Creative KIDS BD

Creative KIDS BD

Share

23/02/2026

🌙✨ ঈদ-উল-ফিতর ২০২৬ বিশেষ শিশু ম্যাগাজিন ✨🌙

প্রিয় সৃজনশীল বন্ধুরা,
তোমাদের জন্য দারুণ সুখবর! 🎉

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে Creative Kids Bangladesh প্রকাশ করতে যাচ্ছে একটি বিশেষ শিশু ম্যাগাজিন।

তুমি কি গল্প লিখতে ভালোবাসো? ✍️
ছড়া, কবিতা বা প্রবন্ধ লিখতে পারো? 📖
নাকি দারুণ ছবি আঁকতে পারো? 🎨

তাহলে তোমার সেরা কাজটি পাঠিয়ে দাও আমাদের কাছে!

📅 জমা দেওয়ার শেষ তারিখ: ১০ মার্চ ২০২৬
📧 ইমেইল: [email protected]

🌟 সেরা লেখা ও চিত্রাঙ্কন প্রকাশিত হবে আমাদের ঈদ ম্যাগাজিনে।
🎁 নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিশেষ ঈদ উপহার!

⚠️ লেখার সাথে অবশ্যই নিজের একটি প্রোফাইল ছবি সংযুক্ত করতে হবে।

চলো, এই ঈদে তোমার সৃজনশীলতা ছড়িয়ে দেই সবার মাঝে! 💛

ধন্যবাদান্তে,
Creative Kids Bangladesh

15/12/2023
29/11/2023

প্রভাতী

কাজী নজরুল ইসলাম

ভোর হলো দোর খোলো
খুকুমণি ওঠো রে!
ঐ ডাকে যুঁইশাখে
ফুল-খুকি ছোট রে!
খুকুমণি ওঠো রে!
রবি মামা দেয় হামা
গায়ে রাঙা জামা ঐ,
দারোয়ান গায় গান
শোনো ঐ, ‘রামা হৈ!’
ত্যজি নীড় করে ভিড়
ওড়ে পাখি আকাশে,
এন্তার গান তারা
ভাসে ভোর বাতাসে।
চুলবুল বুলবুল
শিস দেয় পুষ্পে,
এইবার এইবার
খুকুমণি উঠবে!
খুলি হাল তুলি পাল
ঐ তরী চললো,
এইবার এইবার
খুকু চোখ খুললো।
আলসে নয় সে
ওঠে রোজ সকালে,
রোজ তাই চাঁদা ভাই
টিপ দেয় কপালে।
উঠলো ছুটলো
ওই খোকা খুকি সব,
‘উঠেছে আগে কে’
ঐ শোনো কলরব।
নাই রাত, মুখ হাত ধোও,
খুকু জাগো রে!
জয় গানে ভগবানে
তুষি’ বর মাগো রে!

26/11/2023

খেলতে খেলতে শেখা কিংবা শেখার খেলা…!

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


304, Elephant Road, Level 2
Dhaka
1205