Emodels

Emodels

Share

13/03/2022

✅ ঠাকুমা.. তোমার বয়স পেরিয়ে যায়নি আশি!

বিশ্বব্যাপী সাধারণত তরুণ-তরুণীরাই মডেলিং করে থাকেন৷ কিন্তু বেজিংয়েক ব়্যাম্পে দেখা গেল এক ভিন্ন ছবি৷ ষাটোর্ধ্ব চার বৃদ্ধার দৃষ্টিনন্দন মডেলিং নজর কেড়েছে আট থেকে আশির৷

বেজিংয়ে তাঁদের ‘গ্রাম্মা’ বলে ডাকেন সবাই। কয়েক বছর আগে কর্মজীবন থেকে অবসর হলেও থেমে যাননি তাঁরা। ৬৫ বছরের লিন ওয়েই, ৬৮ বছরের সুন ইয়াং, ৭০ বছর বয়সী ওয়াং জিংহু এবং ৭৪ বছরের বৃদ্ধা ওয়াং নিয়ানওয়েন এখনও মডেলিং করে চলেছেন৷ এই বুড়ো হাড়ে মডেলিং করেই তাঁরা এখন বিশ্বজুড়ে চর্চার বিষয় হয়েছেন।

শুধু স্টেজে নয়, ঠাকুমারা স্যোশাল মিডিয়াতেও রীতিমতো আলোড়ন তুলেছেন৷ তাঁদের মডেলিংয়ের একটি ভিডিও গত বছর বেশ সাড়া ফেলে৷ পনেরো সেকেন্ডের ভিডিওটি একদিনে প্রায় ৫০ মিলিয়ন বার দেখা হয়েছিল বলে জানা গিয়েছে।

মডেলিং করেন বলে সাজতে হয় তাঁদের৷ বয়সের কথা ভেবে বসে থাকলে হয় না৷ ছবিতে দেখা যাচ্ছে স্টেজ শো-র প্রস্তুতিতে ব্যস্ত ঠাকুমারা ৷ অপরূপ সাজ যেন হার মানায় বয়সকে৷ মডেলিং করতে গিয়ে তাঁরা নিজেদের বিভিন্নভাবে তুলে ধরেন৷ ছবিতে সুন ইয়ংবাড়তি মনোযোগ দিচ্ছেন চুলের ফ্যাশনে৷
বেজিংয়ের রাস্তায় সূর্যের ঝলমলে আলোয় নজরকাড়া এই প্রদর্শনীটি ক্যামেরাবন্দি করেছেন সাংবাদিকেরা৷


বয়স নয়, মনের উজ্জ্বলতাই এই বয়সেও তাদের ঝলমলে থাকার মূলমন্ত্র৷ যদি মনে করেন আপনি বুড়ি হয়ে যাচ্ছেন, তাহলে আপনি পিছিয়ে পড়বেন৷ আপনাকে সবসময় ইতিবাচকভাবে দেখতে হবে সবকিছু,’ বললেন লিন ওয়েই৷

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Road 09 House 1015 Avenue 10
Dhaka