YAANA
08/01/2025
▪️One piece Kurti
⭐️Offer price-BDT 1,750
Regular price-BDT 2,000
28/02/2022
🍀🍀🍀গরমে আরাম 🍀🍀🍀
কথায় আছে, যে মানুষের সাথে তুমি সবচেয়ে বেশি কম্ফোর্ট ফিল করবে, সে মানুষের সাথে তুমি সবচেয়ে খুশি থাকবে। ♥️♥️♥️
পোশাকের বিষয়টাও এমন , যে পোশাকে মানুষ কম্ফোর্ট ফিল করে, সে পোশাকে তাকে বেশি সুন্দর লাগে , হোক তা দামী কিংবা কমদামের🥰🥰
গত কয়েক বছর ধরে অসহ্য গরম শুরু হয়েছে বাংলাদেশে । এই বিরক্তিকর গরমে আমার মতো যে সব আপুদের নিয়মিত বাইরে যেতে হয়, তারা কিন্তু সব সময় আরামদায়ক পোশাক খুঁজে বেড়াই । ব্যক্তিগতভাবে আমার মনে হয়, সুন্দর পোশাক মানে ই আরামদায়ক নয়, কিন্তু আরামদায়ক পোশাক মানে ই সুন্দর ।
অনেককক আরামদায়ক ফেব্রিকের লং শার্টটাইপ কুর্তির এই ডিজাইন টি আবার রি স্টক করা হয়েছে। 🥰
দাম - মাত্র ৬৯০ টাকা
27/02/2022
💚♥️গতিময় জীবন ♥️💚
কয়েক বছর আগেও যে ছোট বোনটিকে দেখতাম ফ্রক পরে উঠানে ছোটাছুটি করতো, বাচ্চা কোলে নিয়ে তার পাকা গিন্নির মতো কথা শুনে বেশ অবাক হলাম ।
পরে হঠাৎ মনে হলো, আমি ও তো সেই আঠারোতে আর নেই । দশটি বছর পেছনে ফেলে এসেছি মনে হয় যেনো এক পলকে।।।।😔😔
আঠারো থেকে আটাশ - এই দশটি বছর যেনো বুলেটের গতিতে চলে গেলো । বিশ্ববিদ্যালয় ভর্তি, পড়াশুনা ,নতুন স্বপ্ন , উচ্ছ্বাস , নতুন নতুন বন্ধু , ঘুরাফেরা আড্ডা , ছুটে চলা , ক্যারিয়ার নিয়ে আশা -হতাশা, পাওয়া -না পাওয়া এসব করতে করতে বিশ্ববিদ্যালয় গন্ডি পার হয়ে তারপর চাকুরী, বিয়ে , সংসার ,বাচ্চা এসবের ভীড়ে বয়স বেড়ে কিশোরী থেকে তরুনী আবার তরুনী থেকে যে নারী হয়ে উঠছি , যেনো খেয়াল ই ছিলো না । এভাবে ই হয়তো সময় চলে যায় । একটা জীবন হয়তো এভাবেই কেটে যায় ।😔😔😔
সময় অনেক কিছু দিয়ে যায় , আবার নিয়ে ও যায় , এরই নাম জীবন
বর্নিল অথবা ফ্যাকাশে,আনন্দের কিংবা কষ্টের ।
এই দশ বছরে পোশাকের ধরনেও অনেক পরিবর্তন এসেছে।নতুনত্ব এসেছে। তবে , লোন ফ্যাব্রিকটা কিন্তু নিজ গুনে এতগুলো বছর ধরে রাজত্ব করছে 🥰🥰🥰
আমাদের লোন কালেকশনের মধ্যে আমার সবচেয়ে পছন্দের ডিজাইনটি🥰🥰🥰
26/02/2022
ছবিতে যে মানুষদের বাস্তবের চেয়ে বেশি সুন্দর লাগে,তাদের তো ক্যামেরা ফেস বলতে শুনি। আর, যে রং গুলো বাস্তবের চেয়ে ছবিতে বেশি সুন্দর লাগে,সে রং গুলোকে কি বলে আমার জানা নেই। 🤭🤭
কিছু রং আছে,যেগুলো সামনে দেখতে তো ভালো লাগে ই,তবে,,ছবিতে মারাত্মক সুন্দর আসে।তেমন রং এর দুটি রেডিমেড ড্রেস।🥰🥰
