KoWork
15/07/2021
Virtual Adda is going on, you can join with us.
https://meet.google.com/fid-ofyo-gch
02/01/2021
স্টার্টআপ মানেই দেশের বড় কোন সমস্যার সমাধান। তাই নতুন সব ইনোভেশন আইডিয়া গুলো নিয়ে আইসিটি ডিভিশনের আইডিয়া প্রকল্প আয়োজন করছে "বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২০"
এ আয়োজনের সহযোগী পার্টনার হিসেবে ই-কমার্স এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজন করতে যাচ্ছে "Startup Readiness" বিষয়ক ওয়ার্কশপ।
সময়: ৩ জানুয়ারি ২০২১
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/ZhL4RfaAzeXkFp5e8
জুম জয়েন লিংক: https://us02web.zoom.us/j/86298116607?pwd=aHJpUHBINlQ3V1Rnc3hiTm1QTWhaQT09
স্টার্টআপ এর শুরুতেই কি কি বিষয় জানা উচিত, কিভাবে বিনিয়োগ গ্রহন করতে হবে এবং ইনভেস্টমেন্ট পিচ ডেক নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই ওয়ার্কশপে।
এ ছাড়াও এই ওয়ার্কশপে “বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (BIG)” নিয়ে বিস্তারিত জানা যাবে।
“বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ)” প্রতিযোগিতাটিকে ০৩ (তিন) টি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে থাকছে অ্যাক্টিভেশন প্রোগ্রাম যার মাধ্যমে সমগ্র বাংলাদেশ হতে ৬৫ শীর্ষ উদ্যোক্তা বাছাই করা হবে। ১৩ পর্বের “টিভি রিয়েলিটি শো” নিয়ে সাজানো হয়েছে দ্বিতীয় পর্ব যার মাধ্যমে বাছাইকৃত ৬৫ উদ্যোক্তাদের মধ্যে থেকে শীর্ষ ২৬ উদ্যোক্তাকে নির্বাচিত করা হবে। তৃতীয় পর্বটি থাকছে আন্তর্জাতিক স্টার্টআপগণের জন্য যেখানে একটি “ইন্টারন্যাশনাল রোড শো” আয়োজনের মাধ্যমে ১০টি বিদেশী স্টার্টআপ বাছাই করা হবে। রিয়েলিটি শো হতে বাছাইকৃত ২৬ টি দল এবং ইন্টারন্যাশনাল রোড শো হতে বাছাইকৃত ১০ টি দল সহ মোট ৩৬ টি দল নিয়ে অনুষ্ঠিত হবে “বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ)”এর গালা ইভেন্ট। এর মধ্যে থেকে শীর্ষ একটি স্টার্টআপ পাবে ১ লক্ষ ইউএস ডলার এবং বাকী ৩৫টি স্টার্টআপের প্রত্যেকে পাবেন ১০ লক্ষ টাকা করে অনুদান ।
ই-ক্যাব এবং আইডিয়া প্রকল্পের যৌথ আয়োজনে এই ওয়ার্কশপে সহযোগী পার্টনার ই-ক্যাব ইয়ুথ ফোরাম, কো ওয়ার্ক এবং ব্রেক বাইট।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
70, Green Road, Fattah Plaza, Panthapath, Dhaka 1205
Dhaka
1212