Easy maths solution

Easy maths solution

Share

Photos from Easy maths solution's post 12/01/2022
সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় || নবম-দশম শ্রেণির || অনুশীলনী-৩.১||বর্গ নির্ণয় ||পার্ট-১ 01/01/2022

https://youtu.be/HXhR_N2VoDQ

সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় || নবম-দশম শ্রেণির || অনুশীলনী-৩.১||বর্গ নির্ণয় ||পার্ট-১ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় || নবম-দশম শ্রেণির || অনুশীলনী-৩.১||বর্গ নির্ণয় ||পার্ট-১ দশম শ্রেণির গণিত...

28/12/2021

#সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র (চতুর্থ অধ্যায়)

১. মারমারা প্রধানত বাংলাদেশের কোন জেলার বাস করে?
উত্তর: মারমারা প্রধানত বাংলাদেশের পার্বত্য বান্দরবান জেলায় বাস করে।
২. কোচ নৃগোষ্ঠীর ভাষা কী?
উত্তর: কোচ নৃগোষ্ঠীর ভাষা তিব্বতি-বর্মী ভাষা পরিবারভুক্ত
৩. রাখাইনরা কোন ধর্মাবলম্বী?
উত্তর: বৌদ্ধ ধর্মাবলম্বী।
৪. আদাম কাকে বলে?
উত্তর: কতো গুলো চাকমা পরিবারের সমন্বয়ে গঠিত পরিবারের চেয়ে বৃহত্তর সংগঠনকে আদাম বলে।
৫. 'সুতার' কোন ভাষার শব্দ থেকে উদ্ভব হয়েছে?
উত্তর: 'সুতার'শব্দ টি সংস্কৃত ভাষার শব্দ থেকে উদ্ভব হয়েছে।
৬. 'Race' শব্দের অর্থ কী?
উত্তর: Race শব্দের অর্থ হচ্ছে নৃগোষ্ঠী।
৭. 'সাংসারেক' কী?
উত্তর: 'সাংসারেক' হলো গারোদের আদি ধর্মের নাম।
৮. সাঁওতাল সমাজে 'মাঝি' কে?
উত্তর: সাঁওতাল সমাজে গ্ৰামপ্রধানকে 'মাঝি' বলা হয়।
৯. 'নৃ' শব্দের অর্থ কী?
উত্তর: 'নৃ' শব্দের অর্থ হচ্ছে মানুষ।
১০. গোষ্ঠী শব্দের অর্থ কী?
উত্তর : গোষ্ঠী শব্দের অর্থ হচ্ছে সামাজিক দল।

এই ধরনের সাজেশন আরো পেতে পেইজটি ফলো করুন।

১১. বাঙালিরা মঙ্গেল-দ্রাবিড় প্রভাবিত সংকর জনগোষ্ঠী বলে মনে কেন কে?
উত্তর: রিজলে মনে করেন, বাঙালিরা মঙ্গেল-দ্রাবিড় প্রভাবিত সংকর জনগোষ্ঠী।
১২. বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে নিহার রঞ্জন রায় কিসের প্রভাব লক্ষ করেছেন?
উত্তর: আদি অস্ট্রেলিয় ও দ্রাবিড় এই দুটি নৃগোষ্ঠীর প্রভাব লক্ষ করেছেন।
১৩. জাতি গঠনের অন্যতম উপাদান কোনটি?
উত্তর: জাতি গঠনের অন্যতম একটি উপাদান হলো নৃগোষ্ঠী।
১৪. বাঙালিকে মিশ্র জাতি বলে উল্লেখ করেছেন কে?
উত্তর: বিরাজ শঙ্কর গুহ এবং অতুল সুর বাঙালি কে মিশ্র জাতি বলে উল্লেখ করেছেন।
১৫. গারোদের মধ্যে কাদের প্রভাব রয়েছে?
উত্তর: গারোদের মধ্যে মঙ্গোলিয়েড প্রভাব রয়েছে।
১৬. চাকমাদের আদি পিতা হিসেবে কার নাম পাওয়া যায়?
উত্তর: চাকমাদের আদি পিতা হিসেবে 'বিজরগিরি' নামে এক রাজার নাম পাওয়া যায়।
১৭. বাংলাদেশে কয়টি জেলাতে চাকমাদের বসবাস?
উত্তর: বাংলাদেশের ৩ টি জেলাতে চাকমাদের বসবাস।
১৮. কোন ৩ টি জেলাতে চাকমাদের বসবাস?
উত্তর: রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলায় চাকমাদের বসবাস।
১৯. বাংলাদেশের কোন জেলার সবচেয়ে বেশি চাকমারা বসবাস করে?
উত্তর: রাঙামাটি জেলায় চাকমাদের বসবাস সবথেকে বেশি।
২০. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চাকমাদের মোট জনসংখ্যা কত?
উত্তর: ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চাকমাদের মোট জনসংখ্যা ৪,৪৪,৭৪৮ জন।