“ভালো এবং মন্দ সমান হতে পারে না। অতএব মন্দকে উত্তম (ব্যবহার) দ্বারা প্রতিহত কর। ফলে তোমার সঙ্গে যার শত্রুতা রয়েছে, (অচিরেই) সে অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে’ (আল-কুরআন, সুরা হা-মীম সাজদাহ, ৩৪)।
মহান রাব্বুল ইযযাত আরও ইরশাদ করেন, ‘তারাই তো আল্লাহর প্রকৃত বান্দা যারা জমিনে নম্রতার সঙ্গে চলাফেরা করে’ (আল-কুরআন, সুরা ফুরকান-৬৩)।
আল - কোরআন এর আয়াতসমূহ এবং মহানবী (স:)এর বিনয়ী জীবনাচরণ থেকে আমাদের দৈনন্দিন জীবনে যেমন শেখার আছে অনেক কিছু, তেমনি ব্যবসার ক্ষেত্রেও । ব্যবসার ক্ষেত্রে ও ।
ভার্সিটিতে পড়াকালীন চাঁদনিচক এক দোকান থেকে একটা ড্রেস কিনেছিলাম, ড্রেস তো অনেক কেনা হতো, কিন্তু এই ঘটনাটা বলছি তার কারন , ওই দোকানদার এতো ভালো অমায়িক আর সরল ব্যবহার করেছিলেন যে, দ্বিতীয়বার অনেক খুঁজে ওনার দোকান থেকে ই ড্রেস কিনেছিলাম, তারপর রেগুলার কিনতাম ।
একটা সময় ওই লোকটা হয়তো দোকান বদলেছে কিংবা বিক্রি করেছে, আর পাই নি । আসলে , মানুষের বিনয়ী সরল ব্যবহার এর ক্ষমতা কিন্তু অনেক । ভদ্রতাকে / বিনয়ীকে এখন হয়তো দুর্বলতা হিসেবে দেখে এটাকে অবহেলার চোখে দেখে। “শক্তের ভক্ত নরমের জমের" এই দুনিয়ায় আমি নিশ্চিত এখনো মানুষ নরম, ভদ্র মানুষটিকে মনে মনে পছন্দ করে । দিন দিন মানুষের ব্যবহার করে কেনো জানি খুব কঠিন হয়ে যাচ্ছে কঠিন জীবনের মতো । একটু হাসি মুখে কথা, কথা শেষে ধন্যবাদ বলা , কোনো ভুল হলে দুঃখিত বলা কেনো জানি কমে যাচ্ছে । এর কিছু কারনও আছে, সেসব কিছু ঘটনা অন্য আরেক লিখায় বলবো ।
আজ শুধু এটুকু বলি , ভালোবাসা দিয়ে ই কিন্তু ভালোবাসা পাওয়া যায়। অফিসের নরম মনের বিনয়ী কর্মকর্তার চেয়ে কড়া মেজাজের কর্মকর্তার কোনো আদেশ হয়তো পিওন ছেলেটি আগে পালন করবে, স্যার স্যার হয়তো কড়া লোকটি কে-ই বেশি করবে, কিন্তু, মনে মনে বিনয়ী জনকে ই কিন্তু ভালোবাসবে । বাস্তবতার যাঁতাকল সবাই হয়তো বাস্তববাদী , কিন্তু মনে মনে সবাই ভালোবাসার কাঙ্গাল । একটু ভালো ব্যবহার অনেক দামি উপহার থেকেও দামি ।মনের প্রশান্তি র জন্য একটু বিনয়ী তো আমরা হতে ই পারি, তাই না ?
চোখের প্রশান্তি দেয় ,এমন রং এর একটি ড্রেস🥰🥰
আদি কটনের জামার কাপড়ে এমব্রয়ডারি ওয়ার্ক,
খুবই সফ্ট লিনেন কটন মিক্সড সালোয়ার এবং
ডিজিটাল প্রিন্টের পিউর জর্জেটের ওড়না
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
1229