Taking the First Step
on behalf post-
মানসিকভাবে বিপর্যস্ত। মেয়েটাকে পছন্দ করেছিলাম ২০১৪ সালে। তার পারিবারিক অবস্থা দেখেই তাকে পছন্দ করি। ছোট বেলায় তার বাবা ফেলে চলে যায়, তার মা বয়স্ক একজনকে বিয়ে করে। তার যত আত্মীয় আছে সবাই অন্য ধর্মাবলম্বী, তখন থেকেই তার মা অন্যজনের বাসায় কাজ করে (বুঝার সুবিধার্থে এগুলো বললাম)। ২০১৪ সালে দেখলেও তার সাথে আমার কথা শুরু হয় ২০১৭ সালে। তখন সে একটা সম্পর্কে ছিল। যেহেতু সে একদম টিনেজ ছিল তাই আমি এটাকে অন্যভাবে দেখিনি। তার সাথে কথা হতে থাকে। ২০১৮ সালের দিকে তার মা আমাদের কথা জানতে পারে। এবং আমাকে ডেকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু তখন আমি অপারগ ছিলাম। ২য় তো তার বয়স তখন মাত্র ১৫ বছর। আমি তাকে বলি ২ বছর টাইম দিতে। সে বলে দিবে। কিন্তু ২০১৯ সালে তার টিউটরের সাথে তার বিয়ে হয়। অনেকেই বলে সম্পর্ক করে করেছে। তারপর আমি একদম চুপ হয়ে যাই। ৬ মাসের মতো হয়তো সে সংসার করেছিল এর পর সমস্যা শুরু হয়। এক পর্যায়ে ঐ ছেলে চলে যায় ওকে রেখে। এরপর আরও ৬ মাস যাওয়ার পর সে আমাকে নক করে। এবং সবকিছু বলে। তার ভাষ্যমতে সে আমাকে ভুলেনি, তাকে জোর করে বিয়ে দিছে। ঐ ছেলে আমার কথাও জানত। এসব নিয়ে তাকে কুটা দিতো। সে ওখানে সংসার করবে না।
আমার মনে মায়ার জন্ম হয়। ভেবেছি ঐসময় তার মায়ের কথায় রাজি হলে তো আমার কাছেই বিয়ে দিত। কিন্তু হইনি বলে অন্য জায়গায় দিয়েছে। ওর জীবন এমন হওয়ার পেছনে আমারও হাত আছে। তাই সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করি।
বর্তমানে ৪ বছর চলে সম্পর্কের। কিন্তু গত ছয় মাস ধরে খুবই খারাপ যাচ্ছে। সে পালিত হয়েছিল তার মায়ের ফুফাতো বোনের কাছে। এবং তার একজন ভাই আছে, আর তার বউকে নিয়েই যত সমস্যা।
৬ মাস আগে সে তার ঐ ভাবির সাথে ঘুরতে যায়। সেখানে একটা লোক আসে এবং রেস্টুরেন্টে তাদের খাওয়ায়। লোকটির বয়স ৪০+। তো সেই লোক তাকে পছন্দ করেছে, লোকটি তার ভাবির পরিচিত একজন। আত্মীয় কেউ নয়। অতঃপর লোকটি তার ভাবির কাছে ফেইসবুক আইডি চায়। এবং তার ভাবিও দিয়ে দেয়। এবং আমার প্রেমিকাকে বলে দেয় যেন রিকোয়েস্ট এক্সেপ্ট করে। আমার প্রেমিকা এক্সেপ্ট করে এবং ঐদিন থেকেই কথা বলা শুরু করে। কিন্তু একদিনের পরিচিত একজনের সাথে এত কথা বলা যায় আমি ভাবতেও পারি না। যেমন আমার প্রেমিকা রোজ ডের দিন বলছে আমাকে কেউ একদিন একটা ফুল দেয়নি। বলছে, একদিন রান্না করে পাঠায়েন। আমি যদি আপনার কাছে পড়তে পারতাম ইত্যাদি। কখন কি করছে, মষ খারাপ কেন আরও কত কথা। আর ঐ লোকটি তাকে ইমোশনালি নরম করে বুঝাতে চাইছে সে তাকে পছন্দ করে।
