Salafi BoiBitan
অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে;
01714-005101
26/10/2025
এই বইটি কেবল শারঈ রাজনীতির তত্ত্ব নয়, বরং একটি ব্যাবহারিক গাইড, যা আপনাকে শিখাবে কীভাবে আপনি ইসলামের আলোকে ন্যায়ের প্রতিষ্ঠা, কল্যাণ সাধন এবং দুনিয়ার প্রত্যেকটি ক্ষেত্রে শরীআতের বিধান প্রয়োগ করতে পারেন।
ㅤ
বইটির বিস্তারিত তথ্য:
ㅤ
• বই: শারঈ রাজনীতি
• লেখক: ড. ফাহাদ ইবনু সালিহ আল-আজলান
• অনুবাদ: আব্দুল্লাহ মজুমদার
• সম্পাদনা: প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
• বইয়ের সাইজ : 6 x 9 ইঞ্চি (রয়্যাল)
• কভারের ধরণ : হার্ড কভার
• পৃষ্ঠা সংখ্যা: ৪০৮
• মুদ্রিত মূল্য: ৭৫০ টাকা
•বিক্রয় মূল্য:৫০০টাকা
• প্রকাশনী: বিলিভার্স ভিশন পাবলিকেশন্স।
24/10/2024
কিছু বই আছে যা আহলুস সুন্নাহর আকীদা ও মানহাজের মৌলিক বই। ক্লাসিক বই। যেসব বইয়ের হাওয়ালা বা বক্তব্য ছাড়া আকীদা বা মানহাজের যে-কোনো বই-ই যেন অসম্পূর্ণ। এমনই একটি বই হলো, ইমাম আহমাদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহর 'উসুলুস সুন্নাহ'। একাধিক আলিম যুগে যুগে এই ক্লাসিক বইটার ব্যাখ্যা করেছেন। তার মধ্যে ইলমি মহলে সমাদৃত একটি ব্যাখ্যাগ্রন্থ হলো, শাইখ রাজিহীর এই ব্যাখ্যাগ্রন্থটি।
ㅤ
❑ শারহু উসূলিস সুন্নাহ।
ㅤ
• লেখক: ইমাম আহমাদ ইবন হাম্বাল (রাহি.)
• ব্যাখ্যাকার: শাইখ আবদুল আযীয ইবন আবদুল্লাহ রাজিহী
• অনুবাদক: আব্দুল্লাহ মাহমুদ
ㅤ
বিস্তারিত তথ্য জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
09/10/2024
আলহামদুলিল্লাহ, সুসংবাদ গ্রহণ করুন।
সংক্ষিপ্ত আল-জামেউল কামেল
সহীহ হাদীস বিশ্বকোষ
(ফিকহী অধ্যায় অনুযায়ী সজ্জিত)
(২য় খণ্ড)
(ঈমান অধ্যায়ের বাকি অংশ)
সংকলন:
প্রফেসর ড. আবু আহমাদ মুহাম্মাদ আব্দুল্লাহ আ‘যামী
(দ্বিয়াউর রহমান আ‘যামী)
ভূতপূর্ব হাদীসের অধ্যাপক ও হাদীস অনুষদের ডিন
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদীনা মুনাওয়ারা এবং শিক্ষক, মসজিদে নববী
অনুবাদ সম্পাদনা ও টীকা
প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
আল-ফকিহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
সংক্ষিপ্ত আল-জামে উল কামেল গ্রন্থটি অনন্য সব বৈশিষ্ট্যে পরিপূর্ণ । শাইখ ড. দ্বিয়াউর রহমান আল-আ‘যামী নিজেই তার কিতাব রচনার ক্ষেত্রে কী কী মানদণ্ড নির্ধারণ করেছেন তা সবিস্তারে বলেছেন।
অনুবাদক প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া এর আলোকে সংক্ষিপ্ত কিছু বৈশিষ্ট তুলে ধরেছেন:
১) শুধু বিশুদ্ধ হাদীসই তিনি এখানে নিয়ে এসেছেন। এমন কোনো হাদীস তাতে দেখা যায়নি যা কেউ বিশুদ্ধ বলেনি । সহীহ ও হাসান উভয় প্রকার হাদীস এনেছেন। তাই সহীহ লি যাতি হী, সহীহ লিগাইরিহী, হাসান লি যাতিহী ও হাসান লিগাইরিহী হাদীস তিনি এ গ্রন্থে স্থান দিয়েছেন।
২) হাদীস উদ্ধৃত করার পর হাদীসের হুকুম প্রথমেই বর্ণনা করেছেন। তার পর হাদীস কোন কোন কিতাবে এসেছে তা নির্দেশ করেছেন।
৩) হাদীসগুলোর জন্য অনেকটাই ইমাম বুখারীর সাথে মিলিয়ে অধ্যায় রচনা করেছেন।
৪) আকীদাহ’র হাদীসগুলোকে বিশেষভাবে আনয়ন করেছেন। বিশুদ্ধ আকীদাহ’র ব্যাপারে যথেষ্ট গুরুত্ব প্রদান করেছেন।
৫) আল্লাহর নাম ও গুণাবলি সংক্রান্ত হাদীসগুলো হাদীসের গ্রন্থের পাশপাশি সনদ দিয়ে বর্ণিত আকীদাহ’র গ্রন্থগুলো থেকেও আনয়ন করেছেন।
৬) হাদীসের অধ্যায়ের সাথে যা খাপ খায় শুধু ততটুকুই এনেছেন, যাতে বারবার আনয়ন করা থেকে মুক্ত রাখার চেষ্টা পরিলক্ষিত হয়েছে।
৭) হাদীসের কঠিন কঠিন শব্দসমূহের ব্যাখ্যা নিজেই প্রদান করেছেন।
৮) কুরআনের তাফসীরের ক্ষেত্রে আসা হাদীসগুলোকে অত্যন্ত দক্ষতার সাথে একত্র করতে সমর্থ হয়েছেন।
৯) তিনি নিজেই সকল সনদের যথাযথ পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছেন।
কুরআনুল কারীম পরিষদের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা, কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ (সি.ডব্লিউ.আই)-এর সার্বিক সহযোগিতা ও সবুজ উদ্যোগ প্রকাশনার অধীনে খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে।
11/08/2024
অর্ডার করতে যোগাযোগ করুন
01714-005101(Call, Whatsapp)
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Bangla Bazar
Dhaka
Opening Hours
| Monday | 09:00 - 20:00 |
| Tuesday | 09:00 - 20:00 |
| Wednesday | 09:00 - 20:00 |
| Thursday | 09:00 - 20:00 |
| Friday | 09:00 - 20:00 |
| Saturday | 09:00 - 20:00 |
| Sunday | 09:00 - 20:00 |