ProtiggaShop.com
18/02/2025
বাঙলায় মুসলমানসমাজ প্রতিষ্ঠিত হয় বাঙলা মুসলমানগণ কর্তৃক বিজিত হবার পর। ১২০৪ খ্রিষ্টাব্দে বখতিয়ার খিলজি প্রথম বাঙলা জয় করার সময় থেকে শুরু করে ১৭৬৫ খ্রিষ্টাব্দে ইংরাজ কর্তৃক দেওয়ানি গ্রহণের সময় পর্যন্ত এই সার্ধ পাঁচশত বৎসর বাঙলা মুসলমানগণের অধীনে থাকে। আগন্তুক মুসলমানই বলুন, আর ধর্মান্তরিত মুসলমানই বলুন, বা এই দুইয়ের সংমিশ্রণে উৎপন্ন মুসলমানই বলুন, তাদের সকলেরই উদ্ভব হয়েছিল এই সার্ধ পাঁচশ বছরের মধ্যে। তবে এর পর যে কেউ মুসলমান হয়নি, এমন কথাও সত্য নয়। এরপরও হিন্দু মুসলমান হয়েছে, তবে তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য। সেরূপ মুসলমানরা সকলেই দেশজ মুসলমান। ১২০৩ খ্রিষ্টাব্দে বখতিয়ার খিলজি কর্তৃক বঙ্গ-বিজয়ের পর থেকে মুসলমান শাসনের গোড়াপত্তন হয়। তখন থেকে শুরু করে ১৭৫৭ খ্রিষ্টাব্দে সিরাজদৌলার পতন পর্যন্ত সাড়ে পাঁচশ’ বছর প্রায় অবিচ্ছিন্নভাবে মুসলমান সুলতান-সুবেদার-নবাব-নাজিম বাংলাদেশে রাজত্ব করেন। মাঝখানে রাজা গণেশ (১৪১৪-১৪১৯) চার বছর স্বাধীনভাবে বাংলার সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। রাজা তোডরমল (১৫৮০-৮২) এবং মানসিংহ (১৫৮৯-৯৬) বাংলাদেশ শাসন করেছিলেন; কিন্তু তাঁরা ছিলেন আকবরের প্রতিনিধি-নাজিম। বাংলাদেশ বিজিত হওয়ার অনেক আগে অষ্টম শতকের গোড়ার দিকে উত্তর-পশ্চিম ভারতে আরবীয় মুসলমানদের আগমন ঘটে। ক্রমে তাঁরা ভারতের অধীশ্বর হন। মামলুক, খিলজি, ঘোরি, বলবন, শূর, মোঘল বংশের নৃপতিগণ রাজত্ব করেন। মোঘল বাদশাহ্ আওরঙ্গজেবের (১৬৫৮-১৭০৭) মৃত্যুর পর দিলিশ্বর কেন্দ্রীয় শক্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এর পঞ্চাশ বছর পর ইংরেজগণ প্রথমে বাংলা এবং প্রায় এক শত বছরের মধ্যে অন্যান্য প্রদেশ দখল করে সমগ্র ভারতবর্ষে একচ্ছত্র শাসন প্রতিষ্ঠিত করেন। বাঙালি মুসলমানদের আত্মঅন্বেষণে এই ঐতিহাসিক পরম্পরা স্মরণে রেখেই তার জাতীয় পরিচয়ের মীমাংসা নিষ্পত্তি হওয়া প্রয়োজন। বর্তমান সংকলন গ্রন্থে বিশেষজ্ঞদের গবেষণালব্ধ প্রবন্ধসমূহের মধ্যদিয়েই এই অমীমাংসিত বিষয়সমূহের নিষ্পত্তির প্রায়াস আছে বর্তমান সংকলন গ্রন্থে।
বই : বাঙালি মুসলমান: আত্মঅন্বেষণ
সম্পাদক : মোহাম্মদ আবদুল হাই
পৃষ্ঠা : ৭৩৬
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারী ২০২৫
মুদ্রিত মূল্য : ১৪০০ টাকা
বিক্রয় মূল্য : ৯৯৪ টাকা
বইটির কিছু অংশ পড়ে দেখতে এবং অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুন:
https://bookpointbd.com/book/bangali-musolman
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
18/10/2024
14/09/2024
তিনজন নেতা এসেছিলেন উপমহাদেশে।
তাঁদের প্রভাব, তাঁদের ঘিরে থাকা বিতর্ক, তাঁদের উত্তরাধিকার আজকের দিন পর্যন্ত রাজনৈতিক বৈরিতায় ইন্ধন জুগিয়ে চলেছে।