২১. কোন সম্প্রদায়ের মধ্যে নিজ বংশের সাত পুরুষের মধ্যে বিবাহ নিষিদ্ধ?
উত্তর: চাকমা সম্প্রদায়ের মধ্যে নিজ বংশের সাত পুরুষের মধ্যে বিবাহ নিষিদ্ধ।
২২. চাকমাদের মধ্যে কোন ধরনের পরিবার লক্ষ করা যায়?
উত্তর: চাকমাদের মধ্যে পিতৃতান্ত্রিক পরিবার লক্ষ করা যায়।
২৩. কারবারি নিয়োগ করেন কে?
উত্তর: কারবারি নিয়োগ করেন চাকমা রাজা।
২৪. চাকমা রাজা কার সাথে আলোচনা করে কারবারি নিয়োগ করেন?
উত্তর: চাকমা রাজা গ্ৰাম বা মৌজা প্রধানের সাথে আলোচনা করে কারবারি নিয়োগ করেন।
২৫. চাকমা সম্প্রদায়ের মানুষের প্রধান খাদ্য কোনটি?
উত্তর: চাকমা সম্প্রদায়ের মানুষের প্রধান খাদ্য হলো ভাত।
২৬. 'বিঝু' অনুষ্ঠানের পর্ব কয়টি ও কী কী?
উত্তর: 'বিঝু' অনুষ্ঠানের পর্ব তিনটি__১, ফুলবিঝু
২, মূলবিঝু
৩, নুওবজয়
২৭. চাকমাদের নিজস্ব ভাষাকে চাঙমা বলা হয়।
২৮. চাকমা ভাষাকে "Broken dialect of Bengali" বলে উল্লেখ করেছেন কে?
উত্তর: জর্জ গ্ৰিয়ারসন।
২৯. 'চাকমা জাতির ইতিবৃত্ত' এর লেখক কে?
উত্তর: 'চাকমা জাতির ইতিবৃত্ত' এর লেখক হলেন বিরাজমোহন দেওয়ার
৩০. ১৯৬১ সালে চাকমাদের ভাষার মধ্যে কত ভাগ বাংলা শব্দ?
উত্তর: ১৯৬১ সালে চাকমাদের ভাষার মধ্যে ৮০% শব্দ ই বাংলা।

৩১. চাকমারা প্রধানত কোন ধর্মাবলম্বী?
উত্তর: চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী।
৩২. চাকমারা মন্দির গুলোকে কী বলে?
উত্তর: চাকমারা মন্দির গুলোকে 'ক্যাং' বলে।
৩৩. সাতদিন্যা অনুষ্ঠান কারা পালন করে?
উত্তর: সাতদিন্যা অনুষ্ঠান চাকমারা পালন করে।
৩৪. গারো সমাজে সর্বময় ক্ষমতার অধিকারী কে?
উত্তর: গারো সমাজে সর্বময় ক্ষমতার অধিকারী হয় মহিলারা।
৩৫. গারো সমাজে যারা সম্পত্তি পায় না, তাদেরকে কী বলে?
উত্তর: গারো সমাজে যারা সম্পত্তি পায় না তাদেরকে এগেট বলে।
৩৬. 'এগেট' শব্দের অর্থ কী?
উত্তর: 'এগেই' শব্দের অর্থ অ-উত্তরাধিকারী
৩৭. 'নোকরম' শব্দের অর্থ কী?
উত্তর: 'নোকরম' শব্দের অর্থ হচ্ছে পরিবারের খুঁটি বা স্তম্ভ।
৩৮. কোন সমাজের মধ্যে এখনো কেন্দ্রীয় নেতৃত্ব পড়ে উঠেনি?
উত্তর: গারো সমাজের মধ্যে এখনো কেন্দ্রীয় নেতৃত্ব পড়ে উঠেনি।
৩৯. গারোরা জুমচাষ বন্ধ করেছে কতো সালে?
উত্তর: গারোরা জুমচাষ বন্ধ করেছে ১৯৫০ সালে।
৪০. কারা দাকমান্দা নামে বিশেষ একটি কাপড় বোনে?
উত্তর: গারোরা 'দাকমান্দা' নামে বিশেষ একটি কাপড় বোনে।

