Dr. Josepha Elizabeth

Dr. Josepha Elizabeth

Share

27/01/2025

ডেন্টাল সার্জন হবার সুবাদে এমন বহু পেশেন্ট পাই যারা কাউন্সেলিং এর একটা পর্যায়ে বেশ কনফিডেন্টলি বলেন, "কিন্তু আমি তো কোন দেশী টুথপেস্ট ইউজ করি না, সবসময় সেনসোডাইন ইউজ করি।" এই কথার অনেকগুলো অর্থ -

১। তার মতে দেশি পেস্ট জুতের না,

২। তিনি দেশী পেস্টে ভরসা পান না,

২। বিদেশী পেস্ট ব্যবহার করার পরেও তার সমস্যা হল কেন,

৩। পেস্টের নাম উল্লেখের সাথে সাথে বডি ল্যাংগুয়েজ দিয়ে তারা এটাও বুঝিয়ে দিতে চান যে তারা ঠিক কোন আর্থ-সামাজিক শ্রেণীর সদস্য (যেহেতু সো কল্ড "পশ" একটা এলাকায় বসি)

বাট কিছু ব্যাপারে আমি তাদের চাইতেও কনফিডেন্ট, যেমন:

১। যে সেনসোডাইন আপনি কিনছেন সেটা নকল হবার সম্ভাবনা প্রায় শতভাগ। বাংলাদেশে আর কোন টুথপেস্ট এই পরিমানে নকল হয় কিনা আমার জানা নেই। রেপুটেশন হারানোর ভয়ে চেম্বারের নিচের একটা ফার্মেসী সেনসোডাইন বিক্রিই বন্ধ করে দিয়েছে। কারন তারা নিজেরাই নাকি বাছাই করে আসল মাল আর নকল মাল আলাদা করতে গলদঘর্ম হচ্ছে।

২। বিদেশী টুথপেস্টে কোন ম্যাজিক নেই। তারা এই গ্যারান্টি দিয়ে পেস্ট বেচে না যে, সেটা ব্যবহার করলে ইহজনমে আপনার দাঁত বা মুখে কোন সমস্যা হবে না।

৩। বাংলাদেশে বহু ভাল ভাল টুথপেস্ট আছে যেগুলো নকলের সম্ভাবনা প্রায় শূণ্য। সেগুলো ব্যবহার করুন। বিদেশীগুলোর সাথে এদের তেমন কোন পার্থক্য নেই। আমিও দেশীগুলোই ব্যবহার করি।

যে জিনিসের হাইপ বা ক্রেজ বা ডিমান্ড বেশি, সেটা নকলের হারও বেশি হবে এটাই স্বাভাবিক। অনেকেই ব্যাপারটা বোঝেন। আবার অনেকেরই এসব কথা পছন্দ হয় না। তাদের সো কল্ড "পশ"নেসের সাথে যায় না হয়ত! তাই এই আনস্মার্ট, খ্যাত ডাক্তারের কথায় তারা খুব একটা পাত্তা দেন না।

ইসমে তেরা ঘাটা!
মেরা কুছ নেহি যাতা 😜

আপনার পেস্ট আপনি কিনবেন,
তবে যেটা খুশি সেটাই কিনবেন না,
দেখে, শুনে, বুঝে কিনবেন 😁😁

------------------------------------
ডা. যোসেফা এলিজাবেথ

31/12/2024

বছরের শেষ দিনে আমরা আনন্দ করতেই পারি,

তবে মুহুর্মুহু আতশবাজি আর পটকা না ফুটাই। অবলা জীবজন্তু ভয়ে এলোমেলো ছোটাছুটি করে, হাজার হাজার পাখি মারা যায়। সেই আলাপে না হয় নাই গেলাম। বিভিন্ন বাসায় বৃদ্ধ-বৃদ্ধা থাকেন, ছোট্ট ছোট্ট শিশু থাকে। তাদের কথাটা একবার হলেও মনে করবেন প্লিজ!

আরেক আতংকের নাম ফানুস। ফানুস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা তো নতুন নয়, প্রতিবছরই ঘটছে। তাই একটু সতর্ক হই। একান্তই ফানুস ওড়ানোর ইচ্ছে থাকলে আমার মত শহর থেকে দূরে কোথাও চলে যান, তারপর নিরালায় ফানুস ওড়ান। না মানুষের ক্ষতি হবে, না প্রাণীকূলের, না গাছপালার!

নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা!

16/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Nowshin Tabassum, Engr Badiul Alam Rana, মোঃ কামরুজ্জামান, Joynal Abedin, Md Suzaul Karim, Toma Acharjya, MD Idris ALi, Junayad Hossain

11/09/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Mousumi Islam, Billal Hossain Goalmari Udc

Want your practice to be the top-listed Dentist in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka
1212