রাজনীতির আকাশে বিশাল নক্ষত্রের মতন জ্বলজ্বল করছে আজও তাঁদের নাম- শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী, জুলফিকার আলী ভুট্টো। তাঁদের রাজনৈতিক ভূমিকা সম্পর্কে রয়েছে পরস্পরবিরোধী কাহিনী । বক্তার ওপর নির্ভর করে প্রতিটা কাহিনীর থাকে ‘বাংলাদেশী’, ‘ভারতীয় ও ‘পাকিস্তানী’ সংস্করণ। এসব সংস্করণের মধ্যে সংযোগ অন্বেষণ এবং তিন নেতার পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ রাজনৈতিক প্রতিকৃতি তুলে ধরা হয়েছে এই বইতে।
এই তিনজন কিংবদন্তিতুল্য নেতা উপমহাদেশের রাজনীতিতে রেখে গিয়েছেন অমোচনীয় দাগ। শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো নিজ ভূখণ্ডে জনগণের নিরঙ্কুশ ভালোবাসা পেয়েছেন, আবার প্রতিহিংসারও শিকার হয়েছেন।
অনুগামী, গুণগ্রাহী আর অনুগত সমর্থকরা তাঁদের আইডলে পরিণত করেছে, রোমান্টিক করে তুলেছে, করুণ রসের বস্তুতে পরিণত করেছে- তাঁদের স্মরণ করা হয় নায়ক ও শহীদ হিসেবে।
অন্যদিকে সমালোচকদের চোখে তাঁরা ক্ষমতালোভী স্বৈরাচারী, দলান্ধ— যাঁরা তাঁদের দেশের ইতিহাসে রেখে গেছেন কালো দাগ।
কাকতালীয় বিষয়, তাঁদের তিনজনেরই মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে।
07/11/2022
#নতুন_অনূদিত_গ্রন্থ
দ্য টেন-ডে এমবিএ
📎
ধাপে ধাপে দক্ষতা অর্জনের গাইড,
যা শেখান হয় আমেরিকার সর্বোচ্চ শিক্ষালয়ে
✒️
স্টিভেন সিলবিগার
✒️
অনুবাদ: প্রমিত হোসেন
প্রকাশক : সূচীপত্র
মূল্য : ৪৮০৳
১ম ফ্ল্যাপ :
এটা প্রমাণিত যে, আপনি যদি এমবিএ'র শিক্ষার্থী অথবা এমবিএ ডিগ্রি অর্জনে আগ্রহী হন, এ বই আপনার কাজে লাগবে। বিশেষ করে অধৈর্য শিক্ষার্থীদের উপযোগী করে এটা লেখা হয়েছে। দ্য টেন-ডে এমবিএ থেকে পাঠকেরা এমবিএ'র মূল বিষয়গুলো জানতে পারবেন, এজন্য দুটি বছর খরচ করতে হবে না আর কয়েক লক্ষ টাকাও গুণতে হবে না খরচখরচার জন্য ।
এ বই আপনাকে জোগাবে সেইসব দক্ষতা যা সফল করে তোলে এমবিএদের।
মার্কিন যুক্তরাষ্ট্রের দশটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের এমবিএ শিক্ষার অত্যাবশ্যকীয় বিষয়গুলোর সারসংক্ষেপ রয়েছে দ্য টেন-ডে এমবিএ বইটিতে।
প্রধান কন্সেপ্টগুলো তুলে ধরতে গ্রন্থকার উদাহরণ ও রূপরেখা ব্যবহার করেছেন এবং যেখানে সম্ভব হয়েছে সারসংক্ষেপ করেছেন ।
তিনি সংক্ষিপ্তাকারে সর্বাধিক গুরুত্বপূর্ণ কন্সেপ্টগুলো স্বচ্ছভাবে বর্ণনা করেছেন, যাতে উৎসাহ না হারিয়ে শিক্ষার্থী সেগুলো শিখতে ও মনে রাখতে পারেন।
একবারে একটি বইতে এমবিএ'র বিষয়গুলো শেখার মাধ্যমে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমবিএ বিষয়ক জ্ঞান সংশ্লেষণের সুযোগ রয়েছে একজন শিক্ষার্থীর
গ্রন্থকার স্টিভেন সিলবিগার-এর লক্ষ্য হলো: বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে যা শেখান হচ্ছে সেইসব তত্ত্ব ও উল্লেখযোগ্য বিষয়গুলোর সঙ্গে শিক্ষার্থীকে সহজে পরিচয় করিয়ে দেয়া, যাতে তার মধ্যে তৈরি হয় এমবিএ'র মানসগঠন।
Back Flap :
