ উইকেন্ডে ব্যবসা নিয়ে চিন্তা করার সুযোগ থাকে। অতএব আহামরি প্যারা নেয়ার স্কোপই থাকেনা।
স্রেফ চাকরি করলে রুটিন লাইফ থাকে। বড় ব্যবসায়ী হলেও মোটামুটি নিজের মত রুটিন সেট করা যায়। আমাদের মত চাকরি+ছোটখাটো ব্যবসা করাদের কোন রুটিন থাকেনা। ব্যাপারটা অন কল ডিমান্ডের মত।
'খোঁজা মাত্রই হাজির হইতে বাধ্য থাকিবে' জীবন চলছে।
অফিস কলিগদের অকুন্ঠ সমর্থন পেয়ে আসছি শুরু থেকে। আরও মজার ব্যাপার হলো আমার কাষ্টমার ডাটাবেজেও তাদের অনেকের নাম আছে। A-RAW JEANS পরে অনেকে, অনেকে প্রশংসা করে। অনেকে আফসোস করে সাইজ না থাকলে।
সাইজের কথা যেহেতু আসছেই......
এবার সাইজ নিয়ে খুব বেশি আফসোস শুনা লাগবেনা। আপনার কোমড়ের মাপ ২৮ থেকে ৩৯ হলেই চোখ বন্ধ করে অর্ডার করেন।
প্রাইস জেনে অর্ডার করবেন।
প্রোডাক্ট নিয়ে কোয়ালিটি দেখবেন।
কমফোর্ট দেখবেন।
সবশেষ, এই দামে এমন কোয়ালিটির জন্য ধন্যবাদ দিবেন, ইনশাআল্লাহ্।
29/11/2023
বাসার কাজে হেল্প করার জন্য একজন মহিলা আসে৷ আমরা 'খালা' ডাকি। শহুরে জীবনে এই 'খালা'দের অবদান অস্বীকার করার উপায় নেই। আবার এই 'খালা' নির্বাচন ঠিক না হলে ভোগান্তির শেষ নাই৷
সঠিক খালা নির্বাচনের জন্য মনোনয়ন বোর্ড থাকে প্রতিটি বাসাতেই। সাধারণ সদস্যরা প্রার্থী খুঁজে দিবেন। একাধিক ক্যান্ডিডেট আসবে। যাচাই বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে মনোনয়ন বোর্ড।
আমাদের বাসায় মনোনয়ন বোর্ডের সদস্য একজন, আমার মা। বোর্ডে আরেকজন সদস্য আছেন, যার অবস্থা বিসিবি'র নির্বাচক প্যানেলে থাকা হাবিবুল বাসারের মত😬
মনোনয়ন প্রক্রিয়া শেষে কাজে নিয়োগ দেয়া হয়। কাজ বুঝিয়ে দেয়া থেকে শুরু করে খালার সব কাজ তদারকির দ্বায়িত্বে সেই মনোনয়ন বোর্ডই থাকে। মানে একই সাথে মনোনয়ন বোর্ড এবং ডিরেক্টরশিপ, দুটো গুরুত্বপূর্ণ রোল তাদের। আমার মা'ই ডিরেক্টর থাকে সাধারণত। বিশেষ বিশেষ অবস্থায় এ্যাসিন্টেন্ট ডিরেক্টরের ভূমিকা চোখে পড়ার মত। যদিও এ্যাসিন্টেন্ট ডিরেক্টরের ডিরেক্টরশিপে পরোক্ষ ভূমিকা থাকে আমার মা'র।
আমাদের বর্তমান খালা একজন কাল্পনিক গল্পকার। তাকে এক মাসের নোটিশে স্যাক করা হচ্ছে এই 'গল্প করার অপরাধে'।
পাশের ফ্ল্যাটে গিয়ে আমাদের বাসার গল্প করেছেন তিনি। আবার পাশের ফ্ল্যাটের গল্প বলেছেন আমাদের বাসায়। অবাক করা বিষয় হলো কোন গল্পেরই বাস্বব অস্তিত্ব নেই। খবর নিয়ে জানা গেছে এমনটা উনি প্রায়ই করেন। অতএব দুই ফ্ল্যাটের ডিরেক্টরদের বিশেষ মিটিংয়ে এই খালাকে স্যাক করার সদ্ধান্ত নেয়া হয়েছে।
মোরাল অব দ্য স্টোরি কি?
