MH STORY
যে সম্পর্কগুলো যোগাযোগহীনতায় নষ্ট হয়ে গেছে; তাদের কথা মনে পড়লে অভিমান হয়।
কত সময়ের বিনিয়োগ, কত এফোর্ট, কত যত্নের যোগফলে একটা সম্পর্ক বড় হয়ে উঠে। অথচ কত ঠুনকো বিষয় নিয়ে সম্পর্কের মাঝ দিয়ে বয়ে যায় দূরত্বের নদী।
এমন কত ভাল সম্পর্কের সাথে কোন কারন ছাড়াই যোগাযোগ নেই। এখন আর কথা হয়না। শব্দ শুনতে পাইনা। দেখা নাই। ছোঁয়া হয়না।
আমার এক বন্ধুর কথা মনে পড়ে, যার সাথে আমার অজস্র স্মৃতি জমে আছে। অজস্র সময় খরচ করে জমেছে স্মৃতির আস্তরন। অথচ, এখন আর কারো কাছে কারো খবর নেই। কারো ভাল কিংবা খারাপ খবর আর কারো কানে পৌঁছায়না। কোথায় আছে, কি ভাবে আছে কে জানে! কেমন আছে!
এই যে জীবনের সাথে ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে ব্যস্ততার সাথে সম্পর্ক গড়ে উঠে; নতুন নতুন মানুষ আসে আর পুরাতন মানুষ হারায়ে যায়;
আমার অবসরে ভীষন মন খারাপ লাগে।
আয়নায় যে মানুষটিকে দেখতে পাই,
তাকে আমি ঠকিয়েছি অসংখ্য বার। জোর করে অনদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি, মেনে নিতে বাধ্য করেছি, sacrifices করতে বলেছি অনেক সময় সে হাপিয়ে গেছে, অসহায় হয়ে আমার দিকে তাকিয়েছে, আমি বুজিনি.!
তার কথা একবার ও ভাবি নি মেনে নেই জগতের সমস্ত দুঃখ কষ্ট যেনো সে সইতে পারে এটাই ভেবে এসেছি আয়নায় বেসে উঠা প্রতিচ্ছবির সাথে আমি অনেক অন্যায় করেছি! 💙🥹
নিজেকে আমি কখনো বুঝাতে পারলাম না 😅
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Dhaka