৪১. গারো সমাজের অন্যতম গবেষক কে?
উত্তর: গারো সমাজের অন্যতম গবেষক হলেন, Robbins Burling.
৪২. গারো দের প্রধান দেবতার নাম কী?
উত্তর: গারো দের প্রধান দেবতার নাম 'তাতারা রাবুগা'।
৪৩. সাঁওতালরা নিজেদের কী বলে?
উত্তর: সাঁওতালরা নিজেদের 'হোড়' বলে।
৪৪. 'হোড়' অর্থ কী?
উত্তর: 'হোড়' অর্থ হচ্ছে মানুষ।
৪৫. সাঁওতাল পরগনা কী?
উত্তর: ১৮৩৬ সালে ব্রিটিশ সরকার ভারতবর্ষের বিহার রাজ্যে সাঁওতালদের জন্য একটি এলাকা নির্দিষ্ট করে দেয়, যা সাঁওতাল পরগনা নামে পরিচিত।
৪৬. সাঁওতাল বিদ্রোহ হয় কখন?
উত্তর: সাঁওতাল বিদ্রোহ হয় ১৮৫৫ সালে।
৪৭. সাঁওতাল বিদ্রোহে কতজন বিদ্রোহী নিহত হয়?
উত্তর: সাঁওতাল বিদ্রোহে ১০ হাজার বিদ্রোহী নিহত হয়।
৪৮. Skrefsrud-এর মতে, সাঁওতাল শব্দটির উদ্ভব ঘটেছে কোন শব্দ থেকে?
উত্তর: Skrefsrud-এর মতে, সাঁওতাল শব্দটির উদ্ভব ঘটেছে 'সুতার' (Soontar) থেকে।
৪৯. সাঁওতাল দের মধ্যে কয়টি গোত্র রয়েছে?
উত্তর: সাঁওতাল দের মধ্যে ১২ টি গোত্র রয়েছে।
৫০. ১৯৯১ সালে মণিপুরীদের সংখ্যা কত ছিলো?
উত্তর: ১৯৯১ সালে মণিপুরীদের সংখ্যা ছিলো ২৪,৯০২ জন।

৫১. বর্তমানে সিলেট জেলায় কতজন মণিপুরী বসবাস করে?
উত্তর: বর্তমানে সিলেট জেলায় প্রায় ৪৫,০০০ মণিপুরী বসবাস করে।
৫২. বাংলাদেশে কোন সম্প্রদায়ের মানুষেরা কখনো মাংস খায় না?
উত্তর: বাংলাদেশের মণিপুরী সম্প্রদায়ের মানুষেরা কখনো মাংস খায় না।
৫৩. 'নাগ-পোষাক' কাদের মধ্যে দেখা যায়?
উত্তর: মণিপুরী মেয়েদের মধ্যে নাগ-পোষাক দেখা যায়।
৫৪. কতো বছর ধরে কমলগঞ্জের রাসমেলা চলছে?
উত্তর: ১৪৭ বছর ধরে কমলগঞ্জের রাসমেলা চলছে।
৫৫. বাংলাদেশে খাসিয়া দের আগমন ঘটে কোথা থেকে?
উত্তর: বাংলাদেশে খাসিয়া দের আগমন ঘটে আসাম থেকে।
৫৬. বর্তমানে খাসিয়া দের সংখ্যা কত বলে জানা যায়?
উত্তর: বর্তমান খাসিয়া দের সংখ্যা ৩০,০০০ বলে জানা যায়।
৫৭ খাসিয়া দের প্রিয় পানীয় কোনটি?
উত্তর: খাসিয়া দের প্রিয় পানীয় হচ্ছে মদ।
৫৮. 'কাজিম পিন' কী?
উত্তর: 'কাজিম পিন' হচ্ছে খাসিয়া মেয়েদের তৈরি এক ধরনের ব্লাউজ।
৫৯. 'তাখোদা' কী?
উত্তর: 'তাখোদা' হচ্ছে এক ধরনের উপটান।
৬০. খাসিয়া দের প্রধান নৃত্যের নামে কী?
উত্তর: খাসিয়া দের প্রধান নৃত্যের নামে হচ্ছে 'নোংগোকেম' নৃত্য।
🥰🥰🥰সবার জন্য শুভকামনা 🥰🥰🥰

