Al-Insaan Graphics
30/03/2025
Greetings!!
Designed For | AL-INSAAN
>>Reflection of Real Beauty in Modesty
এতো সুন্দর মনমানসিকতার কথা, আমাদের এই সমাজে এখন খুব খুব বিরল।
তাই অন্তত টাইমলাইনে সুন্দর লিখাটা রেখে এক রকম শান্তি অনুভব করতে চাই।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আমার বিয়েতে বরপক্ষের মানুষ এসেছিলো মাত্র ১৬ জন।
আমার শশুরের এক কথা মেয়ে পক্ষের উপর বোঝা চাপানো নাযায়েয কাজ। চাইলে তিনি অনেক মানুষকে বলতে পারতেন, ঢাকা শহর ভর্তি আত্মীয়, আমাদের খাওয়ানোর সামর্থ্য ও ছিলো। দেনমোহর পুরোটাই বিয়ের আসরেই নগদ দিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড।
বিয়ের খাবারের প্রশংসায় শশুরবাড়ির লোকজন আজও পঞ্চমুখ। দোষ ধরা তো অনেক দূরের কথা। আব্বা তখন আমেরিকায় ছিলেন তাই ওয়ালিমা করা হয়নি। কথা ছিলো উনি আসলেই ওয়ালিমা হবে। কিন্তু উনি আসতেও পারছিলেন না।
একবছর চলে গেলো, আমার পরিবারের সবাই বললো থাক আর কী দরকার ওয়ালিমার! শশুর আব্বার কথা ওয়ালিমা করতেই হবে। ওই বাসায় ছেলেদের ওয়ালিমা বাধ্যতামূলক, কারন ওয়ালিমা সুন্নত।
সেই ওয়ালিমায় আমাদের পক্ষের শয়ের উপরে মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। খাবার যা বেচে গিয়েছে ননাশরা সমান ভাগে ভাগ করে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে।
আমার শশুর কোনো মেয়ের বাবার কাছে যৌতুক চাওয়া হয়েছে এটা শুনলে খুব রাগ করেন, বলেন মেয়েটা দিলো তাই তো বেশি, আর কী দিবে?
এই সমাজে মেয়ের বাবা মা মানেই পায়ের কাছে পরে থাকবে। যেন মেয়ে জন্ম দিয়ে বাবা মা বড় কোনো অন্যায় করেছে! ছেলের বাড়ির লোকজন এমন হাইটেম্পারে থাকে মনে হয় যেন দয়া করে মেয়ে নিচ্ছে!
আমার বিয়ের পুরো আনুষ্ঠানিকতায় আমার শশুরবাড়ির লোকজন আমাকে এতোটা সম্মানিত করেছে, এতোটা ভালোবাসা দিয়েছে যার বর্ননা ভাষায় প্রকাশ করা সম্ভব না। রাসূল(সা) তো মেয়েদেরকে এভাবেই সম্মানিত করে গেছেন। ইসলাম যারা জানে এবং মানে তারা মেয়েদেরকে এভাবেই সম্মানিত করবে। মেয়ে হয়ে জন্মানোটা এভাবেই সার্থক হবে...
লেখা - সাফওয়ানা জেরিন
02/06/2023
-Insaan Graphics
>>blending ideas and innovation towards art
25/05/2023
Modification (Self)
Original Design & Concept | Engr. Mehedi Hasan Showrav
Designed For | AL-INSAAN Graphics
>>blending ideas and innovation towards art
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka