Marketer Mahi
10/09/2023
ভাই আমার প্রোডাক্ট বাজারের বেস্ট, আর বেস্ট দামেই বিক্রি করছি, কিন্তু সেল নাই, কাস্টমার দাম জিজ্ঞেস করেই চলে যাচ্ছে!!
গত ২ বছর ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে গিয়ে সব থেকে বেশি এইসব কথার সম্মুখীন হয়েছি এবং এইসব সমস্যার সম্ভাব্য সমাধান যে হুট করেই হয় না সেটাও বুঝতে পেরেছি। আসলে আমাদের দেশের ক্ষুদ্র এবং মাঝারি ব্যাবসায়ীরা অনলাইনে তাদের প্রডাক্ট বিক্রি মানেই বুঝে বুস্ট করবো আর সাথে সাথেই সেল সেল আসবে। ব্যাপারটা কিন্তু তা না। উদাহণস্বরূপ বৃষ্টি সিজনে আমার ছাতা দরকার, তো ছাতা খুঁজতে গিয়ে যদি আমি ফেসবুক সার্চ করি ফেসবুক আমাকে সেইসব পেজ এ দেখাবে যেই সব পেজ প্রোডাক্ট ফটোগ্রাফি থেকে শুরু করে কনটেন্ট রাইটিং এবং পেজ ম্যানেজমেন্ট মেটা বিজনেস গাইডলাইন মেনে করেছে।
ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কনটেন্ট, যা দেখে কাস্টমার আপনার প্রোডাক্ট এর প্রতি আগ্রহী হবে।ফেসবুক বলে প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রে নিজস্ব তোলা ছবি বা ভিডিও ব্যাবহার করতে । কনটেন্ট হিসেবে শুধুমাত্র নিজের প্রোডাক্ট এর ডিটেইলস না লিখে কনটেন্ট গুলো এমন ভাবে সাজানো উচিত যেন ঐ প্রোডাক্ট টার্গেট কাস্টমারদের জীবনে কি ভ্যালু অ্যাড করবে সেটা যেন ফুটে ওঠে। অনেক প্রোডাক্ট এর টার্গেট কাস্টমার থাকে যারা অনেক লম্বা সময় একটা প্রোডাক্ট ব্যাবহার করে বা করতে চায়, তাদের টার্গেট করতে হলে প্রোডাক্ট এর দীর্ঘ সময় ধরে টিকে থাকার ব্যাপারে ফুটিয়ে তুলতে হবে। আবার অনেকে আছে যাদের কাছে প্রোডাক্ট এর ডিজাইন এবং আউটলুক গুরুত্বপূর্ন, তাদের জন্যে প্রোডাক্ট ফটোগ্রাফি এবং কনটেন্ট হতে হবে আকর্ষণীয়।
যেকোনো সেল কনটেন্ট এর জন্যে সবার প্রথমে আগে ওই প্রোডাক্ট এর পটেনশিয়াল কাস্টমার আইডেন্টিফাই করতে হবে, এরপরে ওই কাস্টমার অনুযায়ী সেল কনটেন্ট সেট করতে হবে এবং পেজ সেইসব কনটেন্ট দিয়ে সাজাতে হবে। এই কনটেন্ট এর জন্যে একটা ফুল প্ল্যানিং থাকতে হবে( এটা নিয়ে কথা বলবো আরেকদিন)। এরপরে পেইড মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং নিয়ে প্ল্যানিং করতে হবে ( কোন কোন কনটেন্ট পেইড এবং অর্গানিক মার্কেটিং এ যাবে এবং পেইড মার্কেটিং এ কত বাজেট থাকবে)।
সো এটা একটা ফুল প্রসেস এবং এটাতে সময় দিতেই হবে, রেজাল্ট টা ওভার নাইট আসবে না, আস্তে আস্তে পেজ এ ভালো এনগেজমেন্ট আসবে এবং সেল বাড়তে থাকবে। এই সময় এবং টাকা যে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা ইনভেস্ট করে দিনশেষে তারাই ভালো কিছু করতে পারে, বাকিরা ঝরে পড়ে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
8907