28/12/2021

#অর্থনীতি প্রথম পত্র (৩য় অধ্যায়)


১. উৎপাদনের কোন উপাদান টি অবিনশ্বর?
=> ভুমি
২. উৎপাদন বলতে কি বোঝায়?
=> নতুন উপযোগ সৃষ্টি
৩. সময়ের ভিত্তিতে উৎপাদন অপেক্ষক কত প্রকার?
=> ২ প্রকার
৪. উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটি?
=> শ্রম
৫. মাত্রাগত উৎপাদন কত প্রকার?
=> ৩ প্রকার
৬. দীর্ঘকালীন গড় ব্যয় (LAC) রেখার আকৃতি কেমন?
=> অপেক্ষাকৃত বিস্তৃত U আকৃতির হয়
৭. উৎপাদের উৎপাদিত উপাদান কোনটি?
=> মূলধন
৮. মোট ব্যায় কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়?
=> AC পাওয়া যায়
৯. গড় ব্যয় রেখাটি প্রথম দিকে কেমন হয়?
=> নিম্নগামী
১০. গড় ব্যয় (AC) = প্রান্তিক ব্যয় (MC) কখন হয়?
=> AC সর্বনিম্ন হলে
১১. কোন রেখা ভুমি অক্ষে সমান্তরাল হয়?
=> TFC রেখা
১২. উৎপাদন ও উপকরণের মধ্যকার কারিগরি সম্পর্ককে কি বলে?
=> উৎপাদন অপেক্ষক

23/12/2021

#পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

দ্বিতীয় অধ্যায়
১/ বাংলা কখন আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি পায়?
উত্তরঃ ১৯৯৯ সালে
২/যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কি?
উত্তরঃ নৌকা
৩/কখন মুজিব নগর সরকার গঠিত হয়?
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
৪/ভাষা আন্দোলন কি?
উত্তরঃ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন হয়েছিল তাই ভাষা আন্দোলন নামে পরিচিত।
৫/ বাঙ্গালির ম্যাগনা কার্টা বলা হয় কোনটিকে?
উত্তরঃ ছয়দফা কর্মসূচিকে।
৬/ পাকিস্তানে প্রথম কে কত সালে সামরিক শাসন জারি করেন?
উত্তরঃ ইস্কান্দর মির্জা, ১৯৫৮ সালে।
৭/ ছয়দফা কত সালে, কে পেশ করেন?
উত্তরঃ ৫-৬ ফেব্রুয়ারী ১৯৬৬,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৮/অপারেশন সার্চ লাইট কী?
উত্তরঃ ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি শাসক বাঙ্গালির উপর যে গনহত্যা চালিয়েছিল।
৯/ মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ তাজউদ্দীন আহমেদ
১০/ পাকিস্তান সংবিধান কত সালে রচিত/ কার্যকর হয়?
উত্তরঃ ১৯৫৬
১১/যুক্তফ্রন্ট কখন গঠিত হয়?
উত্তরঃ১৯৫৩
১২/আগরতলা মামলার আসামি কতজন ছিল?
উত্তরঃ ৩৫ জন।
১৩/১৯৭০ সালে সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদে আওয়ামিলীগ কতটি আসনে জয়লাভ করে?
উত্তরঃ ১৬৭
১৪/তমদ্দুন মজলিস কে গঠন করেন?
উত্তরঃ অধ্যাপক আবুল কাশেম
১৫/১৯৬৯ সালের গণভ্যুথান কি?
উত্তরঃ ১৯৬৯ সালের ১১ দফা ভিত্তিক গণআন্দোলনই ১৯৬৯ এর গণঅভ্যুত্থান
১৬/ আগরতলা ষড়যন্ত্র মামলা কি?
উত্তরঃ পাকিস্তান সরকার ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে ৩৫ জনের বিরুদ্ধে যে রাষ্ট্রদোহিতার মামলা দায়ের করে।
১৭/ কত সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়?
উত্তরঃ ১৯৫৬ সালের সংবিধানে।

শুভকামনায় ❤️❤️

23/12/2021

#পৌরনীতি প্রথম পত্র (১ম অধ্যায়)


