Knowledge Adventure
19/05/2024
ডেইলি স্টার থেকে বিরাট বড় দুইটি ইংরেজি বাক্যের অতিসহজ বাংলা অনুবাদ আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হলো।
১৯ মে, ২০২৪ ! দি ডেইলি স্টার পত্রিকা থেকে বিশাল বড় দুটি ইংরেজি বাক্যের অতিসহজ বাংলা অনুবাদ। বিশাল বড় ইংরেজি বাক্য দেখে যারা ঘাবড়ে যান, তারা আজকের ক্লাসটি করুন মনোযোগ দিয়ে। আজকের ক্লাসটি করুন, এবং যে কোনো প্.....
ভুল স্বীকার করার সংস্কৃতি, ‘সরি’ বলার সংস্কৃতির নির্মম মৃত্যু!
----------------------
সব নাকি ভুল তথ্য!
রাফসানের বাবার ব্যাংক ঋণ ১ টাকার বিনিময়ে ব্যাংক নাকি ১০ টাকা নিয়ে নিতে চায়! সেটা অবশ্যই সঠিক। ব্যাংক কখন ১০ টাকা নিতে চায়?
যখন ১ টাকা ফেরত চাইতে চাইতে ব্যাংক বছরের পর বছর ঘুরতে ঘুরতে তার শেষ সীমায় পৌঁছে যায়, তখন ব্যাংক বলে,--ঠিক আছে, এবার তোমার ঋণ ১ টাকার বিনিময়ে ১০ টাকার সম্পত্তি নিলামে তুলবো।
ঋণগ্রহীতা তখন আর পথ না পেয়ে কোর্টের পথ ধরে, কিছু সুবিধা পাওয়ার আশায়। আরও অনেক পথ আছে -ব্যাংককে সাইজ করার। সেগুলোর আলোচনা অন্যত্র।
ঘটনা হলো, রাফসান কি একটা বার বলেছে- আমার বাবা অর্থনৈতিক ঝামেলার কারণে আসলেই ব্যাংক ঋণের কিস্তি দিতে পারে নি। আমাদের অর্থনৈতিক ঝামেলার কারণে আমার বাবাকে দুর্দশা পোহাতে হয়েছে। আমরা ব্যাংক ঋণের কিস্তি দিতে পারি নাই, আমাদের অক্ষমতার কারণে, সেজন্য সরি। আমার বাবার ঋণ আমার বাবাই দিবে-পুত্র হিসেবে আমি কি করবো আমার বাবার জন্য, সেটা আপনাদেরকে বলার দরকার নাই।
----------না, রাফসান সেটা বলেনি। উল্টো সব অভিযোগ স্বীকার করেও বলেছে, সব নাকি ভুল তথ্য!---------------
গুলিস্তান বনাম পাকিস্তান দ্বন্দ!
পুলিশ প্লাজার সেই বিখ্যাত(নাকি, কুখ্যাত) বণিক মহিলাকে হাতেনাতে ধরেছে ভোক্তা অধিদপ্তর। পাকিস্তানের কাপড়ের বদলে গুলিস্তানের কাপড় তিনি গছিয়ে দেন। গতকাল তাকে খুব সাধাসিধে আটপৌড়ে একজন সজ্জন ব্যক্তি মনে হলো। মুখের ভাষার মাধুর্য দেখে নেটদুনিয়া অবাক! কথা হলো, উনি কি বলেছেন, “আসলেই আমার দোকানে এরকম ঘটনা ঘটেছে, সেজন্য সরি। আর কখনো করবো না। আপনারা আমার এই ভুলটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”
-----------না, উনিও সরি বলেন নি?
----------সরি বলতে পারা একটা সাধুতা। এটা পুরোপুরি লোপ পেয়েছে। ভুল পৃথিবীতে সারাজীবন ঘটতেই পারে। ঠিক তেমনি ভুল স্বীকার/অনুশোচনা এগুলোও ঘটা উচিত।
-----------------------কিন্তু সে সংস্কৃতি পুরোপুরি নষ্ট হয়ে গেছে------------
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Jessore Samity Bhaban, Nilkhet
Dhaka
1000