দ্য টেন-ডে এমবিএ এক অত্যাবশ্যকীয় বিজনেস রেফারেন্স। বিজনেস বিষয়ক শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে যা পড়ান হয় তারই সারাংশ এ বইটি— সহজে পাঠযোগ্য, অ্যাকাডেমিক বাহুল্যবর্জিত এক অমূল্য সম্পদ। আপনি যখন এমবিএ কোর্সে যুক্ত হবেন, তখন আপনার সামনে হাজির হবে কয়েকটি বিষয়- মার্কেটিং, এথিক্স অ্যাকাউন্টিং, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, ফিন্যান্স, অপারেশনস, ইকোনমিক্স, স্ট্র্যাটেজি। এসব বিষয় আত্মস্থ করতে আপনাকে অধ্যয়ন করতে হবে মোটা মোটা পাঠ্যবই, গভীর মনোযোগ সহকারে শুনতে হবে ক্লাসরুমের বক্তৃতা, ব্যয় করতে হবে প্রচুর সময়। সেই যাতনা লাঘব করতেই স্টিভেন সিলবিগার তার বইটিতে তুলে এনেছেন এমবিএ'র মর্মকথা। প্রতিটি বিষয়কে তিনি এক-একটি দিনে ভাগ করেছেন আর দশম দিনে যোগ করেছেন গবেষণা, প্রকাশ্য বিবৃতি, আলাপ-আলোচনা ও আন্তর্জাতিক ব্যবসা সংক্রান্ত মিনিকোর্স যা পাঠকের জন্য বাড়তি পাওয়া। তাই বইটির নামকরণ করেছেন দ্য টেন-ডে এমবিএ অর্থাৎ দশ দিনে এমবিএ। বলা বাহুল্য, বিজনেস ওয়ার্ল্ডের সাম্প্রতিকতম ফ্যাক্ট, ফিগার আর ট্রেন্ড সম্বলিত এ বইটি বেস্টসেলিং, প্রথম প্রকাশের পর যার কয়েকটি সংস্করণ এরই মধ্যে ফুরিয়ে গেছে, বিক্রি হয়েছে ২ লাখেরও বেশি কপি। যারা এমবিএ ডিগ্রি নিতে চান, প্রতিযোগিতার বাজারে এ বই থেকে তারা পাবেন সহজ পথের দিশা। অন্যদিকে, বিদ্যালয়ের শিক্ষা গ্রহণের মতো অত সময় বা আর্থিক সামর্থ নেই যাদের, তারাও এমবিএ শিক্ষার সমান শিক্ষা নিতে পারবেন এ বই থেকে প্রায় বিনা খরচে। শিক্ষার্থী ছাড়াও ছোট-বড় অসংখ্য কোম্পানি ও বিজনেস ফার্মের প্রফেশনালরাও বাস্তব ক্ষেত্রে উপকৃত হবেন দ্য টেন-ডে এমবিএ থেকে ।
গ্রন্থকার পরিচিতি :
স্টিভেন সিলবিগার, এমবিএ, সিপিএ, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ডার্ডেন গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস থেকে ডিগ্রিপ্রাপ্ত। এইচসিটিভি, ইনক-এর মার্কেটিং বিভাগের সিনিয়র ডিরেক্টর। তাকে বলা হয়, ফিন্যান্সিয়াল ও বিজনেস জগতের রত্ন। সিলবিগার পরিবারের সঙ্গে বাস করেন ফিলাডেলফিয়ায়। তার অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে- স্কিলস টট, রিটায়ার আর্লি?, দ্য জিউইশ ফেনোমেনন।
অনুবাদক পরিচিতি :
প্রমিত হোসেন [এপ্রিল ১৬, ১৯৬১] ফিকশন, নন-ফিকশন অনুবাদে দেশসেরা, পাঠকনন্দিত। নিজে শক্তিমান মৌলিক লেখক। ছোটগল্প, উপন্যাস ও অনুসন্ধানী লেখায় তার মননশীলতা বিশেষ উল্লেখযোগ্য। সাংবাদিকতায় যুক্ত রয়েছেন আড়াই দশকেরও বেশি। গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন জাতীয় দৈনিকে ও অনলাইন নিউজ পোর্টালে। প্রথম অনূদিত গ্রন্থ অরুন্ধতী রায়ের ‘দ্য গড অফ স্মল থিংস' থেকেই তিনি খ্যাতিমান। আর্নেস্ট হেমিংওয়ে, জন স্টেইনবেক, সালমান রুশদি, ইয়াসুনারি কাওয়াবাতা, ভি.এস. নাইপল, মার্গারেট অ্যাটউড, জে.এম. কোয়েটজি, জন আপডাইক, ওলগা তোকারচুক প্রমুখের উপন্যাসসহ এ পর্যন্ত তার অনূদিত বইয়ের সংখ্যা চল্লিশটির কাছাকাছি। প্রকাশিত মৌলিক বই: ছোটগল্প- ‘শয়তান এবং মিশ্রমাধ্যমের কাজ', উপন্যাস- ‘নিষিদ্ধ ভ্রমণ’, অনুসন্ধানী- ‘জীবন্ত শহীদ সোলাইমানী হত্যার নেপথ্য কাহিনী,’ 'বিশ্বব্যাপী আমেরিকার রাহাজানি ও নাশকতা।' প্রকাশিতব্য উপন্যাস- ‘নৈর্ব্যক্তিক অবগুণ্ঠন।'
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
H-58/6/2, North Mugda
Dhaka
1214