BBAHS Science Club
20/04/2021
|| আলোর দর্শন || পর্ব-০২
বিষয়ঃ চাকা
মানুষ তার সৃষ্টির পর থেকে বিভিন্ন সময় তার জীবনকে সহজ করতে নানা জিনিস তৈরি করেছে তার মধ্যে চাকা একটি। চাকা তৈরির পর থেকে মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। চাকার আবিস্কারের ফলে মানুষের জন্য দূর-দূরান্তের পথ পারি দেওয়া সহজ হয়ে যায়। নানা কাজ, যেমন- জিনিস বিভিন্ন উচ্চতায় উঠানো, নানা যন্ত্রাংশ চালানো ইত্যাদি সহজ হয়ে গিয়েছে। আজ এই চাকার কারণে আমরা অনেক দূরের পথ সহজে পার করতে পেরেছি। আদিকালে যেখানে মানুষের কোথাও যেতে পায়ে হেটে কয়েক দিন লাগাত, তা আজ আমরা কয়েক ঘণ্টায় পার করতে পেরেছি চাকার কারণে।
চাকাঃ অনেক বিশেষজ্ঞদের মতে ৫০০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে প্রাচীন মেসোপটেমিয়াতে চাকা আবিষ্কৃত হয়েছিল। শুরুতে কুমোরদের কাজে এটি ব্যবহৃত হত। খ্রীস্টপূর্ব ৪র্থ সহস্রাব্দ নাগাদ চাকার ব্যবহার ইউরোপ ও পশ্চিম এশিয়ার ছড়িয়ে পড়ে। ভারতীয় উপমহাদেশের সিন্ধু সভ্যতায় চাকার ব্যবহার শুরু হয় খ্রীস্টপূর্ব ৩য় সহস্রাব্দের দিকে। শুরুর দিকে চাকা কাঠের চাকতি দিয়ে তৈরি করা হতো, যার কেন্দ্রে অক্ষদণ্ডের জন্য একটি গর্ত করা হতো। স্পোক যুক্ত চাকা অনেক পরে উদ্ভাবিত হয়। প্রায় ২০০০ খ্রিস্টপূর্বাব্দের সমকালীন আন্দ্রোনভ সংস্কৃতিতে স্পোকযুক্ত চাকার ব্যবহার পাওয়া যায়। খ্রীস্টপূর্ব ১ম সহস্রাব্দ নাগাদ কেল্টিদের রথগুলোতে এমন চাকা ব্যবহার করা হতো যার পরিধি বরাবর লোহার বেষ্টনী দেওয়া থাকত। ১৮৭০ খ্রিস্টাব্দে চাকায় নিউম্যাটিক টায়ার ব্যবহার শুরু হয়।সামগ্রিক ভাবে চাকার আবিষ্কার কেবল পরিবহন ব্যবস্থায় নয়, বরং প্রযুক্তির নানা দিকে নতুন নতুন যন্ত্র উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। চাকা ব্যবহার করে জল চক্র (পানি তোলার এবং পানি হতে শক্তি আহরণের চাকা), গিয়ার চাকা, চরকা, ইত্যাদি তৈরি করা হয়। সাম্প্রতিক কালের প্রপেলার, জেট ইঞ্জিন, জাইরোস্কোপ, এবং টারবাইন—এর সবই চাকারই পরিবর্তিত রূপ।
14/04/2021
পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন।এ দিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে পালিত হয় নানা উৎসব ও আয়োজনে। চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হয়। ব্যাবসায়িক মহলে ও এটি পুরোনো হিসাব চুকিয়ে নতুন শুরুর দিন। নববর্ষ বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে।
হে নূতন,এসো তুমি সম্পুর্ণ গগন পূর্ণ করি পুঞ্জ পুঞ্জ রূপে- রবীন্দ্রনাথ ঠাকুর।
BBAHS Science Club এর পক্ষ হতে সকল কে জানাই বাংলা নববর্ষ ১৪২৮ এর আন্তরিক শুভেচ্ছা।
বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসর গ্রহণকারী সকলের অত্যন্ত শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক জনাব গোলাম রাব্বানী (স্যার) কিছুক্ষণ আগে ০৫/০৪/২০২১ তারিখে আনুমানিক রাত 11 টায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং সকলের নিকট তার জন্য দোয়া প্রার্থনা করছি। যেন মহান আল্লাহ তায়ালা তার সকল গুনাহসমূহ মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করেন।
25/03/2021
২৬শে মার্চ!
সে এমন এক দিন যখন এদেশ অস্তিত্ব লাভ করেছিল। সামনের পথ কণ্টকাকীর্ণ জেনেও অত্যাচারীকে প্রতিরোধ করতে যে বাঙালি পিছপা হয়না তার প্রমাণ এই ২৬শে মার্চ।এদিন আমাদের দিয়েছে এ ভূখন্ড, এ পতাকা।সেদিন বাঙালি রক্তের বিনিময়ে তার অধিকারকে ক্রয় করার প্রত্যয় ব্যক্ত করেছিল।আজ সে স্বাধীনতার ৫০তম জয়ন্তী।
এ মহান দিনে BBAHS SCIENCE CLUB এর পক্ষ থেকে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং স্বাধীনতায় ভূমিকা রাখা সকলের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
IG Gate, Bank Colony
Dhaka