Joynul Abedin Raju
প্রেমের বিষে জ্বলি আমি
✒️ মনকবি
কি জ্বালা পেলাম,
আমার এই অন্তরে,
প্রেমের বিষে জ্বলি
জ্বলি আমি,
দিবা নিশি অন্ধকারে।।
এই বিষ তো যায় না দেখা,
যায় না কারো বলা।
কি যে জ্বালা,
কি যে ব্যথা
দিবা নিশি জ্বলে মোর অন্তরে।।
হাসি মুখে থাকি আমি,
বুকে পাথর বেঁধে।
কেউ তো বোঝে না আমার,
মন যে মরে কেঁদে।
সুখের আশায় দুখ কিনেছি,
নিজেরই এই ভুলে,
ভাসিয়ে দিলাম জীবন তরী,
অকূল এই কূলে।।
প্রেমের আগুন নেভে না তো,
যতই ঢালি জল।
কষ্ট দিয়ে ভেজাই শুধু,
নয়নের দুই তল।
দাও না দেখা,
করো না আর পর,
তোমায় ছাড়া শূন্য লাগে,
আমার আপন ঘরে।।
কি যে জ্বালা,
কি যে ব্যথা
দিবা নিশি জ্বলে মোর অন্তরে।।
#প্রেমের_বিষে_জ্বলি_আমি #ফোক_গান #মনকবি_সংগীত #নতুন_বাংলা_গান
মাটির দেহে
🖊️ মনকবি
মাটির ঘরে মাটির দেহে
কবির বসবাস,
প্রেমের দরজায় বসে থাকে বার মাস।
মীরা ভক্তের অপেক্ষায়,
প্রেমের দাম হয় রে চড়া,
প্রেম ছাড়া করে না রে বেচা কেনা।।
স্বার্থের এই জগৎ বাজারে,
মনকবি প্রেমের মূল্যে করে
সকল বেচা কেনা।
সে তো শূন্য পয়সার
এক যাযাবর পথিক,
প্রেমের মূল্যে করে
সকল লেনা দেনা।।
প্রেমহীন বাজারে মনকবি যাই না রে,
কখনো করে না বেচা কেনা।
যে বাজারে প্রেমের মূল্য নাই,
সেই বাজারে কভু যাই না রে।।
#মাটির_দেহে #মনকবি_সংগীত #নতুন_বাংলা_গান #ফোক_গান #প্রেম #যাযাবর #প্রমের_বাজার
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the establishment
Address
Dhaka