প্রেমিকার আইডি আমার কাছে ছিল, কারণ ওটা আমি খুলে দিয়েছিলাম। তখন আমি ঢুকতাম না তার আইডিতে। কিন্তু যখন মেইলে নোটিফিকেশন দেখলাম আইডিতে ঢুকে দেখি এই অবস্থা। তাকে জিজ্ঞেস করা মাত্রই আমার সাথে চরম খারাপ ব্যবহার করে। আমি ঢুকছি কেন, আমার মাইন্ড খারাপ, চিন্তা খারাপ, নিচু মানসিকতা, তার অনুমতি ছাড়া দেখলাম কেন ইত্যাদি। তার আমিও রাগে তাকে যা তা বলি।
পরে সে আমার কাছে ক্ষমা চায়। কিন্তু আমি বলি সে যেন তার ঐ ভাবির সাথে কোথাও না যায়, ছবি না দেয়। কিন্তু এটা সে মানতে পারে না। আরেকদিন সে ঐ লোকের সাথে কথা বলে। এরপর থেকে তার প্রতি আমার সন্দেহ বেড়ে যায়। এবং বেশি বেশি ঝগড়া হয়। তার ভাবি অন্যদের সাথে কথা বলে। এগুলো নিয়ে তার শাশুড়ির সাথে অনেক ঝগড়া হয়। ধীরে ধীরে তার ভাবির সাথে তার সখ্যতা অনেক বাড়ে। ঘন্টার ঘন্টা বসে আড্ডা দেয়। এবং আমার সাথে ঝগড়া হলেই আমি যা যা বলি সব তার ভাবিকে দেখায়। আমি এখন তার ভাবিকে সহ্যই করতে পারছি না। তার ভাবি আমাদের সম্পর্কের কথা জেনেও এমন একটা কাজ করল। প্রেমিকার কথা হলো, সে তো কারো সাথে চলে যায়নি, শুয়ে থাকেনি। সে কোনো দোষ করেনি। থাকে কিছু বললে কখনোই বুঝিয়ে কিছু বলার চেষ্টা করবে না, বরং প্রচুর রিয়েক্ট করে। তার ভাবিকে নিয়ে কিছু বলতেই পারি না, বললে বলে আমি তার পরিবার নিয়ে খারাপ মন্তব্য করি। তার ভাবি তার পরিবার। অথচ আমি তার মা বাবা ভাই নিয়ে কোনোদিন কিছু বলিনি। হে, ঐ ঘটনার পর অতীত নিয়ে বলছি। কিন্তু এটা আমার উচিত হয়নি সেটা আমি জানি।
সে আগে একটা জুনিয়র মেয়ে নিয়ে যখন তখন ঘুরতে চলে যেত। আমি না করেছি বলে আমি তার ঘুরাফেরা দেখতে পারি না। না করার কারণ একদিন ছেলেরা বিরক্ত করছিল। তার কথা আমি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছি। এবং গত ছয় মাস ধরে সে তার ভাবির সাথে আমাকে অবমূল্যায়ন করে আসছে। যে কোনো একটা কথা তার ভাবি সঠিক। তার ভাবি তাকে দিয়ে রিল বানায়, এটাতে তার সমস্যা নেই। অনুমতি লাগে না। আর এখন তো তার পাসওয়ার্ড চাইলে কোনোমতেই পাওয়া যায় না, আরও সে এগ্রেসিভ আচরণ করে। আমি তাকে সন্দেহ করি এই সেই বলে। দুইদিন আগে তার ভাবি আমাকে অনেক কিছু বলছে। আমি দাঁত চেপে সহ্য করেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে বিয়ে না করার, আপনাদের বিবেক কী বলে?
আরও অনেক বিষয় আছে, পোস্ট লম্বা হওয়ায় বলতে পারিনি।
অনুগ্রহপূর্বক নাম প্রকাশ করবেন না।
ঘূর্ণিঝড় মোখার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সকল পরীক্ষা স্থগিত।
ঈদ মোবারক 🥰🥰
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Dhaka Division
Dhaka