১/ পৌরনীতি কি?
= নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয় বা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে পৌরনীতি বলে।
২/ পৌরনীতি শব্দের প্রতিশব্দ কী?
= Civics
৩/ পৌরনীতি শব্দের উদ্ভব হয়েছে কোন ভাষার কোন শব্দ থেকে?
= ল্যাটিন ভাষার সিভিল(civis) এবং সিভিটাস (civitas) থেকে
৪/ নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি উক্তি টি কার?
= ই. এম. হোয়াইট
৫/ পৌরনীতি ও সুশাসন ধরনের বিজ্ঞান?
= সামাজিক বিজ্ঞান
৬/ প্রাচীন কালে কোথায় নগররাষ্ট্র গড়ে উঠেছিল বা বিদ্যমান ছিল?
= গ্রীসে
৭/ "মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা, না হয় পশু" উক্তি টি কার?
= এরিস্টটলের
৮/ পৌরনীতি মুলত কী ধরনের বিজ্ঞান?
= নাগরিকতা বিষয়ক বিজ্ঞান
৯/ সিভিস ও সিভিটাস শব্দের অর্থ কী?
= নাগরিক ও নগররাষ্ট্র
১০/জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে কোন যুগে?
= আধুনিক যুগে
১১/ নাগরিকের কোন দিকটি পৌরনীতির মূল আলোচ্য বিষয়?
= অধিকার ও কর্তব্য
১২/ Polites ও polis কোন ভাষার শব্দ এবং এর অর্থ কী?
= গ্রিক শব্দ। অর্থ নাগরিক ও নগররাষ্ট্র
১৩/ অধ্যাপক জন সিলির উক্তি কোনটি?
= ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন।
১৪/ আজকের পৌরনীতি আগামী কালের ইতিহাস। উক্তি টি কি নির্দেশ করে?
= গভীর সম্পর্ক
১৫/ শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরর্থক। উক্তি টি কার?
= প্লেটোর
১৬/ এরিস্টটল কোন দেশের নাগরিক ছিলেন?
= গ্রিসের
১৭/ রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
= এরিস্টটল
১৮/ পৌরনীতি ও সুশাসন পাঠে কী হতে সাহায্য করে?
= সুনাগরিক
১৯/ মানবাত্মার অনুভূতি কে কী বলা হয়?
= মানবতাবোধ
২০/ স্থানীয় পর্যায়ে নাগরিক সুযোগ সুবিধা প্রদান বা সৃষ্টি করে কোন প্রতিষ্ঠান বা সংগঠন?
= স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান
২১/ অষ্টাদশ শতাব্দী পর্যন্ত পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি একই বিষয় হিসেবে বিবেচিত হতো। সর্বপ্রথম অর্থনীতি কে একটি স্বতন্ত্র বিষয়ের মর্যাদা দান করেন কে?
= এ্যাডাম স্মিথ
২২/ ইতিহাসের আলোচ্য বিষয় কি?
= সভ্যতা ও সংস্কৃতি
২৩/ নারী ও নারীর প্রতি বৈষম্য দূরীকরণে কাজ করে কোনটি?
= হিউম্যান রাইটস ও জেন্ডার স্টাডিজ
২৪/ পৌরনীতি কে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন কে?
= ই. এম. হোয়াইটস
২৫/ নাগরিকতার স্থানীয় রুপের সাথে কোন প্রতিষ্ঠান জড়িত?
= ইউনিয়ন পরিষদ
২৬/ নাগরিকতার জাতীয় রুপের সাথে কোন প্রতিষ্ঠান জড়িত?
= রাষ্ট্র
২৭/ জাতীয় পর্যায়ে নাগরিক সুযোগ সুবিধা প্রদান করে কোন প্রতিষ্ঠান বা সংগঠন বা কর্তৃপক্ষ?
= রাষ্ট্রীয় কর্তৃপক্ষ
২৮/ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এটা কিসের বহিঃপ্রকাশ?
= মানবতাবোধ
২৯/ জাতি রাষ্ট্রের আদিরূপ কোনটি?
= নগররাষ্ট্র
৩০/ পৌরনীতি ও সুশাসন এবং নীতিশাস্ত্রের ভিত্তি কি?
= নৈতিকতা
৩১/ পৌরনীতি ও সুশাসন এর আলোচ্য বিষয় কোনটি?
= বিভিন্ন নাগরিক অধিকার
সাবার জন্য শুভকামনা ❤️❤️

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Dhaka