- গল্প যাতে কাল্পনিক না হয়।
অনলাইন সেলে অনেকে আকাশ কুসুম গল্প বলেন কাষ্টমারকে। পন্য পেয়ে হতাশ হয় কাষ্টমার। দোষতো গল্পকারের।
আমরা গল্প বলি বাস্তবতার। ছবি দিই এডিট ছাড়া। দাম রাখি সীমিত লাভে।
কোয়ালিটি?
-এই দামে এই কোয়ালিটি অন্যরা দিতে পারলে জানাইয়েন। আমিও কিনবো😁
সাইজ?
-২৮ থেকে ৩৯
পাইকারী না খুচরা?
-দুটাই
28/11/2023
হিরো আলম প্রার্থী হবেনা শুনে অবাক হইছি। আমার ধারণা ছিলো দেশের কোথাও নির্বাচন শুনলেই লোকটা ঝাঁপিয়ে পড়বে। অন্তত অতীত অভিজ্ঞতা তাই বলে৷ এ হাতাশার দায় হিরো আলমকেই নিতে হবে। দেশের কোথাও মানববন্ধন হলে খবর দিয়েন, আমার পক্ষে লোক পাঠিয়ে দিবো।
হতাশা কাঁটাতে ডিগবাজি খানের ইন্টারভিউ দেখা শুরু করছি। এই লোকটা নিজের একটা আইকনিক পোজ নিয়ে আসছে, ভাবা যায়! হাত ছড়িয়ে রোমান্টিক ভাব ধরলেই যেমন শাহরুখ হওয়া যায়না, তেমনি যেভাবে ইচ্ছা ডিগবাজি দিলেই জায়েদ খান হওয়া যাবেনা। দু-হাত মাটিতে দিয়ে ব্যাঙের মত সুন্দর লাফ স্রেফ একজনই পারে।
ফেরদৌস একদলের নমিনেশনের পাওয়ার খবরে পোলাপান রিয়াজের কান্নার ছবি ঠাম্বেইল কেন দিলো বুঝলাম না। আমিতো ভাবছি নমিনেশন না পাওয়ায় মাটিতে গড়াগড়ি শেষে উঠে দাঁড়িয়েছে রিয়াজ, চোখ মুছার আগেই ছবি তুলে ফেলছে দুষ্ট রিয়াসাদ আজিমরা।
ওয়ার্ল্ডকাপ নিয়ে এত কষ্ট, এতই কষ্ট পেয়েছি যে বলার ভাষা নাই। বরাবরের মতই ভঙ্গুর প্রতিজ্ঞা করছি যে আর খেলা দেখবোনা। সাকিব অনেক লজ্জিত বুঝাই যাচ্ছে৷ খেলার মাঠে নামতে লজ্জা পাচ্ছেন বলেইতো নির্বাচনে নেমে গেছেন। খেলোয়াড় খেলতেই থাকবেন, কই খেলবেন সেটা পরে জানানোর কিছু নাই।
এতসব উল্টাপাল্টা নিউজের মাঝে আমাদের খবর দিই।
খুচরা আর পাইকারীর গিট্রু খুলে দিছি। এক কিংবা একাধিক, যাই চাইবেন দেয়া যাবে।
সাইজ পাবেন ২৮ থেকে ৩৯ পর্যন্ত।
দাম?
- এত কম দামে এর আগে আমরাও সেল করিনি কখনো।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
House#180, Road#1(School Road), Ward#7, Block#G, Kachpur, Sonargaon, Narayangonj
Dhaka