Land Management Automation Project

Land Management Automation Project

Share

Photos from Land Management Automation Project's post 23/07/2025

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে (land.gov.bd) ভূমির খতিয়ান ও রেজিস্ট্রার-২ হোল্ডিং এর ডেটা এবং ভূমি মালিকদের জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নম্বর ইউএনডিপি বাংলাদেশ এর মাধ্যমে এন্ট্রি করার লক্ষ্যে আজ ২৩ এ জুলাই ২০২৫ ইউএনডিপি, বাংলাদেশ এর সাথে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান (Contract Signing Ceremony) অনুষ্ঠিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন জনাব মোঃ পারভেজ হাসান বিপিএএ, যুগ্মসচিব, প্রকল্প পরিচালক, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও Sonali Dayaratne, a.i আবাসিক প্রতিনিধি, ইউএনডিপি বাংলাদেশ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ এস এম সালেহ আহমেদ, সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়। এছাড়াও, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) জনাব মোঃ সাইদুর রহমান, জনাব মো: এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব, ভূমি মন্ত্রণালয় এবং অত্র প্রকল্পের পরিকল্পনা ও মূল্যায়ন বিশেষজ্ঞ জনাব মোঃ ফারুক হোসেনসহ অন্য প্রতিনিধিগণ।
ইউএনডিপি, বাংলাদেশ এ পর্যায়ে ৮ বিভাগের ৮ জেলার ভূমির ডেটা এন্ট্রি সম্পন্ন করবে। ভূমি সেবার ডেটাসমূহ ও ভূমি মালিকদের প্রয়োজনীয় তথ্য ভূমি সেবার সফটওয়্যারে শতভাগ এন্ট্রির মাধ্যমে অটোমেটেড ভূমি সেবা প্রদানে দ্রুতই আরও এক ধাপ অগ্রগতি হিসেবে দৃশ্যমান হবে। আশা করি এটি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

Photos from Land Management Automation Project's post 05/06/2025

নামজারি (মিউটেশন) ও জমি খারিজ কেন করবেন?

04/06/2025

সার্ভে, নামজারি ও মৌজা ম্যাপ প্রাপ্তির জন্য নাগরিক নির্দেশিকা।

এই প্রক্রিয়াটি অনুসরণ করে একজন নাগরিক সহজেই সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান ও মৌজা ম্যাপ পেতে সক্ষম হবেন।

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address


শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, তেজগাঁও
Dhaka
1208

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00